মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
হরমুজ নিয়ে ইরান-ওমান আলোচনা ‘ইতিবাচক’: দাবি তেহরানের সিলেটের যেসব দাবি তুলে ধরলেন জামায়াত আমির সিলেটের জন্য আসছে যে একাধিক মেগা প্রকল্প বিমানের ক্রু’দের বিরুদ্ধে হুন্ডিতে অর্থপাচারের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী অবশেষে দূর হচ্ছে রেলবঞ্চনা, প্রথম দফায় রেল সংযোগ পাচ্ছে যেসব জেলা সিলেটে সাংবাদিকদের জন্য অনুসন্ধানী প্রতিবেদন ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার : প্রধানমন্ত্রী ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি মোহাম্মদ উছমান গনি সিলেটের ফয়সাল মাহমুদসহ পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে বানের জলে ভেসে গেছে কৃষকের স্বপ্ন, আমন নিয়ে বাঁচার লড়াই শুরু দীঘির শহরে উধাও জলাধার ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন? আগামীকাল সকালে দেশে ফিরবেন স্পিকার সিলেটে সোয়া ৩ কোটি টাকার ভারতীয় চোরাচালান ধরল র‌্যাব-বিজিবি সিলেটের উন্নয়নে দল-মত নির্বিশেষে আমরা একজোট সিলেটের ৬ থানা বিএনপির সম্মেলন শিগগিরই সিলেটে আদলত চত্বরে শিশু ফাহিমা হত্যা মামলার আসামির ওপর ফের হামলা কমলগঞ্জে পাহাড়ি ছড়া থেকে সিলিকাবালু লোপাটের হিড়িক! গোলাপগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে অনুদান প্রদান সিলেটে যুবদল নেতার সঙ্গে প্রবাসীর স্ত্রীর অ*নৈ*তি*ক সম্পর্ক, অতঃপর… আত্মগোপনে থাকা ১১ মা ম লা র আসামি দেলোয়ার গ্রে*ফ*তা*র যুক্তরাজ্যে সাগরে প্রাণ হারালেন সিলেটী মা-মেয়ে শাড়ি নিয়ে আসছিলেন আলাল, অতঃপর… হরমুজ প্রণালিতে ৩ তেলবাহী ট্যাংকার থামাল ইরান আল আকসা মসজিদে ঢুকে পড়েছে শত শত ইসরায়েলি, ফিলিস্তিনিদের ওপর হামলা পশ্চিমবঙ্গেও কর্মসূচির প্রস্তুতি ককরোচ পার্টির

হাসিনার পদত্যাগপত্র নিয়ে যা জানা গেল

হাসিনার পদত্যাগপত্র নিয়ে যা জানা গেল

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। যাওয়ার আগে তিনি পদত্যাগ করেন বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়। এ নিয়ে তখন হাসিনাপুত্র জয় ভিন্ন বক্তব্য তুলে ধরেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে সেগুলো হালে পানি পায়নি।

সম্প্রতি, ‘ব্রেকিং নিউজ– বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর উপরে নিষেধাজ্ঞা’ শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জাতিসংঘে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র জমা না দিলে সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত জাতিসংঘ বা অন্যকোনো সংস্থা নেয়নি। এমনকি এ সংক্রান্ত কোনো তথ্য গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রেও পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে।

আলোচিত দাবিতে বলা হচ্ছে– গণঅভ্যুত্থানের পদত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা দেওয়া আসবে। এরূপ কোনো সিদ্ধান্ত জাতিসংঘ কিংবা অন্যকোনো সংস্থা বা দেশ নিলে সেটি আন্তর্জাতিক এমনকি জাতীয় গণমাধ্যমে অবশ্যই সংবাদ হওয়ার বিষয়। কিন্তু প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে জাতীয় বা আন্তর্জাতিক গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রে এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

এছাড়া, জাতিসংঘের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও (ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, এক্স) এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, সর্বশেষ গত ১৯ অক্টোবর প্রথম আলোর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রম বিভাগের মিলিটারি অ্যাফেয়ার্স দপ্তর (ওএমএ) নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে একটি চিঠি পাঠিয়েছে। ১৪ অক্টোবর পাঠানো ওই চিঠিতে বাংলাদেশের শান্তিরক্ষীর সংখ্যা কমানোর বিষয়ে সিদ্ধান্তের উল্লেখ করা হয়েছে।

সুতরাং, সাবেক শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com