বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৩ গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা মামলায় ২ আসামি কারাগারে গোয়াইনঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক কে.এম লিমনকে গ্রাম পুলিশ বাহিনীর সংবর্ধনা ৯৯৯ টাকা দেনমোহরে অভিনেতা শিমুলের বিয়ে হবিগঞ্জে ‘ভুয়া’ চিকিৎসক আরিফ কারাগারে ক্ষমতায় থাকছেন, নাকি ছাড়তে হচ্ছে গদি— নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ আজ আসামে হোটেলে গুলিতে নিহত ৫ কলকাতায় প্রেমিক, তার বাবা ও বন্ধুকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে স্বাস্থ্যব্যবস্থার অগ্রগতি হয়নি : রাষ্ট্রপতি জাপানের নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, চালু হচ্ছে বিদ্যুৎকেন্দ্র সিলেটে একদিনে স্বজনের হাতে প্রাণ গেল ৩ জনের ঐতিহাসিক শাহী ঈদগাহ নিয়ে যা বলেলন সিসিক প্রশাসক সিলেটের লামাপাড়া থেকে আ ট ক ২ সিলেটে যুবদল নেতা বদরুল হ ত্যা মা ম লা র দুই আসামি কারাগারে হাজী জহির বখত’র মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত : হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট’র যাত্রা শুরু রৌমারীতে ওয়ালটনের ‘সুরক্ষা সহায়তা’সুবিধা পেল মৃত গ্রাহকের পরিবার সরকারি গাছ কাটার অভিযোগে একব্যক্তির জেল জরিমানা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি পুলিশ সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইজিপি সিলেটে ২৯ অক্টোবর প্রকৌশলীদের সংগঠন AEB-এর সভা পোলিওমুক্ত বিশ্ব গড়ার প্রত্যয়ে রোটারি ক্লাবের সচেতনতামূলক র‌্যালি কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে রেনাল নার্সিং কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু ২৫ অক্টোবর নদীর ভাঙন থেকে দেওয়ান বাজার জামে মসজিদ রক্ষায় গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের অনুদান শাহজালালের মাজার: পঞ্চম দফার গণনায় মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর অভিষেক র‍্যাভেনার জার্সিতে মেসিকে পুরস্কৃত করল স্প্যানিশ রাজপরিবার, আবেগঘন বার্তা বার্সেলোনার জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান বিনা টিকিটে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট, থাকছে শর্ত
নজরুল মিন্টোর ‘উত্তর আমেরিকা চালচিত্র’-এর প্রকাশনা অনুষ্ঠান : ঘন্টা তিনেকেই উত্তর আমরেকা ভ্রমণ

নজরুল মিন্টোর ‘উত্তর আমেরিকা চালচিত্র’-এর প্রকাশনা অনুষ্ঠান : ঘন্টা তিনেকেই উত্তর আমরেকা ভ্রমণ

বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের বাতিঘর বুক ক্যাফেতে কানাডা প্রবাসী লেখক ও সাংবাদিক নজরুল মিন্টো রচিত ‘উত্তর আমেরিকার চালচিত্র’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।


