মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৩ গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা মামলায় ২ আসামি কারাগারে গোয়াইনঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক কে.এম লিমনকে গ্রাম পুলিশ বাহিনীর সংবর্ধনা ৯৯৯ টাকা দেনমোহরে অভিনেতা শিমুলের বিয়ে হবিগঞ্জে ‘ভুয়া’ চিকিৎসক আরিফ কারাগারে ক্ষমতায় থাকছেন, নাকি ছাড়তে হচ্ছে গদি— নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ আজ আসামে হোটেলে গুলিতে নিহত ৫ কলকাতায় প্রেমিক, তার বাবা ও বন্ধুকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে স্বাস্থ্যব্যবস্থার অগ্রগতি হয়নি : রাষ্ট্রপতি জাপানের নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, চালু হচ্ছে বিদ্যুৎকেন্দ্র সিলেটে একদিনে স্বজনের হাতে প্রাণ গেল ৩ জনের ঐতিহাসিক শাহী ঈদগাহ নিয়ে যা বলেলন সিসিক প্রশাসক সিলেটের লামাপাড়া থেকে আ ট ক ২ সিলেটে যুবদল নেতা বদরুল হ ত্যা মা ম লা র দুই আসামি কারাগারে হাজী জহির বখত’র মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত : হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট’র যাত্রা শুরু রৌমারীতে ওয়ালটনের ‘সুরক্ষা সহায়তা’সুবিধা পেল মৃত গ্রাহকের পরিবার সরকারি গাছ কাটার অভিযোগে একব্যক্তির জেল জরিমানা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি পুলিশ সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইজিপি সিলেটে ২৯ অক্টোবর প্রকৌশলীদের সংগঠন AEB-এর সভা পোলিওমুক্ত বিশ্ব গড়ার প্রত্যয়ে রোটারি ক্লাবের সচেতনতামূলক র‌্যালি কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে রেনাল নার্সিং কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু ২৫ অক্টোবর নদীর ভাঙন থেকে দেওয়ান বাজার জামে মসজিদ রক্ষায় গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের অনুদান শাহজালালের মাজার: পঞ্চম দফার গণনায় মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর অভিষেক র‍্যাভেনার জার্সিতে মেসিকে পুরস্কৃত করল স্প্যানিশ রাজপরিবার, আবেগঘন বার্তা বার্সেলোনার জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান বিনা টিকিটে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট, থাকছে শর্ত
সাক্কুকে ঢাকায় ডেকে এনে কী বার্তা দিলেন মির্জা ফখরুল?

সাক্কুকে ঢাকায় ডেকে এনে কী বার্তা দিলেন মির্জা ফখরুল?

কুমিল্লার সাবেক মেয়র মনিরুল হক সাক্কু দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করার ঘোষণা দিয়েছেন। তার এই ঘোষণায় নড়েচড়ে বসেছে স্থানীয় বিএনপি। নির্বাচন সামনে রেখে সাক্কুকে থামাতেই কি বিএনপি মহাসচিব তাকে ঢাকায় ডেকে পাঠান? নাকি বিএনপির রাজনীতিতে ফেরার চেষ্টায় কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বিএনপি মহাসচিবের শরণাপন্ন হয়েছেন? ঢাকায় বিএনপি মহাসচিবের সঙ্গে তার একান্ত বৈঠক নিয়ে নগরজুড়ে আলোচনা চলছে। এটি এখন টক অব ট্যা কুমিল্লা।

 

কুমিল্লাবাসীর জল্পনা তবে কি সাক্কু আবারও দলীয় পদে ফিরবেন? নাকি রাজনীতির অন্তরালে চলছে অন্য খেলা?

 

এদিকে সেদিন বিএনপি মহাসচিবের সঙ্গে সাক্কুর কী কী বিষয়ে আলোচনা হয়েছে তা তিনি এখনো খোলাসা করেননি।

 

খোঁজ নিয়ে জানা গেছে, কুমিল্লা-৬ সংসদীয় আসনটি জেলার রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ আসনে ধানের শীষকে বিজয়ী করতে বিএনপির রাজনৈতিক অনেক কৌশল থাকতে পারে। এতে দলের অভ্যন্তরীণ কোন্দল নিরসনে নানামুখী তৎপরতা চালানো হচ্ছে।

 

তাছাড়া এ আসনে জামায়াতের প্রার্থী দিন দিন সুবিধাজনক অবস্থায় চলে যাচ্ছেন। এসব বিষয় বিএনপির হাইকমান্ডের নজরে রয়েছে। কুমিল্লা সদর আসন নিয়ে কাজ করছে বিএনপির বিভাগীয় টিম।

 

দলীয় সূত্র জানায়, সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের প্রার্থিতা ঘোষণা করেন বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। এতে দলীয় প্রার্থীর ভোটের ওপর প্রভাব পড়ার আশঙ্কা দেখা দেয়। কারণ সাক্কুর কুমিল্লায় একটা ভোটব্যাংক আছে। যার ফলে সাক্কুকে কব্জায় নেওয়ার কাজ করছে বিএনপির হাইকমান্ড।

 

সম্প্রতি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে নিজ বাসায় ডেকে নেন। সেখানে তাদের মধ্যে রুদ্ধদ্বার বৈঠক হয়। আলোচনা হয় কুমিল্লার চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং সার্বিক বিষয় নিয়ে।

 

জানা গেছে, বিএনপি মহাসচিবের সামনে সাক্কু কুমিল্লার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন এবং সেখানে আগামী নির্বাচনে ভোটের ক্যালকুলেশন তুলে ধরা হয়। মহাসচিব গুরুত্ব দিয়ে সাক্কুর সব কথা শুনেন।

 

সূত্র জানায়, দলীয় প্রার্থীর স্বার্থ রক্ষা, কোন্দল দ্বন্দ্ব নিরসন এবং দলের ঐক্যের স্বার্থে সাক্কুকে দলে ফিরিয়ে নেওয়া হতে পারে। তবে এ বিষয়ে মাঠে গুঞ্জন থাকলেও দলের দায়িত্বপ্রাপ্ত কোনো নেতা মুখ খোলেননি।

 

কুমিল্লার রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, বিএনপির হাইকমান্ড কোন্দল নিরসনের লক্ষ্যে সাক্কুকে থামাতে চাচ্ছে। দলীয় প্রার্থীর ঝুঁকি কমাতেই এমন উদ্যোগ নেওয়া হতে পারে। কারণ সাক্কু স্বতন্ত্র প্রার্থী

হিসেবে নির্বাচনে দাঁড়ালে বিএনপির কিছু ভোট তার পক্ষে যেতে পারে। এতে জামায়াতের প্রার্থী অতিরিক্ত সুবিধা পেতে পারেন।

 

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, দলের হাইকমান্ড সাক্কু সাহেবের বিষয়ে কী সিদ্ধান্ত নেবেন সেটা আমাদের জানা নেই। তবে কুমিল্লার রাজনীতির জন্য তিনি বর্তমানে তেমন প্রাসঙ্গিক নয়। নিজের গুরুত্ব বাড়ানোর জন্যই তিনি নিজে নিজে প্রার্থিতা ঘোষণা করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com