বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৩ গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা মামলায় ২ আসামি কারাগারে গোয়াইনঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক কে.এম লিমনকে গ্রাম পুলিশ বাহিনীর সংবর্ধনা ৯৯৯ টাকা দেনমোহরে অভিনেতা শিমুলের বিয়ে হবিগঞ্জে ‘ভুয়া’ চিকিৎসক আরিফ কারাগারে ক্ষমতায় থাকছেন, নাকি ছাড়তে হচ্ছে গদি— নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ আজ আসামে হোটেলে গুলিতে নিহত ৫ কলকাতায় প্রেমিক, তার বাবা ও বন্ধুকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে স্বাস্থ্যব্যবস্থার অগ্রগতি হয়নি : রাষ্ট্রপতি জাপানের নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, চালু হচ্ছে বিদ্যুৎকেন্দ্র সিলেটে একদিনে স্বজনের হাতে প্রাণ গেল ৩ জনের ঐতিহাসিক শাহী ঈদগাহ নিয়ে যা বলেলন সিসিক প্রশাসক সিলেটের লামাপাড়া থেকে আ ট ক ২ সিলেটে যুবদল নেতা বদরুল হ ত্যা মা ম লা র দুই আসামি কারাগারে হাজী জহির বখত’র মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত : হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট’র যাত্রা শুরু রৌমারীতে ওয়ালটনের ‘সুরক্ষা সহায়তা’সুবিধা পেল মৃত গ্রাহকের পরিবার সরকারি গাছ কাটার অভিযোগে একব্যক্তির জেল জরিমানা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি পুলিশ সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইজিপি সিলেটে ২৯ অক্টোবর প্রকৌশলীদের সংগঠন AEB-এর সভা পোলিওমুক্ত বিশ্ব গড়ার প্রত্যয়ে রোটারি ক্লাবের সচেতনতামূলক র‌্যালি কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে রেনাল নার্সিং কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু ২৫ অক্টোবর নদীর ভাঙন থেকে দেওয়ান বাজার জামে মসজিদ রক্ষায় গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের অনুদান শাহজালালের মাজার: পঞ্চম দফার গণনায় মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর অভিষেক র‍্যাভেনার জার্সিতে মেসিকে পুরস্কৃত করল স্প্যানিশ রাজপরিবার, আবেগঘন বার্তা বার্সেলোনার জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান বিনা টিকিটে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট, থাকছে শর্ত
গোয়াইনঘাটে মিফতাহ সিদ্দিকীর লিফলেট বিতরণ ও গণসংযোগ

গোয়াইনঘাটে মিফতাহ সিদ্দিকীর লিফলেট বিতরণ ও গণসংযোগ

 

সবসময় ডেস্ক ::বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি শুধু রাজনৈতিক পরিবর্তনের রূপরেখা নয়, এটি একটি টেকসই, পরিবেশবান্ধব ও জনমুখী উন্নয়ন পরিকল্পনা। এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের প্রতিটি অঞ্চল নিজের সম্পদ ও সামর্থ্য অনুযায়ী বিকশিত হবে, জনগণের জীবনমান উন্নত হবে, প্রকৃতি ও মানুষের মধ্যে ভারসাম্য রক্ষা পাবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের আত্মনির্ভরশীল উন্নয়নের ভিত্তি স্থাপন করেছিলেন আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই ধারাবাহিকতায় গণতন্ত্র ও স্বাধীনকে রক্ষার অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন।কীছেন। বর্তমান প্রেক্ষাপটে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বেই ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের সঠিক দিকনির্দেশনা পাওয়া যাচ্ছে। তাই একটি সুখি, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মান করতে ধানের শীষের পক্ষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

 

 

সোমবার বিকেল সিলেটের গোয়াইনঘাট উপজেলা সদরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

তিনি আরো বলেন, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ অঞ্চল। পাহাড়, নদী, ঝরনা ও খনিজ সম্পদ এই এলাকার উন্নয়নের অফুরন্ত সম্ভাবনা বহন করছে। এই সম্পদকে নির্বিচারে শোষণ নয়, বরং পরিকল্পিত ও পরিবেশবান্ধব উপায়ে কাজে লাগাতে হবে—যাতে এখানকার মানুষের জীবনমান উন্নত হয় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রকৃতির ভারসাম্য বজায় থাকে। এই তিন উপজেলা শুধু সম্পদে নয়, প্রাকৃতিক সৌন্দর্যেও অনন্য। পরিকল্পিত পর্যটন অবকাঠামো গড়ে তুললে জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ সারা দেশের পর্যটন মানচিত্রে গুরুত্বপূর্ণ স্থান করে নিতে পারে, যা কর্মসংস্থান ও স্থানীয় অর্থনীতিতে নবজাগরণ আনবে। আর এসব বাস্তবাণ করতে হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে ৩১ দফা কর্মসূচির বাস্তবায়ন ও টেকসই উন্নয়নের বাংলাদেশ গড়ার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

 

 

লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- মিফতাহুল কবির মিফতাহ্, নুরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যো উপস্থিত ছিলেন- এম.এ হক, মদরিছ আলী, হাছান আল আমিন ফাহিম, আহমদ হুমাইয়ুন জামাল, মিনহাজ সামসির, আমির হোসেন, সাইদুজ্জামান, দেলোয়ার হোসেন, মাসুদ রানা, বেলাল হোসাইন প্রমূখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com