শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেটের যেসব আসনে বেশি গুরুত্ব দিচ্ছে জামায়াত

সিলেটের যেসব আসনে বেশি গুরুত্ব দিচ্ছে জামায়াত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে প্রার্থী দিয়েছে জামায়াতে ইসলামী। ঘোষিত আসনের মধ্যে প্রার্থীদের কর্মতৎপরতার পাশাপাশি চলছে কেন্দ্রের গোপন মাঠ জরিপ; যার ভিত্তিতে কিছু আসনে আসতে পারে পরিবর্তন। দলের শীর্ষ ও কেন্দ্রীয় নেতাদেরসহ ৫০ আসনে বিজয় নিশ্চিত করতে দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। যেসব আসনে জামায়াতের অবস্থান ভালো, আগে জয়ী হয়েছে এবং নতুন যেসব আসনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে সেসব আসনে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এমন বিশেষ কিছু আসনের মধ্যে ৩৯টি এরই মধ্যে বাছাই সম্পন্ন করেছে দলটি। প্রক্রিয়াধীন আছে আরও ১১ আসন। বিশেষ গুরুত্ব দেওয়া আসনগুলোর মধ্যে সিলেট বিভাগের ৯টি রয়েছে।

 

 

জামায়াতের নির্বাচনপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত সূত্রে জানা যায়, ঢাকা-১৫ আসনে লড়বেন দলটির আমির, সিলেটের কৃতিসন্তান ডা. শফিকুর রহমান। ইতোমধ্যে এ আসনে ব্যাপক জনসংযোগ শুরু করেছেন তিনি।

 

 

দলীয় সূত্র জানায়, সিলেট বিভাগের ১৯ আসনের মধ্যে ৯টিকে গুরুত্ব দিচ্ছে জামায়াত। আসনগুলোর মধ্যে সিলেট-১ আসনে মাওলানা হাবিবুর রহমান, সিলেট-৩ আসনে মাওলানা লোকমান আহমদ, সিলেট-৪ আসনে জয়নাল আবেদীন, সিলেট-৫ আসনে আনোয়ার হোসেন খান, সিলেট-৬ আসনে মোহাম্মদ সেলিম উদ্দিন, সুনামগঞ্জ-২ আসনে শিশির মনির, সুনামগঞ্জ-৫ আসনে আবদুস সালাম আল মাদানী, মৌলভীবাজার-১ আসনে আমিনুল ইসলাম ও হবিগঞ্জ-১ আসনে মো. শাহজাহান আলী শক্ত অবস্থানে রয়েছেন বলে মনে করছে জামায়াত।

 

 

এদিকে, জাাময়াতের কেন্দ্রীয় নেতাদের মধ্যে নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে প্রার্থী। দলের অন্যতম শীর্ষ নেতা, দ্বিতীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে হেভিওয়েট প্রার্থী। এ আসন থেকে ২০০১ সালের নির্বাচনে তিনি বিজয়ী হয়ে প্রথমবারের মতো সংসদে এসেছিলেন। খুলনার (ফুলতলা-ডুমুরিয়া) উপজেলা নিয়ে গঠিত খুলনা-৫ আসনে শক্তিশালী প্রার্থী হিসেবে প্রচারে আছেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনে জয় পেতে মাঠে সক্রিয় রয়েছেন। আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে প্রার্থী হবেন।

 

 

জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, ‘জামায়াত আসনভিত্তিক প্রার্থী ঘোষণা করেছে। দলের পক্ষ থেকে ২৯৯ আসনে প্রার্থী দেওয়া হয়েছে। সবাই প্রচারে মাঠে সক্রিয় ভূমিকা রাখছেন। তবে এখনো সব আসন বাছাই করা হয়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com