শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেটে প্রবারণা পূর্ণিমা উদযাপন

সিলেটে প্রবারণা পূর্ণিমা উদযাপন

সবসময়.কম ডেস্ক :: বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সিলেট বৌদ্ধবিহারে দিনব্যাপি প্রার্থনা, ধর্মীয় আলোচনা, মোমবাতি প্রজ্জলন ও ফানুস উত্তোলনসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

 

প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমানে বাংলাদেশে সংখ্যালঘু বলে কোন শব্দ বা জাতিস্বত্বা থাকবে না। এ দেশ সব সময় সম্প্রীতির অনন্য নিদর্শনের প্রতীক। বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় সিলেট নগরীর আখালিয়া নয়াবাজারে সিলেট বৌদ্ধ সমিতির উদ্যোগে আয়োজিত দিন্যব্যাপী প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠোনের ফানুস উত্তোলন পূর্ব সমাপনী আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

 

সিলেট বৌদ্ধ সমিতির উপাধ্যক্ষ শ্রীমৎ মহানাম ভিক্ষুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, আমরা পরিবর্তিত বাংলাদেশে বসবাস করছি। সকল প্রকার বৈষম্য দূর করার জন্য এই নতুন বাংলাদেশ হয়েছে। সরকার বলেছে এদেশে কারো পরিচয় ক্ষুদ্র নৃগোষ্ঠী, সংখ্যা লঘু থাকবে না। সমঅধিকার নিয়ে এদেশে সবাই একসাথে বসবাস করবে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হোসাইন মো. আল জুনাইদ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট জর্জ মিত্র চাকমা এবং ওমর সানী আকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ মোহাম্মদ যোবায়ের, লতিফিয়া শফি ডিগ্রি কলেজ ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মহিউদ্দিন। জেলা প্রশাসক সিলেট বৌদ্ধ সমিতিকে ২টি ফানুস উপহার প্রদান করেন ও ফানুস উত্তোলনের উদ্বোধন করেন।

 

১ম পর্বে আলোচনা সভায় সমিতির সভাপতি চন্দ্রশেখর বড়ুয়ার সভাপতিত্বে এবং প্রবারণা ও কঠিন চীবর দান উদযাপন পরিষদের সচিব ইমন বড়ুয়া এবং সহসভাপতি পলাশ বড়ুয়ার যৌথ পরিচালনায় প্রথমেই স্বাগত বক্তব্য প্রদান করেন উদযাপন পরিষদের আহবায়ক উদয়ন বড়ুয়া। ধর্মীয় আলোচনা করেন সিলেট বৌদ্ধবিহারের উপাধ্যক্ষ শ্রীমৎ মহানাম ভিক্ষু। অন্যান্যের বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা সুকান্তি বড়ুয়া, জোতিমিত্র বড়ুয়া মিটুল, পিপলু বড়ুয়া, নিশুতোষ বড়ুয়া ও সাধারণ সম্পাদক সুজন বড়ুয়া।

 

মধ্যাহ্নভোজের পর ২য় পর্বে ছিল চিত্রাংকন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আহবায়ক উদয়ন বড়ুয়া সঞ্চালনায় এবং সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সুমন বড়ুয়ার পরিচালনায় এ পর্বে সিলেটে বসবাসরত সকল ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন। ৩য় ও শেষ পর্বে ছিল ফানুস উত্তোলন ও চিত্রাংকন প্রতিযোগিতার ফলাফল ঘোষণার মধ্যদিয়ে সমাপ্তি হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com