শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবে বিএনপি নেতা মাহবুব চৌধুরীর মতবিনিময়

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবে বিএনপি নেতা মাহবুব চৌধুরীর মতবিনিময়


সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মাহবুব আহমদ চৌধুরী বলেছেন, বিগত ১৭ বছর ফ্যাসিষ্ট সরকার সংবাদপত্র ও সাংবাদিকতাকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে গিয়েছিলো। তারা যেভাবে বলে দিতো সেভাবে নিউজ হতো। এজন্য সাংবাদিক তথা গণমাধ্যমের প্রতি সাধারণ মানুষের আস্থা হারিয়ে গিয়েছিলো। তিনি বলেন, আমি বিশ্বাস করি গত ৫ আগষ্ট ঐতিহাসিক পট পরিবর্তনের মাধ্যমে সাংবিাদিকরা স্বাধীন ভাবে কাজ করতে পারছেন। এই সুযোগে সাংবাদিকরা গণমানুষের কল্যাণে কাজ করে যাবেন বলে আশাবাদী।  সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর স্টেশন রোডস্থ লেইছ সুপার মার্কেটে অবস্থিত দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।মতবিনিময় সভায় তিনি বলেন, আমি আপনাদেরই একজন, প্রবাসে কিংবা যেখানেই থাকি না কেনো মনটা এই জন্মভূমি তথা আপনাদের মাঝেই পড়ে থাকে। আগামীতেও আপনাদের একজন সহযাত্রী হিসেবে গন্য করবেন বলে আমি বিশ্বাস করি।  দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, ক্লাবের সিনিয়র সহ সভাপতি সাদিকুর রহমান চৌধুরী। মাহবুব আহমদ চৌধুরীর পরিচিতি তুলে ধরেন ক্লাবের অর্থ সম্পাদক মোহাম্মদ সানোয়ার আলী। মতবিনিময় সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য শামীম আহমদ তালুকদার।  মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, লেইছ সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল ওয়াহিদ, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক জুমান আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল আলী টিপু, ক্রীড়া সাংস্কৃতিক ও তথ্য প্রযুক্তি সম্পাদক এমরান ফয়সল, সদস্য হাবিবা আক্তার, নারীনেত্রী আছমা বেগম, সমাজকর্মী রিদওয়ান আহমদ, সমাজকর্মী আলী আহমদ, সংবাদকর্মী দেলওয়ার হোসেন মামুন প্রমুখ।  প্রেস বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com