শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর নামফলক পুন:নির্মাণের উদ্যোগ

বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর নামফলক পুন:নির্মাণের উদ্যোগ


ডেস্ক ::: সিলেট-জকিগঞ্জ রোডে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল হারিস চৌধুরীর উদ্যোগে নির্মিত একটি সড়কের নামফলক সম্প্রতি ভেঙে ফেলে দুর্বৃত্তরা। ১১ মার্চ মধ্যরাতে এই ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়।মরহুম আবুল হারিস চৌধুরীর নাম ফলক ভাঙার খবরে সোশ্যাল মিডিয়া ফেসবুকেসহ বিভিন্ন মাধ্যমে নিন্দার ঝড় উঠে। সিলেটসহ দেশজুড়ে এ ঘটনায় তুলাপাড় সৃষ্টি হয়। বিএনপি ও অঙ্গসহযোগী সংগগঠনের নেতা-কর্মীদের মধ্যে দেখা দেয় ক্ষোভ। এনিয়ে স্থানীয় ও জাতীয় একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ করে। বিষয়টি নজরে আসায় ফলকটি পুনরায় স্থাপনের উদ্যোগ নিয়েছে জকিগঞ্জ উপজেলা প্রশাসন। তবে নামফলক ভাঙার ঘটনায় কাউকে গ্রেফতার ও আটক করতে পারেনি জকিগঞ্জ থানা-পুলিশ।

জানা যায়, বিএনপির সরকারের আমলে সিলেট-জকিগঞ্জ রোডের আটগ্রাম থেকে কালিগঞ্জ যাওয়ার পথে পেট্রো-বাংলা রোডটি নির্মাণ বাস্তবায়ন ও অতঃপর উদ্বোধন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরী। তৎকালীন সময়ে এই সড়কটিসহ কানাইঘাট-জকিগঞ্জে স্কুল-কলেজ, সড়ক, ব্রিজ ও কালভার্টসহ বিভিন্ন উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান ছিল তাঁর। তিনি কানাইঘাট-জকিগঞ্জেরর সার্বিক উন্নয়নের প্রাণপুরুষ ছিলেন। কিন্তু সম্প্রতি একটি মহলের উস্কানিতে মরহুম হারিছ চৌধুরীর নাম সম্বলিত এই ফলকটি ভেঙে ফেলে দুর্বৃত্তরা।

এই ঘটনায় জেলা বিএনপি নেতা সালেহ আহমদ খসরু ফেসবুকে লিখেন, এই লজ্জা কানাইঘাট জনপদের দায়িত্বশীলদের। আমি বলি-যেহেতু জনাব হারিস চৌধুরী আর ফিরে আসবেন না তাহলে কিসের ভয়! হ্যা ভয় আপনারা সত্যকে পাচ্ছেন। চোখ মুদে জানুন-সত্য অনস্বীকার্য।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, জকিগঞ্জ-কানাইঘাটসহ সিলেটের উন্নয়নে মরহুম জাতীয় নেতা হারিস চৌধুরীর অবদান কেউ অস্বীকার করতে পারবেনা। একটি স্বার্থানেষী মহল সিলেটের কৃতীসন্তান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর নামফলক ভেঙে তাঁর নাম মুছে ফেলতে চাচ্ছে। সেটা হতে দেয়া হবে না, কারণ জনগণের মন থেকে তাঁর নাম কখনো মুছতে পারবে না। তারা অবিলম্বে দুর্বৃত্তদের সনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

তারা আরো বলেন, বিষয়টি ইউএনও মহোদয়ের দৃষ্টিগোচর করা হয়েছে। আমরা আশা করছি অবিলম্বে কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে পদক্ষেপ নেবেন।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জ-ই-মুন্না জানান, হারিছ চৌধুরী একজন বীর মুক্তিযোদ্ধা, উনার নামফলক যারা ভেঙেছে তাদেরকে আটকে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আমরা আইনগতভাবে কঠিন ব্যবস্থা নিচ্ছি।

এ ব্যাপারে জকিগঞ্জ উপজেলা প্রকৌশলী এস এম মুজিবুর রহমান বলেন, ইউএনও স্যার আমাকে স্থাপনা পুন: নির্মাণের নির্দেশ দিয়েছেন, তবে এটা কত সালে উদ্বোধন হয়েছে আমার কাছে তথ্য নেই। আমরা খোঁজখবর নিয়ে শিগগিরই ফলক পুন:নির্মাণের কাজ শুরু করব।

জকিগঞ্জ উপজেলা নির্বাহী মো: মাহবুবুর রহমান জানান, ওসি সাহেব আমাকে এই বিষয়ে অবগত করেছেন এবং থানা-পুলিশ দুর্বৃত্তদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেবে। আমি ফলকটি পুনরায় স্থাপনের জন্য যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com