শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় চালান আটক

সিলেট সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় চালান আটক

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সবসময় ডেস্ক ::: সিলেটের বিভিন্ন সীমান্তে চোরাচালান রোধে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারই ধারাবাহিকতায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) একাধিক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আনুমানিক ১ কোটি ৬১ লাখ ৫ হাজার ৮০০ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে। এবং এই অভিযানের সময় একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

 

 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির আওতাধীন জেলার সীমান্তবর্তী এলাকায় প্রতাপপুর, শ্রীপুর, তামাবিল বিছনাকান্দি, কালাইরাগ এবং বাংলাজাবার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

 

 

বিজিবি সূত্রে জানা যায়, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর আওতাধীন জেলার সীমান্তবর্তী প্রতাপপুর, শ্রীপুর, তামাবিল, বিছনাকান্দি, কালাইরাগ ও বাংলাজাবার বিওপি এলাকাগুলোতে একযোগে অভিযান চালানো হয়।

 

 

অভিযানে ভারতীয় অবৈধ শাড়ী, ফুচকা, জিরা, গরু, নিভিয়া বডি লোশন, টমেটো, কম্বল, পিয়াজ, বিড়ি, আপেল, অলিভ ওয়েল, সাবান, চিনি, মাল্টা, আদা, কমলা, কাঁচা হলুদ, মদ ইত্যাদি পণ্য জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ ও চোরাচালানী পণ্য পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৬১ লাখ ৫ হাজার ৮০০ টাকা। এছাড়াও অবৈধ চোরাচালান মালামাল পরিবহনের অপরাধে ১ জনকে আটক করা হয়েছে।

 

 

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়।’

 

 

তিনি আরও জানান, ‘আটককৃত সব চোরাচালানী মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হবে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com