শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জ সীমান্তে পুলিশের অভিযান: ফেনসিডিলসহ আটক ২ নারী সিলেটে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিল, ৬৯ জনের বিরুদ্ধে মামলা নগরীতে ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে ৫১ জন গ্রেফতার বড়লেখা সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, ভারতীয় নাগরিক গ্রেফতার সিলেটে হামে দুই শিশুর প্রাণহানি নবীগঞ্জে ছিনতাইয়ের প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ১ জন গোয়াইনঘাটে অবৈধ পশুর হাট নিয়ন্ত্রণে প্রশাসনের ব্যর্থতা, ক্ষতিপূরণ দাবি ইজারাদারের জৈন্তাপুর রাজবাড়িতে মেলা বন্ধে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চিঠি ওসমানী হাসপাতালে যৌথ অভিযান, চার দালালকে কারাদণ্ড কম্পিউটার সমিতি সিলেটের কমিটির গঠন জকিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহতের দাবি জামালগঞ্জে সুরমা নদীতে নির্মাণ হচ্ছে সেতু ধোপাদিঘিরপাড়ে তাবলীগের আমির খুন, আপিলে খালাস পেলেন স্ত্রী বিমানে সিলেট এসে বাসে চড়ে মৌলভীবাজার গেলেন প্রধানমন্ত্রী জনগণের বাজেটকে যারা গণবিরোধী বলে তারা জনগণের বন্ধু হতে পারে না জৈন্তাপুর রাজবাড়িতে মেলা বন্ধে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চিঠি সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক সিলেটে আদালতের অনলাইন নিলামে কোটি টাকার আলামত বিক্রি গোলাপগঞ্জে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, ৩ যুবক গ্রেফতার ‎শরীরে প্যাচানো গাঁজাসহ যুবক আটক ‎হবিগঞ্জে দু’দফা সংঘর্ষে নিহত ১ আহত অর্ধশতাধিক মা ও শিশু সহায়তা কর্মসূচির সুবিধাভোগীর সংখ্যা বাড়াতে হবে: সিসিক প্রশাসক মেন্দিবাগ-মাছিমপুরে খোলা স্থানে ময়লার স্তূপ সিলেটে ‘পুলিশের উপস্থিতিতে’ আ’লীগের মিছিল সিলেট-সুনামগঞ্জ নৌপথে চাঁদাবাজি ও হামলার অভিযোগ, নিরাপত্তার দাবিতে শ্রমিকদের সংবাদ সম্মেলন যুক্ত হচ্ছে জাফলং-ভোলাগঞ্জ সিএনজি শ্রমিক ইউনিয়ন হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের অনিয়ম, দুর্নীতির অভিযোগে স্মারকলিপি প্রদান হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর উদ্যোগে  ফ্রি খতনা ক্যাম্পের উদ্বোধন আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী

আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ: ছুটি ঘোষণা

আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ: ছুটি ঘোষণা

সবসময় ডেস্ক:
সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। পরিস্থিতি বেগতিক দেখে পার্শ্ববর্তী অন্তত ১৫টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শিল্প পুলিশ ও আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ৭টার দিকে নাসা গ্রুপের ‘নাসা বেসিক কমপ্লেক্স’ কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন ওই কারখানার শ্রমিকরা। এ সময় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের অনুরোধে সড়ক ছেড়ে দেন শ্রমিকরা। পরে শ্রমিকদের একটি অংশ পাশের কলকারখানা থেকে শ্রমিকদের বের করে আনার চেষ্টা করেন।

শ্রমিকরা জানায়, বকেয়া বেতন পরিশোধের আগে গত ১০ থেকে ১৩ আগস্ট পর্যন্ত ৪ দিনের জন্য ছুটি ঘোষণা করে নাসা গ্রুপ কর্তৃপক্ষ। মঙ্গলবার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করার কথা থাকলেও বকেয়া পরিশোধ না করে আবারও ৪ দিন সাধারণ ছুটির নোটিশ গেটে সাঁটিয়ে দেয়।

নোটিশে বলা হয়েছে, ‘অনিবার্য কারণবশত আজ ১৪ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত কারখানার সকল বিভাগ ও শাখাসমূহে (জরুরি কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ ছাড়া) সাধারণ ছুটি বর্ধিত করা হলো। আগামী ১৯ আগস্ট মঙ্গলবার কারখানার সব বিভাগ ও শাখাসমূহ যথারীতি খোলা থাকবে।

এ ব্যাপারে শিল্প পুলিশ ১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুঁইয়া বলেন, শ্রমিকদের আন্দোলনের মুখে নিরাপত্তাজনিত কারণে ওই এলাকায় অবস্থিত ১৫টি পোশাক কারখানা আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com