সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
অকালপ্রয়াত সাংবাদিককে নিয়ে নুরুল হক শিপুর স্মারকগ্রন্থ ‘শেষান্ত’ এল একুশের বইমেলায় সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম
ব্যবসায়ী হত্যা মামলায় গ্রেফতার সাবেক মেয়র আতিক

ব্যবসায়ী হত্যা মামলায় গ্রেফতার সাবেক মেয়র আতিক

জুলাই গণঅভ্যুত্থানের সময় উত্তরায় ব্যবসায়ী তাজুল ইসলাম হত্যা মামলায় ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার শুনানি নিয়ে ঢাকার মহানগর হাকিম মাহবুব আলম এ আদেশ দেন বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই আতিকুর রহমান।

 

এ মামলায় আতিকুল ইসলামকে গ্রেফতার দেখাতে গত ১৯ অক্টোবর আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পরিদর্শক নজরুল ইসলাম। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য সোমবার দিন ঠিক করেছিল।

 

সেই মোতাবেক রোববার সকাল ৯টার দিকে আতিককে ইসলামকে আদালতে হাজির করা হয়। পৌনে ১০টার দিকে তাকে এজলাসে তোলা হয়। পরে শুনানি নিয়ে আদালত তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেয়।

 

এদিকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আইনজীবী মোরশেদ হোসেন শাহীনের সঙ্গে কথা বলেন আতিকুল ইসলাম।

 

আদালত থেকে বেরিয়ে মোরশেদ হোসেন শাহীন সাংবাদিকদের বলেন, সাবেক মেয়র আতিকের আমার সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, রাজনৈতিক কারণে তাকে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। রিমান্ডেও নেওয়া হচ্ছে। জেল হাজতে রেখে নিষ্ঠুর আচরণ করা হচ্ছে তার সাথে।

 

তাকে অন্ধকারে রেখে এ সরকার বিচার প্রক্রিয়া পরিচালনা করছে। তিনি কোনো অপরাধের সঙ্গে জড়িত না। ন্যায় বিচার হলে এসব মামলায় উনার কোনো সংশ্লিষ্টতা পাওয়া যাবে না। তিনি ব্যবসায়ী ছিলেন। এজন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মেয়র পদে মনোনয়ন দিয়েছিলেন।

 

মামলার বিবরণ অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ১৮ জুলাই উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল এলাকায় আন্দোলনে অংশ নেন ব্যবসায়ী তাজুল ইসলাম। বিকাল পৌনে ৫টার দিকে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি।

 

এ ঘটনায় গত ১২ জুলাই উত্তরা পশ্চিম থানায় মামলা করেন তার ছেলে রেদোয়ান হোসেন।

 

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১৬ অক্টোবর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে আতিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়; নেওয়া হয় রিমান্ডে

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com