বুধবার, ২৯ Jul ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
হরমুজ নিয়ে ইরান-ওমান আলোচনা ‘ইতিবাচক’: দাবি তেহরানের সিলেটের যেসব দাবি তুলে ধরলেন জামায়াত আমির সিলেটের জন্য আসছে যে একাধিক মেগা প্রকল্প বিমানের ক্রু’দের বিরুদ্ধে হুন্ডিতে অর্থপাচারের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী অবশেষে দূর হচ্ছে রেলবঞ্চনা, প্রথম দফায় রেল সংযোগ পাচ্ছে যেসব জেলা সিলেটে সাংবাদিকদের জন্য অনুসন্ধানী প্রতিবেদন ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার : প্রধানমন্ত্রী ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি মোহাম্মদ উছমান গনি সিলেটের ফয়সাল মাহমুদসহ পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে বানের জলে ভেসে গেছে কৃষকের স্বপ্ন, আমন নিয়ে বাঁচার লড়াই শুরু দীঘির শহরে উধাও জলাধার ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন? আগামীকাল সকালে দেশে ফিরবেন স্পিকার সিলেটে সোয়া ৩ কোটি টাকার ভারতীয় চোরাচালান ধরল র‌্যাব-বিজিবি সিলেটের উন্নয়নে দল-মত নির্বিশেষে আমরা একজোট সিলেটের ৬ থানা বিএনপির সম্মেলন শিগগিরই সিলেটে আদলত চত্বরে শিশু ফাহিমা হত্যা মামলার আসামির ওপর ফের হামলা কমলগঞ্জে পাহাড়ি ছড়া থেকে সিলিকাবালু লোপাটের হিড়িক! গোলাপগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে অনুদান প্রদান সিলেটে যুবদল নেতার সঙ্গে প্রবাসীর স্ত্রীর অ*নৈ*তি*ক সম্পর্ক, অতঃপর… আত্মগোপনে থাকা ১১ মা ম লা র আসামি দেলোয়ার গ্রে*ফ*তা*র যুক্তরাজ্যে সাগরে প্রাণ হারালেন সিলেটী মা-মেয়ে শাড়ি নিয়ে আসছিলেন আলাল, অতঃপর… হরমুজ প্রণালিতে ৩ তেলবাহী ট্যাংকার থামাল ইরান আল আকসা মসজিদে ঢুকে পড়েছে শত শত ইসরায়েলি, ফিলিস্তিনিদের ওপর হামলা পশ্চিমবঙ্গেও কর্মসূচির প্রস্তুতি ককরোচ পার্টির

আসন্ন ঈদ-উল আযহাকে ঘিরে আইন-শৃংখলা পরিস্থিতির ব্যাপারে প্রশাসনকে সতর্ক থাকতে হবে : ইউএনও ঊর্মি রায়

আসন্ন ঈদ-উল আযহাকে ঘিরে আইন-শৃংখলা পরিস্থিতির ব্যাপারে প্রশাসনকে সতর্ক থাকতে হবে : ইউএনও ঊর্মি রায়


দক্ষিণ সুরমায় আইন-শৃংখলা কমিটির নিয়মিত সভা

নিজস্ব সংবাদদাতাঃ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নির্বাহী অফিসার ঊর্মি রায় বলেছেন, আসন্ন ঈদ-উল আযহাকে ঘিরে আইন-শৃংখলা পরিস্থিতির যাতে কোন প্রকারের অবনতি না ঘটে, সে লক্ষ্যে প্রশাসনের প্রত্যেকটি সেক্টরকে সতর্ক থাকতে হবে। মাদকদ্রব্যের ব্যাপক ছড়াছড়ি প্রতিরোধে আরো কঠোর হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, মাদকের স্পটগুলো নিশ্চিত হয়ে প্রশাসন তথা আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। বর্তমান সময়ে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।
গতকাল ২৭ মে মঙ্গলবার বিকেলে উপজেলা কনফারেন্স হলে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির নিয়মিত সভায় সভাপতির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। সভায় অন্যদের মধ্যে অংশ নেন জালালপুর ইউপি চেয়ারম্যান ওয়েছ আহমদ, মোগলাবাজার ইউপি চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলাম শায়েস্তা, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুল মুন্তাকিম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রোমান মিয়া, দক্ষিণ সুরমা থানার ওসির পক্ষে এসআই বুলবুল বিশ্বাস, মোগলাবাজার থানার ওসির পক্ষে এসআই মোশাররফ হোসেন, সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম মুসিক, দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিসের পক্ষে ইন্সপেক্টর টিটন শিকদারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা।
সভায় ইউএনও কোরবানীর পশুর হাটে জাল টাকার ছড়াছড়ি রোধে প্রত্যেকটি হাটে জাল টাকা চিহ্নিতকারী মেশিন স্থাপন করা হবে বলে জানান।
সভায় চাঁদা চেয়ে না পাওয়ায় জনৈক সন্ত্রাসী কর্তৃক সিলেট বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের বর্তমান সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান আজিজকে মোবাইল ফোনে হুমকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এতে বলা হয়, বিগত ২০২০ সালের ১০ জুলাই এভাবে চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা ওই শ্রমিক সংগঠনের তৎকালীণ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপনকে প্রকাশ্য জনসম্মুখে কুপিয়ে হত্যা করে। এই হত্যা মামলাটি এখনও চলমান রয়েছে। এ ব্যাপারে বিশেষ সতর্কতার জন্য পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।
ইদানিং মোটরসাইকেল চুরি বেড়ে যাওয়ায় সভায় উদ্বেগ প্রকাশ করে তা প্রতিরোধে বিভিন্ন নির্দেশনা দেয়া হয়।
সভায় সিলেটে বেপরোয়া চুরি-ছিনতাই-রাহাজানীতে নাম্বারপ্লেটবিহীন সিএনজিচালিত অবৈধ অটোরিক্সার সম্পৃক্ততার কথা পুণর্ব্যক্ত করা হলে উভয় থানার পুলিশ প্রতিনিধি এ ব্যাপারে কঠোর অভিযান চলমান রয়েছে মর্মে আশ্বাস প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com