রবিবার, ১৪ Jun ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সিএনজি শ্রমিক ইউনিয়ন হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের অনিয়ম, দুর্নীতির অভিযোগে স্মারকলিপি প্রদান হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর উদ্যোগে  ফ্রি খতনা ক্যাম্পের উদ্বোধন আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ রায়হান হ ত্যা মা ম লা, সিলেট র‌্যাবের কব্জায় বিলাল সিলেটে যে কারণে লাখ টাকা জ রি মা না দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য আহবান ওসমানীনগরে স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম হবিগঞ্জে চেয়ারম্যানের ‘পদ’ নিয়ে সংঘর্ষ সুনামগঞ্জ মেডিকেল কলেজে ক্লাস বর্জন, বিক্ষোভ জকিগঞ্জে সুরমা নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার আশারকান্দি ইউনিয়নের উন্নয়নে মাঠে সাংবাদিক শেখ লুৎফুর রহমান কোম্পানীগঞ্জে হত্যা মামলার দুই আসামিসহ তিনজন গ্রেফতার মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল সিলেট বড়লেখায় আ*সা*মি গ্রে প্তা র, আদালতে স্বীকারোক্তি পুশ-ইন ঠেকাতে সিলেট সীমান্তে যা করছে বিজিবি আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কোন দেশ থেকে দেখা যাবে পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বানকে মার্কিনিদের ‘সেকেলে স্বপ্ন’ বলছে উ. কোরিয়া ভোলাগঞ্জের সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা হবিগঞ্জে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত রামিসা হত্যাকাণ্ডের বিচার : আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ রামিসা হত্যা মামলার আপিল শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু


নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ফল ২০২৫ সালের তিন দিনব্যাপী ২য় ভর্তি মেলা ১৫ জুলাই ২০২৫ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। ছাত্র-ছাত্রী ভর্তির জন্য মেলা চলবে ১৭ জুলাই ২০২৫ বৃহস্পতিবার পর্যন্ত। ভর্তি মেলার ১ম দিন মঙ্গলবার সকাল ১০ টায় নগরীর শেখঘাট ক্যাম্পাসে ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. রনজিত কুমার দে ফিতা কেটে বর্ণাঢ্য এ আয়োজনের উদ্বোধন করেন।
এডমিশন ফেয়ার কমিটির আহ্বায়ক ও ইংরেজি বিভাগের প্রধান, সহযোগী অধ্যাপক মোহাম্মদ শামসুল কবিরের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মো. হারুনুর রশীদ, ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. লিয়াকত আলী শাহ ফরিদী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূর জাহান কাকলী, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. শামীম আল আজিজ লেলিন, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক রেবেকা সুলতানা চৌধুরী, সিএসই বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. আরিফ আহমদ, ছাত্রকল্যাণ উপদেষ্টা সহযোগী অধ্যাপক রথীন্দ্র চন্দ্র গোপ, আইন ও বিচার বিভাগের প্রধান মাহমুদ উন নবী রূপক, পরিচালক (অর্থ) অশোক রঞ্জন চৌধুরী, গ্রন্থাগারিক জিলুন নাহার চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. রনজিত কুমার দে বলেন, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ মধ্যবিত্ত অভিভাবকদের আর্থিক সক্ষমতা বিবেচনা করে এই এডমিশন ফেয়ারে শিক্ষার্থীদের বিশেষ আর্থিক সুবিধা দিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা এডমিশন ফেয়ারে প্রদত্ত এই সুবিধা গ্রহণ করে নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হতে আগ্রহী হবেন।
সকাল ১০টা থেকে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর শেখঘাটস্থ ক্যাম্পাস ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের পদচারণায় মুখরিত হয়ে উঠে। ভর্তি মেলায় বিভিন্ন বিভাগের প্রধানগণ ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী ও তাদের অভিবাবকবৃন্দকে স্বাগত জানান এবং নিজ নিজ বিভাগ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন।
নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে অনার্স কোর্সে বিবিএ, বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ইন সিএসই, ইংলিশ ও এলএলবি এবং মাস্টার্স কোর্সে এমবিএ, এমএ ইন ইংলিশ, এলএলএম, মাস্টার্স ইন ডেভেলপমেন্ট স্টাডিজ (এমডিএস) ও মাস্টার্স অব পাবলিক হেল্থ (এমপিএইচ) এ ভর্তি চলছে।
এডমিশন ফেয়ার উপলক্ষে বিশেষ ছাড় ঘোষণা করা হয়েছে। ভর্তিতে ৩০ শতাংশ ও টিউশন ফিতে ৩০ শতাংশ থেকে রেজাল্ট অনুযায়ী ১০০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com