রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:০২ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবে ব্যারিষ্টার এম এ সালামের মতবিনিময়

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবে ব্যারিষ্টার এম এ সালামের মতবিনিময়

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম।

মানুষের ভালোবাসা নিয়ে আজীবন দক্ষিণ সুরমার উন্নয়নে কাজ করে যেতে চাই : ব্যারিষ্টার এম এ সালাম


বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিষ্টার এম এ সালাম বলেছেন, সিলেট তথা দক্ষিণ সুরমার সাথে আমার নাড়ীর সম্পর্ক। এই এলাকার মানুষের সুখে-দুঃখে আমি দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছি, এই এলাকার মানুষের ভালোবাসা নিয়ে আজীবন এভাবেই কাজ করে যেতে চাই।  শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে নগরীর স্টেশন রোডস্থ লেইছ সুপার মার্কেটে অবস্থিত দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।   তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা ছিল আওয়ামী ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের ভিত্তি। এই ৩১ দফা হচ্ছে এ দেশের মানুষের মুক্তির সনদ। রাষ্ট্র কাঠামো মেরামতের এই রূপরেখা বাস্তবায়ন হলে সাধারণ মানুষের স্বপ্ন পূরণ হবে। আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে এই ৩১ দফা অবশ্যই বাস্তবায়িত হবে।   তিনি আরো বলেন, অন্তবর্তীকালিন সরকার প্রয়োজনীয় সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে। যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে বিএনপির পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা দেয়া হবে। এই নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে আমিও একজন প্রার্থী। আশাকরি দল আমাকে নিরাশ করবে না।   তিনি বলেন, ভৌগলিক ভাবে দক্ষিণ সুরমা যে উন্নয়ন দরকার স্বাধীনতার এতো বছরেও সেই উন্নয়ন হয়নি। দক্ষিণ সুরমার কাংখিত উন্নয়নের লক্ষ্যে আমি কাজ করতে চাই। এজন্য তিনি সকলের সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন।   দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক জুমান আহমেদ, দপ্তর ও পাঠাগার সম্পাদক সাদিকুর রহমান সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল আলী টিপু, ক্রীড়া সাংস্কৃতিক ও তথ্য প্রযুক্তি সম্পাদক এমরান ফয়সল, নির্বাহী সদস্য শামীম আহমদ তালুকদার, সদস্য এমদাদুর রহমান চৌধুরী জিয়া, আবু বক্কর তালুকদার, পাবেল আহমদ, হাবিবা আক্তার, দৈনিক কাজির বাজারের দক্ষিণ সুরমা প্রতিনিধি এম. আলী হোসাইন প্রমুখ।  এছাড়াও উপস্থিত ছিলেন, দেশটিভির সিলেট প্রতিনিধি খালেদ আহমদ, সিলেট প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ আব্দুল মজিদ, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সদস্য ও আইনী সহায়তা সেল সিলেট-৩ এর সমন্বয়ক এডভোকেট আব্দুল হাই রাজন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মখসুদুল করিম নোহেল, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আবুল হাসান রাসেল, জেলা ছাত্রদলের সহ স্কুল বিষয়ক সম্পাদক জেবুল আহমদ, সদস্য জমির আলী, মহানগর ছাত্র দলের সদস্য সাগর খান প্রমুখ।   প্রেস বিজ্ঞপ্তি

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com