বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৩ গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা মামলায় ২ আসামি কারাগারে গোয়াইনঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক কে.এম লিমনকে গ্রাম পুলিশ বাহিনীর সংবর্ধনা ৯৯৯ টাকা দেনমোহরে অভিনেতা শিমুলের বিয়ে হবিগঞ্জে ‘ভুয়া’ চিকিৎসক আরিফ কারাগারে ক্ষমতায় থাকছেন, নাকি ছাড়তে হচ্ছে গদি— নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ আজ আসামে হোটেলে গুলিতে নিহত ৫ কলকাতায় প্রেমিক, তার বাবা ও বন্ধুকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে স্বাস্থ্যব্যবস্থার অগ্রগতি হয়নি : রাষ্ট্রপতি জাপানের নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, চালু হচ্ছে বিদ্যুৎকেন্দ্র সিলেটে একদিনে স্বজনের হাতে প্রাণ গেল ৩ জনের ঐতিহাসিক শাহী ঈদগাহ নিয়ে যা বলেলন সিসিক প্রশাসক সিলেটের লামাপাড়া থেকে আ ট ক ২ সিলেটে যুবদল নেতা বদরুল হ ত্যা মা ম লা র দুই আসামি কারাগারে হাজী জহির বখত’র মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত : হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট’র যাত্রা শুরু রৌমারীতে ওয়ালটনের ‘সুরক্ষা সহায়তা’সুবিধা পেল মৃত গ্রাহকের পরিবার সরকারি গাছ কাটার অভিযোগে একব্যক্তির জেল জরিমানা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি পুলিশ সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইজিপি সিলেটে ২৯ অক্টোবর প্রকৌশলীদের সংগঠন AEB-এর সভা পোলিওমুক্ত বিশ্ব গড়ার প্রত্যয়ে রোটারি ক্লাবের সচেতনতামূলক র‌্যালি কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে রেনাল নার্সিং কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু ২৫ অক্টোবর নদীর ভাঙন থেকে দেওয়ান বাজার জামে মসজিদ রক্ষায় গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের অনুদান শাহজালালের মাজার: পঞ্চম দফার গণনায় মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর অভিষেক র‍্যাভেনার জার্সিতে মেসিকে পুরস্কৃত করল স্প্যানিশ রাজপরিবার, আবেগঘন বার্তা বার্সেলোনার জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান বিনা টিকিটে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট, থাকছে শর্ত
বিএমজেএ সংবাদ সম্মেলন: আওয়ামী লীগ ও জামায়াত কর্মীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ বিএনপি নেতার

বিএমজেএ সংবাদ সম্মেলন: আওয়ামী লীগ ও জামায়াত কর্মীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ বিএনপি নেতার


দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের সুড়িগাঁওর এখলাছ উদ্দিন অভিযোগ করেছেন ‘মৌরসি সম্পদ রক্ষা করতে গিয়ে তিনি চরম হয়রানির শিকার হচ্ছেন। স্থানীয় জামায়াত কর্মী মুক্তার হোসেনের শেল্টারে আওয়ামী লীগের কর্মীরা তার পরিবারের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। আওয়ামী লীগ কর্মী খালিক আহমদ ও তার পুত্র যুবলীগ ক্যাডার সাহেদ তার ওপর হামলা ও বাড়িঘর ভাংচুর করেছে।  এমনকি সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে মিথ্যাচার করেছে।’

বুধবার বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি (বিএমজেএ) আয়োজিত বেলা ১টায় অস্থায়ী কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে এখলাছ উদ্দিন আরও জানান, ‘মৌরসী সম্পত্তি নিয়ে একই গ্রামের আব্দুল জব্বারের পুত্র ফয়সল আহমদ ও ফলিক আহমদের সাথে তাদের পূর্ব বিরোধ চলছে। যে কারণে তার পিতা সমছু মিয়া আদালতে স্বত্ত মোকদ্দমা দায়ের করেছেন।’ তিনি বলেন, ফয়সল আহমদ পরিবার পরিজন নিয়ে দেশের বাইরে থাকায় সন্ত্রাসী প্রকৃতির খালিক আহমদ ও তার পুত্র যুবলীগ ক্যাডার সাহেদ আহমদকে তার পেছনে লেলিয়ে দিয়েছেন। এরা পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের দোসর, জুলাই আন্দোলনের সময় নিরীহ ছাত্রদের ওপর গুলিবর্ষণকারী, ভূমিখেকো এবং মাদক সেবনকারী। এদের প্রত্যেকের বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় মামলা রয়েছে। খালিক আহমদের আত্মীয় একই গ্রামের বাসিন্দা জামায়াতের কর্মী মুক্তার হোসেন তাদের শেল্টার দেওয়ায় ওই চক্র আরও বেপরোয়া হয়ে উঠেছে বলেও জানান তিনি।

