বুধবার, ২৯ Jul ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
হরমুজ নিয়ে ইরান-ওমান আলোচনা ‘ইতিবাচক’: দাবি তেহরানের সিলেটের যেসব দাবি তুলে ধরলেন জামায়াত আমির সিলেটের জন্য আসছে যে একাধিক মেগা প্রকল্প বিমানের ক্রু’দের বিরুদ্ধে হুন্ডিতে অর্থপাচারের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী অবশেষে দূর হচ্ছে রেলবঞ্চনা, প্রথম দফায় রেল সংযোগ পাচ্ছে যেসব জেলা সিলেটে সাংবাদিকদের জন্য অনুসন্ধানী প্রতিবেদন ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার : প্রধানমন্ত্রী ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি মোহাম্মদ উছমান গনি সিলেটের ফয়সাল মাহমুদসহ পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে বানের জলে ভেসে গেছে কৃষকের স্বপ্ন, আমন নিয়ে বাঁচার লড়াই শুরু দীঘির শহরে উধাও জলাধার ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন? আগামীকাল সকালে দেশে ফিরবেন স্পিকার সিলেটে সোয়া ৩ কোটি টাকার ভারতীয় চোরাচালান ধরল র‌্যাব-বিজিবি সিলেটের উন্নয়নে দল-মত নির্বিশেষে আমরা একজোট সিলেটের ৬ থানা বিএনপির সম্মেলন শিগগিরই সিলেটে আদলত চত্বরে শিশু ফাহিমা হত্যা মামলার আসামির ওপর ফের হামলা কমলগঞ্জে পাহাড়ি ছড়া থেকে সিলিকাবালু লোপাটের হিড়িক! গোলাপগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে অনুদান প্রদান সিলেটে যুবদল নেতার সঙ্গে প্রবাসীর স্ত্রীর অ*নৈ*তি*ক সম্পর্ক, অতঃপর… আত্মগোপনে থাকা ১১ মা ম লা র আসামি দেলোয়ার গ্রে*ফ*তা*র যুক্তরাজ্যে সাগরে প্রাণ হারালেন সিলেটী মা-মেয়ে শাড়ি নিয়ে আসছিলেন আলাল, অতঃপর… হরমুজ প্রণালিতে ৩ তেলবাহী ট্যাংকার থামাল ইরান আল আকসা মসজিদে ঢুকে পড়েছে শত শত ইসরায়েলি, ফিলিস্তিনিদের ওপর হামলা পশ্চিমবঙ্গেও কর্মসূচির প্রস্তুতি ককরোচ পার্টির

গোলাপগঞ্জে মাদরাসা ছাত্রকে আটকে রেখে নির্যাতন, আসামীরা অধরা !

গোলাপগঞ্জে মাদরাসা ছাত্রকে আটকে রেখে নির্যাতন, আসামীরা অধরা !


সবসময় ডেস্ক ::: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় আবু তাহের (১৯) নামের এক মাদরাসা ছাত্রকে পিঠিয়ে মারাত্মক আহত করার ঘটনায় থানায় মামলা দায়ের হলেও এখন কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

গুরুতর আহত আবু তাহের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের ১নং ওয়ার্ডের নলুয়া কান্দিগ্রাম এলাকার আব্দুস সালামের ছেলে।  সে শ্রীরামপুর দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী।

২৮ মার্চ রাত ১২টায় আবু তাহেরকে মোবাইল ফোনে ডেকে নিয়ে নির্মমভাবে পিঠিয়ে আহত করে সন্ত্রাসীরা।  এসময় তাকে বিদ্যুতিক শক দিয়ে তার কাছ থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মধ্যরাত পর্যন্ত নির্যাতন চালিয়ে মৃত ভেবে তাকে গাজী বোরহান উদ্দিন সড়কের পাশে ফেলে চলে যায় দুবৃর্ত্তরা। বর্তমানে আহত আবু তাহের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিসিইউতে ভর্তি আছে।

এ ঘটনায় ৩ এপ্রিল আহতের চাচা নূরুল ইসলাম বাদি হয়ে গোলাপগঞ্জ থানায় ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৪-৫জনকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন নলুয়া কান্দিগ্রামের মৃত আব্দুর রহিম চেরাগের ছেলে রাহেল আহমদ (২২), একই গ্রামের লায়েক আহমেদের ছানি আহমদ (২০), তুরুকভাগ পশ্চিমপাড়া গ্রামের ফরহাদ আহমদ (২০), দাসপাড়া এলাকার আব্দুল আজিদের ছেলে মাহবুবসহ (২০) অজ্ঞাত নামা আরও ৫/৬জন আসামি।

এ ব্যাপারে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা জানান, আসামিরা পলাতক আছে, তাদের গ্রেফতারে থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com