বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
এসএমপিতে নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম সুনামগঞ্জে বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢল, সুরমার পানি বিপদসীমায় হরমুজে নতুন বিস্ফোরণ, টানা ১০ম রাত পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান মৌলভীবাজারে জীবনের ঝুঁকি নিয়ে টিলায় বসবাস হুমায়ূন আহমেদের স্মৃতির কাছে… সকালে নাশতা না খাওয়ার অভ্যাস নারীদের যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ লিটনের বিরুদ্ধে নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন শাকিব ফারিয়ার নতুন মিশন সিলেটে এক দিনে ডেঙ্গু শনাক্ত পাঁচজনের, হাসপাতালে ভর্তি ৬ এমপি কামরুলের উদ্যোগে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে নৌকা বিতরণ হজযাত্রীদের বিমান ভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনার মাঝেই বিশ্ববাজারে কমল তেলের দাম কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প আর্জেন্টিনা গোল খাওয়ার পর খুশিতে মাটিতে লুটিয়ে পড়েন ব্রাজিল তারকা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৪ বার ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে ব্রাজিল মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর, কেমন আছেন শিক্ষার্থী-শিক্ষকরা রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ বিভাগীয় সমাবেশ সফল করতে সিলেটে জামায়াতের প্রছার মিছিল হামহামে আ ট কে পড়া শিক্ষার্থীদের উদ্ধার সিলেটের সেইফওয়ে হাসপাতাল সিলগালা রুবেল আহমদের পিতৃবিয়োগে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক সিলেটে যে মা*ম*লা*য় কাউন্সিলর জাহাঙ্গীরের ভাতিজা কা রা গা রে আটকে গেল বিয়ে এখন কি করবেন পরীমনি! বিজিবিকে আরো পেশাদার ও সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে সিলেটে নদ-নদীর পানি বাড়ছে মৌলভীবাজারের বন্যায় প্রায় ৮০ কোটি টাকার ক্ষতি, পুনর্বাসনের দাবি ক্ষতিগ্রস্তদের সিলেটে ৬ ঘন্টায় পুলিশের জালে অর্ধশত সিলেটে টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

শেরপুর-লামা তাজপুর-দক্ষিণ কালনীচর সড়ক সংস্কারের দাবি জানালেন লন্ডন প্রবাসী গোলাম রাব্বানী

শেরপুর-লামা তাজপুর-দক্ষিণ কালনীচর সড়ক সংস্কারের দাবি জানালেন লন্ডন প্রবাসী গোলাম রাব্বানী


ডেস্ক ::: শেরপুর হাইওয়ে থেকে লামা তাজপুর হয়ে দক্ষিণ কালনীচর পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার ও পাকাকরণের অভাবে চরম বেহাল অবস্থায় রয়েছে। সড়কটি সংযোগ স্থাপন করে আশপাশের ৮-১০টি গ্রামের সঙ্গে, যার ওপর নির্ভরশীল হাজার হাজার মানুষের যাতায়াত ও দৈনন্দিন জীবন।

ইংল্যান্ড প্রবাসী গোলাম রাব্বানী এই সড়কের দ্রুত সংস্কার ও পাকাকরণের দাবি জানিয়ে বলেন, “বছরের পর বছর ধরে এই এলাকার মানুষ রাস্তার অভাবে স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষিসহ নানা গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে।” তিনি আরও বলেন, “সড়কটির অবস্থা এমন যে, সামান্য বৃষ্টিতেই তা কাদায় পরিণত হয়। হেঁটে চলাফেলা করা যায় না, গাড়ি চলাচল তো দূরের কথা, কোথাও কোথাও নৌকাও চলতে পারে না।”

স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুর হাইওয়ে থেকে লামা তাজপুর হয়ে দক্ষিণ কালনীচর পর্যন্ত সড়কটি পাকাকরণের জন্য দীর্ঘদিন ধরে এলাকাবাসী দাবি জানিয়ে আসছে। কয়েক বছর আগে ২ কিলোমিটার সড়কের কাজ কোনোমতে শেষ হলেও বাকি অংশের কাজ অনুদান বা বরাদ্দের অভাবে বন্ধ হয়ে আছে।

বিশেষ করে ২ নম্বর সাদিপুর ইউনিয়নের অধীনস্থ হলেও সড়কটি ব্যবহার করে নবীগঞ্জ উপজেলার ৪ নম্বর দীঘলবাক ইউনিয়নের অন্তর্গত দুটি গ্রামের বাসিন্দারা। ৫ নম্বর ওয়ার্ডের মানুষ প্রতিদিন সীমাহীন দুর্ভোগে পড়ছে। অনেক সময় অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া সম্ভব হয় না সময়মতো, যার ফলে জীবনের ঝুঁকি বাড়ছে।

এলাকাবাসীর অভিযোগ, বারবার জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করা হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। আশ্বাস মিললেও কাজ হয়নি। এদিকে সিলেট বিভাগে সড়ক উন্নয়নের জন্য সরকার বরাদ্দ দিচ্ছে, কিন্তু এই গুরুত্বপূর্ণ সড়কটি এখনও উন্নয়নের বাইরে।

প্রবাসী গোলাম রাব্বানী বলেন, “আমি একজন রেমিট্যান্স যোদ্ধা ও দেশের নাগরিক হিসেবে সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি—এই রাস্তাটির উন্নয়ন কাজ দ্রুত শুরু করা হোক। এটি বাস্তবায়ন হলে হাজার হাজার মানুষ উপকৃত হবে।”

তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন লন্ডনের প্রবাসী কমিউনিটির প্রতি, যারা বারবার বিষয়টি তুলে ধরেছেন এবং জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে আসছেন। বিশেষভাবে তিনি উল্লেখ করেন মাধবপুর ও গালিমপুর গ্রামের প্রবাসী ব্যক্তিত্বদের নাম, যাঁদের মধ্যে রয়েছেন আনছার, ছানাওয়ার, নোমান, আবুল মনসুর চৌধুরী ছানু, দুনু, শুয়েব, মাওলানা এফ. কে. এম. শাহজাহান, গোলাম মর্তুজা, এডভোকেট জুনেদ, মাহমুদ মিয়া, বাশার, আফছর মিয়া, সাহেদ, হেলাল এবং স্থানীয় চেয়ারম্যান আহমেদ ভিপি মুসা ও ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার আকুল মিয়াকে।

সবশেষে তিনি বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং ড. মোহাম্মদ ইউনুস স্যারের নেতৃত্বাধীন প্রশাসন দক্ষভাবে দায়িত্ব পালন করছে। আমি আশা করি, আমাদের এই দাবিটি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে। এই রাস্তাটি উন্নয়ন হলে আমরা চিরদিন কৃতজ্ঞ থাকব।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com