শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ইমামকে অপহরণে ইসকনের ভূমিকা উদ্বেগজনক: জমিয়তে উলামা

ইমামকে অপহরণে ইসকনের ভূমিকা উদ্বেগজনক: জমিয়তে উলামা

টঙ্গী থেকে এক ইমামকে বারবার হুমকি দেওয়া, পরে অপহরণ করে পঞ্চগড়ে নিয়ে গিয়ে হাত-পা শিকল দিয়ে বেঁধে ফেলে রাখার ঘটনা একটি জঘন্য, অমানবিক ও সাম্প্রদায়িক উস্কানিমূলক কাজ, যা কোনো সভ্য রাষ্ট্রে মেনে নেওয়া যায় না

 

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এসব কথা বলেন।

তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগের সঙ্গে বলেন, ইসকনের মতো একটি সংগঠনের বিরুদ্ধে বারবার ধর্মীয় উস্কানি, আলেম সমাজকে অপমান ও নির্যাতনের অভিযোগ উঠছে, অথচ প্রশাসন নীরবতা পালন করে যাচ্ছে।

বিবৃতিতে জমিয়ত নেতারা আরো বলেন, ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে এমন বর্বরতা কোনোভাবেই সহ্য করা হবে না। যদি এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে জনমনে ক্ষোভ বাড়বে এবং দেশের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে।

তারা অপহরণে জড়িত ইসকন সংশ্লিষ্টদের দ্রুত সনাক্ত ও গ্রেফতার করতে, অপহৃত ইমামের চিকিৎসা নিশ্চিত করতে, ধর্মীয় সম্প্রীতি বিনষ্টকারী এসব অপকর্মের জন্য ইসকনের কার্যক্রমের বিরুদ্ধে তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নিতে এবং দেশের ইমাম-আলেম সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com