‘উত্তর আমেরিকার চালচিত্র’ নাম দেখে মনে করবেন ইতিহাস। আবার কারো কারো মনে হতে পারে প্রবন্ধ; কারো বা মনে হবে ভ্রমণ কাহিনী; কারো বা মনে হবে গবেষণাকর্ম। আমি প্রথমে মনে করেছিলাম সমাজ ও সংস্কৃতিবিষয়ক গবেষণা। কিন্তু গ্রন্থটি পড়ার পর আমার ধারণা অসার প্রমাণিত গলো। বুঝলাম এটি ওপরে বর্ণিত সবকটি সাহিত্য প্রত্যয়ের সমাহারে সমৃদ্ধ আর অপূর্ব নান্দনিকতায় সজ্জিত একটি জীবনীগ্রন্থ। ’
-‘উত্তর আমেরিকার চালচিত্র’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বইটি সম্পর্কে এভাবেই মূল্যায়ন করলেন কানাডার অটোয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আমীন।
বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের বাতিঘর বুক ক্যাফেতে কানাডা প্রবাসী লেখক ও সাংবাদিক নজরুল মিন্টো রচিত ‘উত্তর আমেরিকার চালচিত্র’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ড. আমীন এই বইকে ‘সবকটি সাহিত্য প্রত্যয়ের সমাহারে সমৃদ্ধ আর অপূর্ব নান্দনিকতায় সজ্জিত একটি জীবনীগ্রন্থ হিসেবে মূল্যায়িত করলেও লেখকের মতে, তার এই বইটি একটি ‘নন ফিকশন ন্যারেটিভ’।
আর লেখক, রবীন্দ্রগবেষক মিহিরকান্তি চৌধুরীর মতে, বইটি ‘এক সার্বিক অভিভাবাসী অভিজ্ঞতার প্রতিধ্বনি’। তার মতে- ‘বইয়ের নানা অধ্যায়ে উঠে এসেছে বিদেশে নাগরিকত্ব গ্রহণের মনস্তাত্ত্বিক টানাপেড়েন, কর্মস্থলে জাতিগত পরিচয় সংকট, সন্তানদের নিয়ে ভবিষ্যতের দোলাচল, কিংবা আত্মীয়স্বজনহীন একাকিত্বের দীর্ঘশ্বাস- যা শুধু ব্যক্তিগত নয়, বরং এক সার্বিক অভিভাসী অভিজ্ঞতার প্রতিধ্বনি। তবে এসবের মাঝেও বিষেদগার হয়ে ওঠেনি। বরং লেখরেকর ভাষা-নিরীক্ষা, অন্তর্দৃষ্টি ও স্বভাবসিদ্ধ রসবোধে একটি ভারসাম্যপূর্ণ পাঠ্যবস্তুতে পরিণত হয়েছে’।
বুধবার সন্ধ্যায় ‘উত্তর আমেরিকার চালচিত্র’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানকে ঘিরে লেখক-পাঠকদের রীতিমত মিলনমেলা ঘটে। এ অনুষ্ঠানে বইটির লেখক, উত্তর আমেরিকা ভিত্তিক ‘দেশে বিদেশে’ পত্রিকার প্রধান সম্পাদক নজরুল মিন্টোও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই ‘উত্তর আমেরিকার চালচিত্র’ নিয়ে দুটি প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মোহাম্মদ আমীন এবং রবীন্দ্রগবেষক মিহিরকান্তি চৌধুরী।
কবি ও গবেষক অপূর্ব শর্মার সঞ্চালনায় প্রকশনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক, শিক্ষাবিদ ড. আবুল ফতেহ ফাত্তাহ, কবি কালাম আজাদ, ও শিক্ষাবিদ অধ্যাপক ভাস্কর রঞ্জন দাশ।
অতিথির বক্তব্যে অধ্যাপক ভাস্কর রঞ্জন দাশ বলেন, নজরুল মিন্টো তরুণ বয়স থেকেই লেখালেখি ও সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত। আশির দশকেই তার উদ্যোগে ফেঞ্চুগঞ্জে প্রথম সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান চালু হয়। প্রবাসের কর্মব্যস্ত জীবনেও তিনি তার লেখালেখি ও সংস্কৃতিসেবা অব্যাহত রেখেছেন।
কবি কালাম আজাদ বলেন, একজন বলেছিলেন- ‘মুর্খের কোন স্বদেশ নেই, আর জ্ঞানীর কোন বিদেশ নেই’। আমাদের গুরুতুল্য কবি দিলওয়ারও লিখেছিলেন- পৃথিবী স্বদেশ যার আমি তার সঙ্গী চিরদিন’। কবি নজরুল মিন্টো’র এই বইটি পড়ে আবারও এসব উক্তি মনে পড়লো। যে জ্ঞানী সে সবদেশকেই আপন করে নিতে পারে। সবখানেই তার জ্ঞানের চিহ্ন রাখতে পারে। এই বইয়েই তার সাক্ষ্য রয়েছে।
অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ বলেন, নজরুল মিন্টো’র লেখার ক্ষেত্রে মুন্সিয়ানা রয়েছে। তার চিন্তার ক্ষেত্রে মুন্সিয়ানা রয়েছে। এই মুন্সিয়ানা দিয়েই তিনি সমাজকে বিশ্লেষন করেছেন তার ‘উত্তর আমেরিকা চালচিত্র’ বইয়ে। এছাড়া সেখানকার আদিবাসী সম্প্রদায়, দরিদ্র শিশু, অভিভাসী, বাংলাদেশের যুদ্ধশিশুদের প্রতি যে দরদ বিভিন্ন লেখায় ফুটে ওঠেছে এরতে তার মানবিক ও সংবেদনশীল হৃদরেয়রও সন্ধান পাওয়া যায়। এই বইটি পড়েই জানতে পারলাম একাত্তরে নির্যাতিত নারীদের গর্ভে জন্ম নেওয়া শিশুদের পরিচয়ের ক্ষেত্রে ‘যুদ্ধশিশু’ শব্দটি বাংলায় তিনিই প্রথম ব্যবহার করেছেন। যা নিসন্দেহে সাধুবাদ পাওয়ার যোগ্য।
অনুষ্ঠানে সবশেষে বক্তব্য রাখেন বইয়ের লেখক নজরুল মিন্টো। তিনি উপস্থিত সকলেল প্রতি কৃতজ্ঞতা জানানো পাশপাশি তার লেখালেখি ও সাংবাদিকজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। এসময় উপস্থিত পাঠকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন লেখক।
২৫৬ পৃষ্টার বইটিতে নানা বিচিত্র ও বৈচিত্রপূর্ণ বিষয়ে ৬৬ টি প্রবন্ধ রয়েছে। যেগুলো উঠে এসেছে উত্তর আমেরিকা তথা কানাডা ও আমেরিকার ইতিহাস, সেখানকার জীবন, জীবিকা, প্রকৃতি ও সংস্কৃতি, কানাডার অভিবাসীদের সুখ-দুঃখ, আশা ও হতাশার গল্প, প্রবাসে ব্যক্তিগত অভিজ্ঞতার বয়ান। সুখপাঠ্য বইটি ঘন্টা তিনেকেই পাড়ে নেওয়া যায়। এযেনো ঘন্টা তিনেইে উত্তর আমেরিকা ভ্রমণ করে ফেলার অনুভুতি।
বইটি প্রকাশ করেছে অভ্র প্রকাশন। বৃহস্পতিবার প্রকশনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসিনা বেগম চৌধুরী, কবি পুলিন রায়, ছড়াকার বিধু ভ’ষণ ভট্টাচার্য, প্রবীন সাংবাদিক রিয়াজ উদ্দিন ইসকা, লেখক হাবিব আহমদ দত্ত চৌধুরী, কবি ধ্রব গৌতম, কাশমির রেজা, সিরাজ উদ্দিন শিরুল, মাসুদা সিদ্দিকা রুহী, রওশন আরা বাসি প্রমুখ।  প্রেস বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com