বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
তরুণদের স্বপ্নপূরণে সিলেটে ব্র্যাক ক্যারিয়ার হাবের ভিন্নধর্মী আয়োজন সিলেটে ঝড়ের তাণ্ডব: গাছ ভেঙে সিএনজি দুমড়ে-মুচড়ে, অল্পের জন্য রক্ষা কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, অংশ নিলেন ওসি সফিকুল ইসলাম খান ভোলাগঞ্জে পাথর উত্তোলনের সময় বালুচাপায় শ্রমিক নিহত স্থায়ী চাষাবাদের আওতায় ১৭ হাজার হেক্টর অনাবাদি জমি কোম্পানীগঞ্জ থানার ওসি সফিকুল ইসলাম খানের শুভেচ্ছা ও অভিনন্দন আগামী সপ্তাহেই খুলছে ভারতীয় ভিসা সিলেটে আজ শেষ হচ্ছে পুলিশের আল্টিমেটাম যারা দেশের স্বাধীনতা চায়নি তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: মন্ত্রী আরিফ কাজিরবাজারের মালিকানা পেল রাষ্ট্র, যা বললেন সিসিক প্রশাসক হামের প্রাদুর্ভাব ঠেকাতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে: রিজভী পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্যে ক্ষেপলেন ইতালির প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ শুরু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র কৃষক কার্ড’ উদ্বোধনে টাঙ্গাইলে প্রধানমন্ত্রী নবব‌র্ষের শু‌ভেচ্ছা জানা‌লেন সুইডিশ রাষ্ট্রদূত আজ টাঙ্গাইলে যাচ্ছেন প্রধানমন্ত্রী পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার আত্মপরিচয়ের অনন্য প্রতীক পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী নববর্ষে নিরাপত্তা ঝুঁকি নেই, তবু প্রস্তুত ‘স্পেশাল কমান্ডো ফোর্স’ নববর্ষে শোভাযাত্রায় সবুজ ও পরিচ্ছন্ন নগর গড়ার প্রত্যয় সিসিক প্রশাসকের বাঙালির প্রাণের উৎসব ” আজ নববর্ষ ছয়চিরি দিঘীর পাড়ে শুরু হচ্ছে দুই দিনব্যাপী চড়ক পূজা ও মেলা সিলেটে মন্ত্রীর পাশে বসা নিয়ে যুবদল নেতাদের হাতাহাতি, অনুষ্ঠান পন্ড প্রকল্পের সংখ্যার চেয়ে কাজের মানে বেশি গুরুত্ব দিতে হবে: শ্রমমন্ত্রী সিলেটে আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে: বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী চুনারুঘাটে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার সিলেটে পহেলা বৈশাখের দিনে কেমন থাকবে আবহাওয়া? কাজিরবাজারের ‘মালিকানা’ পেলো সিটি করপোরেশন, পরিদর্শনে প্রশাসক সিলেটে মঙ্গলবারের মধ্যে ব্যাটারি রিকশার শো-রুম বন্ধের নির্দেশ
৩১ দফা বাস্তবায়িত হলে দেশে আর ফ্যাসিবাদ আসতে পারবে না : খন্দকার মুক্তাদির

৩১ দফা বাস্তবায়িত হলে দেশে আর ফ্যাসিবাদ আসতে পারবে না : খন্দকার মুক্তাদির

সবসময়.কম ডেস্ক :: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বিএনপির একার নয়। বিএনপি ক্ষমতায় গেলে কী করবে, সেগুলো ৩১ দফায় বিস্তারিত বলা আছে। সংস্কারের প্রশ্নে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ৩১ দফার বিকল্প নেই। ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে আর ফ্যাসিবাদ আসতে পারবে না। প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সব মত ও পথের সমন্বয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে বিএনপি।

 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে সিলেটের ৩৬ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত ওয়ার্ডের নতুন বাজারে ব্যবসায়ী ও সাধারণ জনগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

 

তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার যে সংস্কার করে নির্বাচনের কথা বলছে তার সঙ্গে বিএনপির ৩১ দফার অনেক মিল আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের যে চিন্তা ধারা, সেটি এক সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই বাংলাদেশের মানুষের সামনে দিয়েছিলেন। একসময় বেগম খালেদা জিয়া ভিশন টোয়েন্টি থার্টির মাধ্যমে জনগণের সামনেও তা তুলে ধরেছেন।

 

তিনি বলেন, আমরা যখন আন্দোলন-সংগ্রামের মধ্যে ছিলাম প্রকৃতপক্ষে তখন ৩১ দফার কাজ শুরু করলেও জনগণের দোরগোড়ায় আমরা তা নিয়ে যেতে পারিনি। তাই আজ সময় ও সুযোগ এসেছে জনগণের কাছে বাস্তবভিত্তিক এই ৩১ দফা তুলে ধরার।

 

এসময় তিনি বলেন, একটা চক্র দেশের ভেতরে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পাঁয়তারা করছে। দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। বাংলাদেশকে অস্থির করে স্বৈরাচারদের আবার সুযোগ করে দেওয়ার অপচেষ্টা চলছে। এসব মোকাবেলার জন্য বিএনপি নেতাকর্মী এবং সাধারণ জনগণকে সতর্ক থাকতে হবে। নির্বাচিত সরকার ছাড়া এসব অস্থিরতা বন্ধ করা প্রায় অসম্ভব। সে কারণে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা সরকারের দেশপ্রেমের বহিঃপ্রকাশ হবে।

 

৩৬নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মুহিবুর রহমানের সভাপতিত্বে ও মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক শামীমের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, বিমানবন্দর থানা বিএনপির সদস্য সচিব সারোয়ার হোসেন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ, জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক আল মামুন খান, জেলা বারের পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান, মহানগর কৃষকদলের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, মহানগর বিএনপির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সিরাজ ইসলাম, টুলটিকর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক কবির আহমদ নুনু, আব্দুর শুকুর প্রমুখ।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com