শনিবার, ১৩ Jun ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সিএনজি শ্রমিক ইউনিয়ন হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের অনিয়ম, দুর্নীতির অভিযোগে স্মারকলিপি প্রদান হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর উদ্যোগে  ফ্রি খতনা ক্যাম্পের উদ্বোধন আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ রায়হান হ ত্যা মা ম লা, সিলেট র‌্যাবের কব্জায় বিলাল সিলেটে যে কারণে লাখ টাকা জ রি মা না দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য আহবান ওসমানীনগরে স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম হবিগঞ্জে চেয়ারম্যানের ‘পদ’ নিয়ে সংঘর্ষ সুনামগঞ্জ মেডিকেল কলেজে ক্লাস বর্জন, বিক্ষোভ জকিগঞ্জে সুরমা নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার আশারকান্দি ইউনিয়নের উন্নয়নে মাঠে সাংবাদিক শেখ লুৎফুর রহমান কোম্পানীগঞ্জে হত্যা মামলার দুই আসামিসহ তিনজন গ্রেফতার মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল সিলেট বড়লেখায় আ*সা*মি গ্রে প্তা র, আদালতে স্বীকারোক্তি পুশ-ইন ঠেকাতে সিলেট সীমান্তে যা করছে বিজিবি আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কোন দেশ থেকে দেখা যাবে পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বানকে মার্কিনিদের ‘সেকেলে স্বপ্ন’ বলছে উ. কোরিয়া ভোলাগঞ্জের সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা হবিগঞ্জে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত রামিসা হত্যাকাণ্ডের বিচার : আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ রামিসা হত্যা মামলার আপিল শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জৈন্তাপুরে ‘বিজিবির’ গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ

জৈন্তাপুরে ‘বিজিবির’ গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ

সিলেটের জৈন্তাপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম আলমাস উদ্দিন (২৩)।

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার চারিকাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বালিধারা কান্দির মুখ মসজিদের দক্ষিণ পাশে তাজউদ্দিনের বাড়ির কাছে চতুল-লালাখাল সড়কের ওপর এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আলমাস উপজেলার ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দিনের ছেলে। জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুইরঘাট বিওপির চার বিজিবি সদস্য দুটি মোটরসাইকেলযোগে চোরাইপণ্যবাহী একটি পিকআপকে ধাওয়া করেন।

এ সময় বিজিবির ছোড়া গুলিতে আলমাস গুলিবিদ্ধ হন। স্থানীয়রা বেলা ১১টার দিকে তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাটি নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমা বলেন, এক যুবক নিহত হয়েছেন। দুপুর আড়াইটার দিকে তার উপস্থিতিতেই লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।

তিনি আরো জানান, নিহত আমাসের মাথার পেছনে গুলির চিহ্ন আছে। এরপর তার লাশ পুলিশের হেফাজতে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা তদন্ত ছাড়া বলা যাবে না।

জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, বিজিবির গুলিতে নিহতের খবর পেয়ে পুলিশ হাসপাতালে ছুটে যায়। সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এদিকে বিজিবি-১৯ ব্যাটালিয়নের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার দিন সকাল ১০টায় জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুরাইঘাট বিওপির একটি টহলদল জৈন্তাপুরের চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায়। অভিযান চলাকালে টহল দল একটি অবৈধ পণ্যবাহী পিকআপ আটক করলে, অজ্ঞাত পরিচয়ের একদল চোরাকারবারি দেশীয় ধারালো অস্ত্র, দা, বল্লম, লাঠিসোঁটাসহ টহল দলের ওপর আকস্মিকভাবে হামলা চালায় এবং আটক করা পণ্য ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তাদের ক্রমাগত আক্রমণ থেকে সরকারি সম্পদ (অস্ত্র ও গোলাবারুদ) ও টহল দলের সদস্যদের জানমাল রক্ষার্থে বিজিবি সদস্যরা নিরুপায় হয়ে চার-পাঁচ রাউন্ড ফাঁকা ফায়ার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এতে আরো বলা হয়, বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনায় এক সদস্য আহত হন। তবে সংবাদ বিজ্ঞপ্তিতে গুলিবিদ্ধ হয়ে আলমাসের নিহতের বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।

সংবাদ বিজ্ঞপ্তিতে যুবকের মৃত্যুর ঘটনা উল্লেখ না থাকার বিষয়ে জানতে চাইলে রাত পৌনে ৭টার দিকে ১৯ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার আমার দেশকে বলেন, তিনি তখন ঘটনাস্থল থেকে ফিরছিলেন। আর সংবাদ বিজ্ঞপ্তির বক্তব্যই তার বক্তব্য।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com