বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৩ গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা মামলায় ২ আসামি কারাগারে গোয়াইনঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক কে.এম লিমনকে গ্রাম পুলিশ বাহিনীর সংবর্ধনা ৯৯৯ টাকা দেনমোহরে অভিনেতা শিমুলের বিয়ে হবিগঞ্জে ‘ভুয়া’ চিকিৎসক আরিফ কারাগারে ক্ষমতায় থাকছেন, নাকি ছাড়তে হচ্ছে গদি— নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ আজ আসামে হোটেলে গুলিতে নিহত ৫ কলকাতায় প্রেমিক, তার বাবা ও বন্ধুকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে স্বাস্থ্যব্যবস্থার অগ্রগতি হয়নি : রাষ্ট্রপতি জাপানের নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, চালু হচ্ছে বিদ্যুৎকেন্দ্র সিলেটে একদিনে স্বজনের হাতে প্রাণ গেল ৩ জনের ঐতিহাসিক শাহী ঈদগাহ নিয়ে যা বলেলন সিসিক প্রশাসক সিলেটের লামাপাড়া থেকে আ ট ক ২ সিলেটে যুবদল নেতা বদরুল হ ত্যা মা ম লা র দুই আসামি কারাগারে হাজী জহির বখত’র মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত : হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট’র যাত্রা শুরু রৌমারীতে ওয়ালটনের ‘সুরক্ষা সহায়তা’সুবিধা পেল মৃত গ্রাহকের পরিবার সরকারি গাছ কাটার অভিযোগে একব্যক্তির জেল জরিমানা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি পুলিশ সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইজিপি সিলেটে ২৯ অক্টোবর প্রকৌশলীদের সংগঠন AEB-এর সভা পোলিওমুক্ত বিশ্ব গড়ার প্রত্যয়ে রোটারি ক্লাবের সচেতনতামূলক র‌্যালি কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে রেনাল নার্সিং কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু ২৫ অক্টোবর নদীর ভাঙন থেকে দেওয়ান বাজার জামে মসজিদ রক্ষায় গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের অনুদান শাহজালালের মাজার: পঞ্চম দফার গণনায় মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর অভিষেক র‍্যাভেনার জার্সিতে মেসিকে পুরস্কৃত করল স্প্যানিশ রাজপরিবার, আবেগঘন বার্তা বার্সেলোনার জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান বিনা টিকিটে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট, থাকছে শর্ত
দক্ষিণ সুরমার বিশিষ্ট সালিশি ব্যক্তিত্ব আলকাছ মিয়া ইঞ্জিনিয়ারের ইন্তেকাল

দক্ষিণ সুরমার বিশিষ্ট সালিশি ব্যক্তিত্ব আলকাছ মিয়া ইঞ্জিনিয়ারের ইন্তেকাল


সিলেটের দক্ষিণ সুরমার বলদী গ্রামের বাসিন্দা, বলদী যুব সমাজ কল্যাণ সমিতির উপদেষ্টা নগরীর বঙ্গবীর রোডের প্রবীণ ব্যবসায়ী এবং সালিশি ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার মো: আলকাছ মিয়া ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার (৩০ আগস্ট) বিকাল সাড়ে ৪ টায় তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, ৩ পুত্র ও ২ কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার রাত ১১ টায় বলদী কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে ইঞ্জিনিয়ার আলকাছ মিয়ার নামাজে জানাজা সমাজের সর্বস্তরের মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানায় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট-০৩ আসনে জামাতে ইসলামী বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা লোকমান আহমদ, তেতলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সালিশি ব্যক্তিত্ব আলহাজ্ব মো: মইনুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র সভাপতি হাজী শাহাব উদ্দিন, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সালেহ আহমদ হীরা, খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক হাজী এম,আহমদ আলী, সিলেট জেলা বিএনপি নেতা ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী লোকমান আহমদ, সিলেট জেলা বিএমপি নেতা মাসুম আলম, তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান,বঙ্গবীর রোড ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় আজীবন সদস্য ও দক্ষিণ সুরমার সাধারণ সম্পাদক শাহ মোজাম্মেল আলী, বিএনপি নেতা মোঃ ছইল মিয়া, জেলা যুবদল নেতা মুকসুদুল করিম নোহেল, ব্যবসায়ী নজরুল ইসলাম কালা, সিএনজি অটো পারটস ব্যবসায়ী সমিতির কেন্দ্রীয় নেতা মোঃ আব্দুল করিম, সমাজসেবী ও ক্রীড়া সংগঠক মাহবুব হাসান তালুকদার রিংকুসহ সমাজের সর্বস্তরের শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।  মরহুমের নামাজে জানাজায় ইমামতি করেন বলদী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নূরউদ্দিন।  প্রেস বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com