শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
রৌমারীতে ইজারা ছাড়াই টোল আদায়: ইউএনও নির্বিকার

রৌমারীতে ইজারা ছাড়াই টোল আদায়: ইউএনও নির্বিকার

রৌমারী উপজেলার কাজাইকাটা এলাকার জিঞ্জিরাম ঘাটে ইজারা ছাড়াই টোল আদায় করা হচ্ছে। ছবিটি শনিবার বিকেলে তোলা।

 

 

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারীতে একটি সংঘবদ্ধ চক্র ইজারা ছাড়াই টোল আদায়ের অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর অভিযোগের ২মাস ১৮দিন গত হয়ে গেলেও কোনো ব্যবস্থা গ্রহন করেননি তিনি।  এ নিয়ে যেকোনো সময় ঘটে যেতে পারে রুক্তক্ষয়ী সংঘর্ষ। এমনটা দেখা যায় রৌমারী উপজেলার কাজাইকাটা এলাকার জিঞ্জিরাম ঘাট এলাকায় ।

অভিযোগ সূত্রে জানা যায়,  টোল আদায় না করার শর্তে  গ্রামবাসীদের নিকট থেকে বাঁশ ও টাকা আদায় করে একটি সাঁকো নির্মাণ করে তারা। কিন্তু সাঁকো নির্মাণের পর ভ্যান প্রতি ৫০, মোটরসাইকেল প্রতি ২০ ও পায়েদল মানুষের নিকট থেকে ১০ টাকা করে আদায় করছে। যার পুরো টাকাই ঢুকছে আমবাড়ির বক্তার  হেসেনের ছেলে খায়রুল, মৃত বহুল উদ্দিন ছবিয়াল, নবুল্লা শেখের ছেলে ফকিরা, নূর হেনেরে ছেলে হামিয়াল,কাজাইকাটার রহিজ উদ্দিনের ছেলে জবান মুন্সি, বারেক মিয়ার ছেলে সোনা মিয়ার পকেটে।  এতে একদিকে যেমন রাজস্ব হারাচ্ছে সরকার অন্যদিকে প্রতিনিয়ত হাতাহাতির ঘটনার ঘটছে।

ভুক্তভোগী ওই এলাকাবাসী গত  ৯ জুলাই ইজারা ছাড়াই টোল আদায়ের বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার উজ্জল কুমার হালদারকে লিখিতভাবে অবগত করেন। এরপর তিনি উভয় পক্ষকে ডেকে টোল আদায় করতে নিষেধ করেন। কিন্তু ওই চক্রটি এতে কর্ণপাত করেনি। তাদের এই অপতৎপরতার কথা বিভিন্ন মহল থেকে বারবার জানানোর ২মাস ১৮দিন গত হলে গেলেও ইউএনও কোনো ব্যবস্থা গ্রহন করেন নি।

অভিযুক্ত খায়রুল বলেন- আমরা নিজের টাকা খরচ করে সাকোঁ নিমার্ণ করেছি তাই আমারাই টোল আদায় করছি। প্রশাসন কে আমারা চিনি না।

এলাকাবাসীর পক্ষে স্বাক্ষর করা ফুল মিয়া বলেন, প্রশাসন হয় ইজারার ব্যবস্থা করুক নয়তো টোল আদায় বন্ধ করুক। গ্রামবাসীর নিকট থেকে বাঁশ-টাকা আদায় করে সাঁকো নির্মাণ করে আবার গ্রামবাসীদের নিকট থেকে ইজারা ছাড়াই টোল আদায় করাটা কতটুকু বৈধ?

প্রশানসের ঊর্ধ্ব মহলে জানানোর পরেও সমাধান না হওয়ায় বিষটি নিয়ে ওই এলাকায় নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে বলে জানা যায়।

বিষয়টি নিয়ে ইউএনও উজ্জল কুমার হালদারের সঙ্গে কথা বললে তিনি বলেন, অভিযোগ পেয়েছি খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com