রবিবার, ১৪ Jun ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সিএনজি শ্রমিক ইউনিয়ন হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের অনিয়ম, দুর্নীতির অভিযোগে স্মারকলিপি প্রদান হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর উদ্যোগে  ফ্রি খতনা ক্যাম্পের উদ্বোধন আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ রায়হান হ ত্যা মা ম লা, সিলেট র‌্যাবের কব্জায় বিলাল সিলেটে যে কারণে লাখ টাকা জ রি মা না দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য আহবান ওসমানীনগরে স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম হবিগঞ্জে চেয়ারম্যানের ‘পদ’ নিয়ে সংঘর্ষ সুনামগঞ্জ মেডিকেল কলেজে ক্লাস বর্জন, বিক্ষোভ জকিগঞ্জে সুরমা নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার আশারকান্দি ইউনিয়নের উন্নয়নে মাঠে সাংবাদিক শেখ লুৎফুর রহমান কোম্পানীগঞ্জে হত্যা মামলার দুই আসামিসহ তিনজন গ্রেফতার মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল সিলেট বড়লেখায় আ*সা*মি গ্রে প্তা র, আদালতে স্বীকারোক্তি পুশ-ইন ঠেকাতে সিলেট সীমান্তে যা করছে বিজিবি আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কোন দেশ থেকে দেখা যাবে পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বানকে মার্কিনিদের ‘সেকেলে স্বপ্ন’ বলছে উ. কোরিয়া ভোলাগঞ্জের সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা হবিগঞ্জে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত রামিসা হত্যাকাণ্ডের বিচার : আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ রামিসা হত্যা মামলার আপিল শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জয়নুল হক’র বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ

জয়নুল হক’র বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ

জয়নুল হক

সবসময় ডেস্ক ::: সিলেট সদর উপজেলার মহালদিক গ্রামে মাটি চুরির একটি মামলাকে কেন্দ্র করে জামায়াত কর্মী জয়নুল হক এর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ উঠেছে। আসামিপক্ষের প্রধান আবদুল করিম গং নিজেদের রক্ষা করতে জয়নুল হককে রাজনৈতিকভাবে টার্গেট করছে বলে দাবি করেছেন তিনি।

 

সম্প্রতি সিলেটের একটি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জয়নুল হককে যুবলীগ নেতা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়, যা তিনি সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। জয়নুল বলেন, “আমি কখনো যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। জামাতে ইসলামের রাজনীতি করে আসছি। অথচ স্বৈরাচারের দোসর বালু খেকো সিন্ডিকেট আবদুল করিম গং নিজেকে রক্ষা করতে মিথ্যা অভিযোগে জড়ানোর চেষ্টা করছে।”

 

এ বিষয়ে জামাতে ইসলামের খাদিম নগর ইউনিয়নের সভাপতি মাওলানা হেলাল আহমদ বলেন, “জয়নুল হক আমাদের সক্রিয় নেতা এবং ভালো ব্যক্তিত্ব। সংবাদ সম্মেলনে আনিতো অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত।

 

খাদিম নগর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য এবং খাদিম নগর ইউনিয়ন জামাতে ইসলামের সহ সভাপতি নাজিম উদ্দীন ইমরান নিশ্চিত করেছেন যে, জয়নুল হক কখনো যুবলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তিনি বলেন ” জয়নুল হক আমার মতো জামাতে ইসলামের রাজনীতি করে আসছে। এটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার, যার মাধ্যমে মূল বিষয় থেকে আইনের দৃষ্টি সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।”

 

স্থানীয়দের অভিযোগ, আবদুল করিম গং দীর্ঘদিন ধরে এলাকার সম্পৃক্ততা নষ্ট সহ পরিবেশ নষ্ট করে মাটি কাটা, ছড়ার বালুসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত। বিশেষ করে বিগত আওয়ামী লীগ সরকারের সময় তারা নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিল। এখন নিজেদের রক্ষা করতে গিয়ে জয়নুল হক এর নামে বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে তারা।

 

এ ঘটনায় সিলেটের সচেতন মহল দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com