বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৩ গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা মামলায় ২ আসামি কারাগারে গোয়াইনঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক কে.এম লিমনকে গ্রাম পুলিশ বাহিনীর সংবর্ধনা ৯৯৯ টাকা দেনমোহরে অভিনেতা শিমুলের বিয়ে হবিগঞ্জে ‘ভুয়া’ চিকিৎসক আরিফ কারাগারে ক্ষমতায় থাকছেন, নাকি ছাড়তে হচ্ছে গদি— নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ আজ আসামে হোটেলে গুলিতে নিহত ৫ কলকাতায় প্রেমিক, তার বাবা ও বন্ধুকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে স্বাস্থ্যব্যবস্থার অগ্রগতি হয়নি : রাষ্ট্রপতি জাপানের নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, চালু হচ্ছে বিদ্যুৎকেন্দ্র সিলেটে একদিনে স্বজনের হাতে প্রাণ গেল ৩ জনের ঐতিহাসিক শাহী ঈদগাহ নিয়ে যা বলেলন সিসিক প্রশাসক সিলেটের লামাপাড়া থেকে আ ট ক ২ সিলেটে যুবদল নেতা বদরুল হ ত্যা মা ম লা র দুই আসামি কারাগারে হাজী জহির বখত’র মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত : হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট’র যাত্রা শুরু রৌমারীতে ওয়ালটনের ‘সুরক্ষা সহায়তা’সুবিধা পেল মৃত গ্রাহকের পরিবার সরকারি গাছ কাটার অভিযোগে একব্যক্তির জেল জরিমানা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি পুলিশ সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইজিপি সিলেটে ২৯ অক্টোবর প্রকৌশলীদের সংগঠন AEB-এর সভা পোলিওমুক্ত বিশ্ব গড়ার প্রত্যয়ে রোটারি ক্লাবের সচেতনতামূলক র‌্যালি কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে রেনাল নার্সিং কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু ২৫ অক্টোবর নদীর ভাঙন থেকে দেওয়ান বাজার জামে মসজিদ রক্ষায় গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের অনুদান শাহজালালের মাজার: পঞ্চম দফার গণনায় মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর অভিষেক র‍্যাভেনার জার্সিতে মেসিকে পুরস্কৃত করল স্প্যানিশ রাজপরিবার, আবেগঘন বার্তা বার্সেলোনার জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান বিনা টিকিটে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট, থাকছে শর্ত
সিলেট ব্যবসায়ী ফোরামের সংবাদ সম্মেলন পূর্বনির্ধারিত তারিখে চেম্বারের নির্বাচন অনুষ্ঠানের দাবি

সিলেট ব্যবসায়ী ফোরামের সংবাদ সম্মেলন পূর্বনির্ধারিত তারিখে চেম্বারের নির্বাচন অনুষ্ঠানের দাবি

সবসময় ডেস্ক ::: দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন বানচালের অপচেষ্টার প্রতিবাদ ও পূর্বনির্ধারিত তারিখে (১ নভেম্বর) নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন সিলেট ব্যবসায়ী ফোরামের নেতৃবৃন্দ।

 

 

সোমবার (২৭ অক্টোবর) সিলেট নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে তারা এই দাবি জানান।

 

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিলেট ব্যবসায়ী ফোরাম থেকে দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী এহতেশামুল হক চৌধুরী।

 

 

লিখিত বক্তব্যের শুরুতে তিনি বলেন, দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন প্রক্রিয়া ব্যবসায়ী সমাজের গণতান্ত্রিক অধিকার ও মর্যাদার প্রতীক। কিন্তু দুঃখজনকভাবে এই নির্বাচন বানচালের একটি অশুভ প্রচেষ্টা চলছে।

 

 

এহতেশামুল হক চৌধুরী বলেন, এবারের নির্বাচনে সিলেট ব্যবসায়ী ফোরাম একটি পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে অংশগ্রহণ করছে। মোট দুটি প্যানেল এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে একটি প্যানেলের অর্ডিনারি পরিচালক পদে মনোনীত ১২ জনের মধ্যে ২ জনকে নির্বাচন আপিল বোর্ড কর্তৃক বাতিল করা হয়েছে। ফলে সিলেট ব্যবসায়ী ফোরামের প্রতিদ্বন্দ্বিতাকারীরা নিজেদের বিজয় প্রায় নিশ্চিত জেনে নির্বাচনী প্রচারণা জোরদার করেছিলেন।

 

 

তিনি বলেন, যাদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন স্থগিত হয়েছে তাদের সাথে সিলেট ব্যবসায়ী ফোরামের নির্বাচন পরিচালনা কমিটি প্রার্থীদের কোনো সংশ্লিষ্টতা নেই।

 

 

লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, আগের দিন রবিবার প্রতিপক্ষ প্যানেল সংবাদ সম্মেলন করে সিলেট ব্যবসায়ী ফোরামের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ এনেছে। ওই প্যানেলের উপস্থাপিত তথ্যের কোনো সত্যতা নেই এবং এর সঙ্গে সিলেট ব্যবসায়ী ফোরামের কোনো সম্পৃক্ততা নেই।

 

 

তার দাবি, প্রতিপক্ষ প্যানেল অতীতের আন্দোলনের কিছু ছবি ও ভিডিও দেখিয়ে এবং অনলাইনে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সিলেট ব্যবসায়ী ফোরামের প্যানেলের সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এটি শুধু অন্যায় নয়, বরং নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার একটি অপচেষ্টা।

 

 

তিনি বলেন, সিলেট ব্যবসায়ী ফোরাম চায় নির্বাচন নির্ধারিত তারিখে অর্থাৎ ১ নভেম্বর অনুষ্ঠিত হোক। সিলেট ব্যবসায়ী ফোরাম ব্যবসায়ীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ এবং নির্বাচন স্থগিতের ষড়যন্ত্র রুখতে আইনগত পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে।

 

 

এহতেশামুল হক চৌধুরী বলেন, এখন সময় একে অপরের বিরুদ্ধে নয়, বরং নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার সময়। দুই প্যানেল এখন একসাথে কাজ করলে তৃতীয় পক্ষের কোনো ষড়যন্ত্রই আমাদের অগ্রযাত্রা থামাতে পারবেন না।

 

 

তিনি সত্য ও ন্যায়ের পক্ষে থেকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানান।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট ব্যবসায়ী ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

প্রসঙ্গত, সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন ভোটগ্রহণের ৬ দিন আগে স্থগিত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। রবিবার (২৬ অক্টোবর) সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও চেম্বারের প্রশাসককে পাঠানো বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com