শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
যুক্তরাজ‍্য প্রবাসী নিপা চৌধুরীর অর্থ আত্মসাত ও জালিয়াতির মামলায় গ্রেপ্তার এক

যুক্তরাজ‍্য প্রবাসী নিপা চৌধুরীর অর্থ আত্মসাত ও জালিয়াতির মামলায় গ্রেপ্তার এক


ডেস্ক ::: যুক্তরাজ‍্য প্রবাসী নিপা চৌধুরীর অর্থ আত্মসাত ও জালিয়াতির মামলায়  একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আলোচিত প্রতারণা ও অর্থ আত্মসাত মামলার আসামি মোঃ হোসাইন আহমদ খানকে গ্রেপ্তার করা হয় ।
এর পূর্বে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার জনকে আসামি করে কোতয়ালী সি আর ৮৯৮/২৪ ইং মামলা দাখিল করা হলে আদালতের নির্দেশে কতোয়ালী থানার তদন্তকারী কর্মকর্তা নালিশী দরখাস্তের সত‍্যতা পেয়ে বিয়ানীবাজার থানার বালিঙ্গা গ্রামের হাজী আব্দুল মালিক খানের ছেলে মো. দেলওয়ার হোসেন খান মিষ্ঠু, মো. হোসাইন আহমদ খান, আলম হোসেন খান, ও একই গ্রামের সর্ব পিতা- হাজী আব্দুল মালিক খান ও মৃত মোজাম্মেল এর ছেলে মো. খায়রুল কবির সজিবের বিরুদ্ধে দন্ড বিধির ৪২০/৪০৬/৪৬৭/৪৬৮/৪৭১/৫০৬(২)/৩৪ ধারার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় আদালতে প্রতিবেদন দাখিল করেন।

মামলার অভিযোগে জানা যায়, ভুক্তভোগী নিপা চৌধুরী বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী।  তিনি আসামিদের সাথে পারিবারিকভাবে পরিচিত ছিলেন।  ওই প্রবাসী মহিলার কাছে থেকে প্রতারণার মাধ্যমে বাসা তৈরি করে দেওয়ার শর্তে তিন কোটি দশ লক্ষ টাকা নিয়ে সঠিকভাবে বাসার কাজ না করে আত্মসাৎ করা হয় বলে তিনি অভিযোগে উল্লেখ করেন।  মামলায় আরও উল্লেখ করা হয়,আসামীগন বাদিনীর দেয়া খালি চেকের পাতায় মিথ‍্যাভাবে বাদিনীর জাল স্বাক্ষর করে টাকার পরিমাণ বসিয়ে বাদিনীর নামে মিথ‍্যা মামলা করে।

মামলার অন্যতম পলাতক আসামি মো. দেলোয়ার হোসেন খান মিষ্টুর ভাই হোসাইন আহমদ খানকে পুলিশ গ্রেফতার করে আদালতে হাজির করেন। বৃহস্পতিবার গ্রেফতারকৃত আসামির পক্ষে আইনজীবী গোলাম ইয়াহিয়া চৌধুরী সোহেল, সামিউল হক এবং ওবায়দুর রহমান ফাম্মি জামিন আবেদন করেন এবং বাদি নিপা চৌধুরীর পক্ষে ছিলেন আইনজীবী মো. আব্দুর রহমান আফজাল।
বাদী পক্ষের আইনজীবী মো. আব্দুর রহমান আফজাল জানান, আদালতে দীর্ঘ শুনানি শেষে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদ আসামির জামিন না দিয়ে মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com