শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আমি নাজিম থামি না, কলম টানি

আমি নাজিম থামি না, কলম টানি

সত্য প্রকাশ করা কঠিন, সত্যের মৃত্যু ঘটানো আরও কঠিন। প্রায় সাংবাদিককে নিজের কলম দিয়ে নিজের কবর খুঁড়তে হয় সত্য প্রকাশ করতে গিয়ে। সুরের তাল-লয়ের মত সাংবাদিককে ঠিক সময়ে থামার কথা জানার গরজ থাকে সত্য প্রকাশের সময়।

সত্য প্রকাশের বেলায় আমি নাজিম থামি না। গায়ে জোর নাই বলে রিকশা টানতে পারি না, তার বদলে এই কলম টানি। কলমের টানে আমি জানান দেই সত্যের সাথে আমার সংযোগ কতখানি। কিছু পণ্ডিতমুর্খ্য যদি মনে করেন গায়ের জোরে সব চলে তবে তারা রিকশা টানুক।  খড়ম পায়ে দিয়ে গঙ্গা পার হওয়া ব্যর্থপ্রয়াস  করা বাদ দেন। সত্য, সত্য-ই।

যেকোনো সুস্থ ও সভ্যনীতি যখন ধূলিলূণ্ঠিত হয়, বিচারালয়ে আইন যখন ছলচাতুরিতে পদদলিত হয়, শাসক গোষ্ঠী যখন সুশাসন মুষ্ঠি মেরে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে, গণতন্ত্র ও স্বাধীনতা যখন কলুষিত হয় তখনই সংবাদপ্রত্রের কালো কালো অক্ষরগুলো অগ্নিগিরির মতো জ্বলে উঠে দুর্বারে।

সংবাদপত্রের মাধ্যমেই-বিরোদীদলের আওয়াজ বুলেটের মতো ছুটে যায় ন্যায় ও সভ্যতার বৈঠকখানায়। সংবাদপত্রের বয়ান শুনে রাষ্ট্রযন্ত্র/সরকার বা সরকারি দলের সুর মোলায়ের হয় কিংবদন্তিতে। সংবাদপত্র ছাড়া অত্যাধুনিকতার এই জামানায় আর কোনো মাধ্যম নাই যে বিশ্বের সকল সংবাদ এক বিন্দুতে সন্ধিসম স্বাদ এনে দেওয়ার মত। আর এর পেছনে বড়ো কারিগর সাংবাদিক/ সংবাদশ্রমিক।

সাংবাদিকতার ক্ষেত্রে চর্চা ও পর্চা দুই থাকা আবশ্যক। সাথে ন্যায়ের ধার ও সত্যের ভার। সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা না থাকলে সংবাদপত্র হয়ে ওঠে প্রহসনের প্রচারমাত্র। আমার কলমের টানে হাস্যরসাত্মক নাটিকা রচিত না হোক এটাই আমি চাই। আমার কলম সত্যের ঘানি টেনেই যাবে, আমার কলম সত্যের চর্চা করেই যাবে।

এহেন বেলায় ছোট্ট করে একটা গল্প মনে পড়ল। তা হলো- হনুলুলুতে বাস করা এক চোর বিশ্বাস করতেন -চুরি একধরনের শিল্প, ইটস অ্যান আর্ট। সেই চোরের মায়ের গলা বড়ো ছিল। সেই চোরের মা বড়ো গলাতে গহনা পরিধান করতে ভালো পাইত। তার চোর ছেলে দণ্ডপ্রাপ্ত হলে কেউ খুঁজে পারছিল না । তখন ওই মহিলাকে সবাই ‘বড় গলাওয়ালা মা’ বলে চিনত। কথিত আছে- সেই হইতে নাকি বাংলাদেশে এক নতুন একটি প্রবাদের জন্ম হইল ‘চোরের মায়ের বড় গলা’। আমার কাছে এই বাক্যটি আজ ধরা দিয়েছে মিথ্যুকের বড়ো গলা হয়। যারা মিথ্যের সাথে বসবাস করে তাদের গলাই উচ্চস্বরে রিংটন বাজায়।

সে সাংবাদিক সত্য নিয়ে নাড়াচাড়া করে সে সত্যমোদী, সত্য আমোদী। অসত্যের নাটুকেপনায় ভয় করে না। সত্য জল মিথ্যে অনল। সত্যের জলে মিথ্যাকে দমানো যায়, কিন্তু অসত্যের আগুন দিয়ে সত্যকে জালানো যায় না।

ইতিহাস যেমন নিছক অতীতের কোনো বায়না-বয়ান বা বর্ণনা নয় তেমন সত্য ডিঙিয়ে মিথ্যের জয় হয়েছে তাও পৃথিবীর মুখ দেখেনি আজও। পৃথিবীর কুখ্যাত শাসকরাও সত্যে হাত থেকে নিস্তার পায়নি। আমেরিকার শাসক স্যামুয়েল দৌ যাকে নির্মমভাবে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছিল জনগণ। কলম-ই আমার জনগণ মিথ্যা কে খুঁচিয়ে খুঁচিয়ে বধ করবে ইন্শ আল্লাহ। আমি নাজিম থামি না, কলম টানি।

 

ফ্যাক্ট: ওঝার ব্যাটা বনগরু।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com