শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিটি করপোরেশন জানেই না টিলা আছে কতটি সিলেটে

সিটি করপোরেশন জানেই না টিলা আছে কতটি সিলেটে

নিজস্ব প্রতিবেদক :: উঁচু নিচু আর পাহাড় টিলার শহর হিসেবে সিলেটের আলাদা পরিচিতি দেশজুড়ে। প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি সিলেটে আগের মতো আর পাহাড় টিলা নেই। এক শ্রেণির অসাধু চক্রের কারণে নিঃশেষ হতে চলেছে পৃথিবীর খুঁটি হিসেবে পরিচিত পাহাড় আর টিলাগুলো। সিলেট সিটি করপোরেশন এলাকায় কতগুলো টিলা রয়েছে, তার কোনো পরিসংখ্যান নেই নগরভবনে। নানা কৌশলে অবাধে টিলা নিধনের কারণে হারিয়ে যাওয়া টিলার সংখ্যাও জানা যাচ্ছে না।

 

গত বছর সিলেট সিটি করপোরেশন ২৭টি ওয়ার্ড থেকে বর্ধিত হয়ে ৪২টি ওয়ার্ডে উন্নীত হয়। নগর বর্ধিত হওয়ার কারণে নতুন অন্তর্ভুক্ত এলাকাগুলোর ভূমির দাম বেড়েছে। আর এ কারণে সম্প্রতি সিলেট সিটি করপোরেশন এলাকায় টিলাকাটাও বেড়েছে আগের চেয়ে কয়েকগুন বেশি। বর্ষা মৌসুম শেষ হলেও সিলেটে বৃষ্টিপাত মাঝে মাঝে হওয়াটাকেই সুযোগ হিসেবে নিচ্ছেন টিলাখেকোরা। তারা রাতের আঁধারে টিলায় শাবল দিয়ে খুচিয়ে রাখে। একটু বৃষ্টি হলেই পানির সাথে নেমে আসে টিলার মাটি। এতে করে ড্রেন উপচে রাস্তার ওপরে জমে মাটির রূপ। ফলে সাধারণ মানুষের চলাচলে যেমন বিঘœ ঘটে, তেমনি বাড়ে দূর্ঘটনার ঝুঁকিও।

 

সরেজমিনে সিলেটের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়. এক সময় যেখানে সুউচ্চ টিলা ছিলো সেখানটায় আবাসিক ভবন কিংবা প্লট গড়ে ওঠেছে। সিলেট নগরী ও আশপাশের এলাকার মধ্যে সবচেে বেশি টিলাকাটা হচ্ছে নতুন অন্তর্ভূক্ত হওয়া সিটি করপোরেশন এলাকায়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে টুকেরবাজারের পীরসাহেবের টিলা, ৩৭ নম্বর ওয়ার্ডের নিতু দেবনাথ এর বাড়ির পুর্ব পাশের টিলা, আখালিয়া বড়গুলের ওসমান মিয়ার বাড়ির পুর্ব পাশের টিলা, বড়গুলের দেবোত্তর সম্পত্তিতে থাকা রাবার বাগান টিলা। দুস্কি বাজারের দক্ষিণ পুর্ব পাশের টিলা, মোহাম্মদি আবাসিক এলাকার টিলা, উপরপাড়া হেলাল সার্ভেয়ারে বাড়ির পশ্চিম পাশের টিলা, নালিয়া মাদ্রাসা টিলা, বাটা বাবু লালের টিলা, হাওলাদার পাড়ার মজুমদার টিলা, যুগীপাড়া ফার্মের টিলা, খাদিমপাড়া ইউনিয়নের দলইপাড়া, বালুচর জোনাকী এলাকার বিভিন্ন টিলানহ বিভিন্ন স্থানে নির্বিচারে টিলাকাটা চলছে। পরিবেশ কর্মীরা বার বার আন্দোলন করেও ঠেকাতে পারছেন না টিলা ধ্বংসের কাজ। সরকারের বিভিন্ন দফতরে অভিযোগ করে সুফল পাচ্ছেন না- এমন অভিযোগ তাদের। এমনটি সিলেট নগরীতে টিলার সংখ্যা কত তাও জানে না খোদ সিলেট সিটি করপোরেশন।

 

সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমদ চৌধুরী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় টিলার গুরুত্ব অপরিসীম। অসাধু লোকেরা টিলা কাটছে বিভিন্ন কৌশলে। তারা বর্ষা মৌসুমে টিলা শাবল দিয়ে খুড়ে রাখে। বৃষ্টির পানির সাথে টিলার মাটি রাস্তায় নেমে আসে। আমরা এমনও পেয়েছি, পিচ ঢালাই রাস্তা বৃষ্টির পানির সাথে নেমে আসা মাটির কারণে ২/৩ ফুট নিচে নেমে গেছে। আমরা নিজস্ব যন্ত্রপাতি দিয়ে এ সকল টিলার মাটি অপসারণ করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করেছি। এক প্রশ্নের জবাবে সিসিকের এই কর্মকর্তা বলেন, সিলেট সিটি করপোরেশন এলাকায় কতটি টিলা রয়েছে, তার কোনো তালিকা নেই। তবে এবার এ তালিকা করা হবে যাতে করে কোনো অবস্থায় আর টিলাকাটা না হয়।

 

পরিবেশ অধিপদপ্তর, সিলেটের সহকারী পরিচালক ফেরদৌস আনোয়ার বলেন, টিলাকাটার ব্যাপারে জিরো টলারেন্স। অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। টিলাকাটার অভিযোগে গত একবছরে অনেক মামলা ও জরিমানা করা হয়েছে।

 

সিলেটের জেলা প্রশাসক মো. শের মাহবুব মুরাদ বলেন, পরিবেশ রক্ষায় টিলাকাটা বন্ধ করা না গেলে প্রকৃতির বৈরিতা আরো বাড়তে পারে। কোনো অবস্থায় টিলাকাটা বরদাস্ত করা হবে না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com