রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
তিন দেশ থেকে ৬৬৪ কোটি টাকার সার ক্রয়ের অনুমোদন

তিন দেশ থেকে ৬৬৪ কোটি টাকার সার ক্রয়ের অনুমোদন

এক লাখ ১৫ হাজার মেট্রিক টন সার কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। এরমধ্যে রয়েছে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া, ৪০ হাজার টন ডিএপি এবং ৩৫ হাজার টন এমওপি সার। সৌদি আরব, মরক্কো ও রাশিয়া- এই তিন দেশ থেকে ৬৬৪ কোটি ৪০ লাখ ৯৮ হাজার ৪৪০ টাকা ব্যয়ে এসব সার আমদানি করা হবে।
এছাড়া সার সরবরাহ শৃঙ্খল ও মজুত সুবিধা জোরদার করার লক্ষ্যে বরগুনায় ১০ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন একটি বাফার গোডাউন নির্মাণ কাজের ক্রয় প্রস্তাবসহ একাধিক অবকাঠামোগত প্রকল্পের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারের ক্রয় কমিটির ৪২তম সভায় এসব অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, সভায় কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে রাষ্ট্রীয় পর্যায়ের বিদ্যমান চুক্তির সপ্তম ধাপের আওতায় ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানি অনুমোদন করা হয়েছে।
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এ আমদানি কার্যক্রম সম্পন্ন করবে। এতে মোট ব্যয় হবে ৩৬০.০২ কোটি টাকা, যেখানে প্রতি মেট্রিক টনের মূল্য নির্ধারিত হয়েছে ৭৩৫.৩৩ মার্কিন ডলার।
একইভাবে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন আরেকটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে, যার মাধ্যমে রাশিয়ার জেএসসি ‘ফরেন ইকোনমিক করপোরেশন (প্রোডিনটর্গ)’ থেকে রাষ্ট্রীয় চুক্তির পঞ্চম ধাপের আওতায় ৩৫ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানি করা হবে।
এই চালানটির মোট মূল্য ১৫২ কোটি ৬২ লাখ টাকা, যেখানে প্রতি মেট্রিক টনের দাম ৩৫৬.২৫ মার্কিন ডলার।
এছাড়া শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী সৌদি আরবের স্যাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ২০২৫-২০২৬ অর্থবছরের পঞ্চম ধাপের আওতায় ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার আমদানি অনুমোদন করা হয়েছে।
মোট চুক্তিমূল্য ১৫১ কোটি ৭৮ লাখ টাকা, যেখানে প্রতি মেট্রিক টনের মূল্য ৪১৩.৩৩ মার্কিন ডলার নির্ধারিত হয়েছে।
কমিটি ‘বিভিন্ন স্থানে সার সংরক্ষণ ও বিতরণের জন্য ৩৪টি বাফার গুদাম নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় আরও একটি নির্মাণ প্রস্তাবের অনুমোদন দিয়েছে।
প্যাকেজ-৪, লট-৫ (বরগুনা সাইট, ধারণক্ষমতা ১০ হাজার মেট্রিক টন) এর আওতায় এই নির্মাণকাজ এম/এস এমবিএল-আরইএল (জেভি), ঢাকা দ্বারা বাস্তবায়িত হবে, যার মোট ব্যয় ৫১ কোটি ৭৪ লাখ টাকা।
সারা দেশে সার সরবরাহ নির্বিঘ্ন রাখা ও সংরক্ষণ অবকাঠামো শক্তিশালী করার লক্ষ্যেই কমিটি প্রস্তাবগুলো পর্যালোচনা করে চূড়ান্ত অনুমোদনের জন্য সুপারিশ করেছে

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com