শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে রৌমারীতে মানববন্ধন ও সমাবেশ

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে রৌমারীতে মানববন্ধন ও সমাবেশ

গাজীপুরের চান্দনায় সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের বিচারের দাবীতে রৌমারীতে মানববন্ধন ও সমাবেশ

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত বিচার, ফাঁসির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে কুড়িগ্রামের রৌমারী উপজেলার সাংবাদিকবৃন্দ।
সোমবার (১১ই আগস্ট) সকাল ১১টার দিকে রৌমারী-ঢাকা মহাসড়কের উপজেলা গেইটের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন- সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে ও ফাঁসির রায় কার্যকর করতে হবে। সেই সাথে সাংবাদিক হত্যা, গুম, নির্যাতন, নিপীড়ন বন্ধ করতে হবে, সাংবাদিকদের উপর মামলা থেকে অব্যাহতি দিতে হবে ও সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান তারার (নয়া দিগন্ত) সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে এ মানববন্ধন ও সমাবেশ শেষ হয়। রৌমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিতেন চন্দ্র দাস (সমকাল) সহ বক্তব্য রাখেন- এসএম সাদিক হোসেন (যুগান্তর), মিজানুর রহমান মিনু (যায়যায় দিন), শওকত আলী মন্ডল (করতোয়া), নাজিম আহমেদ (আমার দেশ), শফিকুল ইসলাম (জবাবদিহি), আক্তারুজ্জামান আক্তার (গণপ্রহরী), মাসুদ পারভেজ রুবেল (ভোরের কাগজ), রেজাউল ইসলাম রেজা (খোলা কাগজ), ইয়াছির আরাফাত নাহিদ (মানবকণ্ঠ), সোহেল রানা স্বপ্ন (কালের কণ্ঠ), মুরাদুল ইসলাম মুরাদ (এশিয়ান টিভি), সাখাওয়াত হোসেন (কালবেলা), এসএম হুমায়ুন কবির ও সাইফুল ইসলাম প্রমুখ।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com