তিনি অভিযোগ করে বলেন, সংবাদ সম্মেলনকারী আব্দুল খালিক ও তার পুত্র সাহেদ নানা অপকর্মের সাথে জড়িত। ২০২১ সালে পুরাতন ঘর ভেঙ্গে নতুন ঘর নির্মাণের উদ্যোগ নিলে এই খালিক, সাহেদ চক্র তার নিকট চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় তারা অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায় এবং ভাংচুর করে। একইসাথে তারা বাড়িঘর লুটপাঠ করে ব্যাপক নির্যাতন চালায়। এ ঘটনায় তার স্ত্রী পারভিন বেগম বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেছেন। এরপর গত ৪ এপ্রিল আবারো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। ওই দিনের হামলার ঘটনায় তার ছেলে কামরান উদ্দিন তানজু বাদী হয়ে মোগলাবাজার থানায় মামলা দায়ের করে। এই মামলার আসামিরা হচ্ছে ওই চক্রের সদস্য একই গ্রামের কটু মিয়ার পুত্র জামায়াত নেতা মুক্তার হোসেন, আওয়ামীলীগ কর্মী ছবিল মিয়া, জুবেল মিয়া, মুক্তারের পুত্র রাজ আহমদ ও ছবিল মিয়ার পুত্র মাদকসেবী রাবিব মিয়া। এরপর আব্দুল খালিক ও তার পুত্র যুবলীগ ক্যাডার সাহেদ আহমদ ও রাসেদ আহমদ গত ১১ মে সকালে তার বাড়ির সামনে এসে ডাকাডাকি করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে ওইদিনই তিনি বাদী হয়ে মোগলাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেন। গত ২৩ মে মুক্তার হোসেন, ছবিল মিয়া, জুবেল মিয়া, ছবিল মিয়ার পুত্র মাদকসেবী রাবিব মিয়াসহ কয়েকজন আবারো গাড়িযোগে তার বাড়ির সামনে অবস্থান নিয়ে গালিগালাজ ও হুমকি দেয়। তাদের বিরুদ্ধেও মোগলাবাজার থানায় সাধরণ ডায়েরি করেন।

এছাড়া, গত ১১ মে আব্দুল খালিক ও তার পুত্র যুবলীগ ক্যাডার সাহেদ আহমদ, রাসেদ আহমদ সংঘবদ্ধ হয়ে অগ্নেয়াস্ত্র নিয়ে তার ফিসারিতে এসে মাছ ধরতে নিষেধ প্রদান করে। তারা ফিসারি এলাকার গাছ এবং বৈদ্যুতিক লাইন কেটে নেয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মোগলাবাজার থানার সাধারণ ডায়েরী নং ৪৮৭ দায়ের করেছেন বলেও জানান।

সংবাদ সম্মেলনে এখলাছ উদ্দিন বলেন, তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত। যে কারণে বিগত ১৬ বছর এই সংঘবদ্ধ আওয়ামী চক্রের নির্যাতনের শিকার হয়ে বাড়িঘর ছাড়া ছিলেন। তাদের সম্পত্তি নিয়ে সৃষ্ট বিরোধের মীমাংসা করতে ২০২১ সালে একটি উদ্যোগ নেন ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের চেয়ারম্যান আহমেদ জিলু এবং দাউদপুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুল হকসহ তিন উপজেলার মুরব্বিয়ান। কিন্তু তার প্রতিপক্ষের লোকজন সেই আপোষ মেনে নেয়নি। মূল বিষয়কে আড়ালে রেখে খালিক আহমদ যে সংবাদ সম্মেলন করেছেন তা উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্য়ায়িত করেন তিনি। তার ওপর নিপীড়নকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।  প্রেস বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com