শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি গঠন

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি গঠন


বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৮ মে) সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী আক্তার ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ফুরকান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দৈনিক একাত্তরের কথার মাল্টিমিডিয়া ইনচার্জ মোহিদ হোসেনকে আহ্বায়ক ও দৈনিক শুভ প্রতিদিন মাল্টিমিডিয়া ইনচার্জ আশরাফুল ইসলাম ইমরান সদস্য সচিব করে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিনিয়র যুগ্ম আহবায়ক জাস্ট সিলেট মাল্টিমিডিয়া ইনচার্জ এ এইচ আরিফ, যুগ্ম আহবায়ক ৭১ টেলিভিশন (সিলেট) রিপোর্টার হোসাইন আহমদ সুজাত, সদস্য বাংলা টিভি সিলেটের ক্যামেরা পার্সন আলমগীর হোসেন, আনন্দ টিভি সিলেট প্রতিনিধি এম আর টুনু তালুকদার, মাইটিভি (সিলেট অফিস) ক্যামেরাপার্সন শাহীন আহমদ, দৈনিক যুগভেরীর মাল্টিমিডিয়া রিপোর্টার রেজওয়ান আহমদ, সদস্য (সুনামগঞ্জ) একুশে টিভি সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুস সালাম, সদস্য (হবিগঞ্জ) দৈনিক সমকাল হবিগঞ্জ প্রতিনিধি নুর উদ্দিন সুমন, সদস্য (মৌলভীবাজার) দৈনিক আলোকিত সকাল মৌলভীবাজার জেলা প্রতিনিধি মামুনুর রশীদ তরফদার।
কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ জানিয়েছেন, এই অন্তর্র্বতীকালীন কমিটি আগামী তিন মাসের মধ্যে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার এই চারটি জেলায় পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করবে। এরপর সম্মেলনের মাধ্যমে সিলেট বিভাগীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। নতুন নেতৃত্বের অধীনে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে এবং এই কমিটি মাল্টিমিয়িার সাংবাদিকদের মানউন্নয়নে কাজ করবে। বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com