রবিবার, ১৪ Jun ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সিএনজি শ্রমিক ইউনিয়ন হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের অনিয়ম, দুর্নীতির অভিযোগে স্মারকলিপি প্রদান হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর উদ্যোগে  ফ্রি খতনা ক্যাম্পের উদ্বোধন আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ রায়হান হ ত্যা মা ম লা, সিলেট র‌্যাবের কব্জায় বিলাল সিলেটে যে কারণে লাখ টাকা জ রি মা না দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য আহবান ওসমানীনগরে স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম হবিগঞ্জে চেয়ারম্যানের ‘পদ’ নিয়ে সংঘর্ষ সুনামগঞ্জ মেডিকেল কলেজে ক্লাস বর্জন, বিক্ষোভ জকিগঞ্জে সুরমা নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার আশারকান্দি ইউনিয়নের উন্নয়নে মাঠে সাংবাদিক শেখ লুৎফুর রহমান কোম্পানীগঞ্জে হত্যা মামলার দুই আসামিসহ তিনজন গ্রেফতার মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল সিলেট বড়লেখায় আ*সা*মি গ্রে প্তা র, আদালতে স্বীকারোক্তি পুশ-ইন ঠেকাতে সিলেট সীমান্তে যা করছে বিজিবি আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কোন দেশ থেকে দেখা যাবে পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বানকে মার্কিনিদের ‘সেকেলে স্বপ্ন’ বলছে উ. কোরিয়া ভোলাগঞ্জের সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা হবিগঞ্জে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত রামিসা হত্যাকাণ্ডের বিচার : আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ রামিসা হত্যা মামলার আপিল শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিলেট চেম্বার নির্বাচনের স্থগিতাদেশ খারিজ হওয়ায় নগরীতে আনন্দ র‌্যালি

সিলেট চেম্বার নির্বাচনের স্থগিতাদেশ খারিজ হওয়ায় নগরীতে আনন্দ র‌্যালি

সবসময় ডেস্ক :::সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন (২০২৫-২০২৭) বাণিজ্য মন্ত্রণালয়ের স্থগিতাদেশ হাইকোর্ট কর্তৃক খারিজ করায় নগরীতে আনন্দ র‌্যালি বের করেছে সিলেট ব্যবসায়ী ফোরাম।

 

সিলেট ব্যবসায়ী ফোরামের অর্ডিনারী শ্রেণীর পরিচালক পদপ্রার্থী কামরুল হামিদ, শামসুর রহমান কামাল এবং এসোসিয়েট শ্রেণীর পরিচালক পদপ্রার্থী মো. ইব্রাহীম খলিল ঢাকার হাইকোর্টে এই স্থগিতাদেশের বিপক্ষে গত ২৫ অক্টোবর রিট করেন। যার ফলশ্রুতিতে মহামান্য হাইকোর্ট বিভাগ অদ্য ২৯ অক্টোবর সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনের স্থগিতাদেশ খারিজ করেন।

 

এ উপলক্ষে সিলেট ব্যবসায়ী ফোরামের উদ্যোগে সর্বস্থরের ব্যবসায়ীদের নিয়ে নগরীতে আনন্দ র‌্যালি বের করা হয়।

 

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে নগরীর বারুতখানা পয়েন্ট থেকে আনন্দ র‌্যালিটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সভায় বক্তারা সিলেটের ব্যবসায়ীদের স্বার্থের কথা বিবেচনা করে আগামী ১লা নভেম্বর ২০২৫ পূর্বঘোষিত তারিখেই সিলেট চেম্বারের নির্বাচন আয়োজনে সিলেটের জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, নির্বাচন পেছানোর কোনো যৌক্তিক কারণ নেই। নির্ধারিত তারিখে নির্বাচন আয়োজন করা না হলে ব্যবসায়ীদের মধ্যে অস্থিরতা সৃষ্টি হবে এবং ব্যবসায়িক পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে।

 

নেতৃবৃন্দ আরো বলেন, ব্যবসায়ী সমাজ চায় একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন। তাই প্রশাসনের প্রতি আহ্বান, আগের ঘোষণা অনুযায়ী সময়মতো নির্বাচন সম্পন্ন করে ব্যবসায়িক স্থিতিশীলতা ও আস্থা বজায় রাখা হোক।

 

বক্তারা আশা প্রকাশ করে বলেন, নির্বাচন কমিশন স্বচ্ছ প্রক্রিয়ায় ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করবেন এবং সিলেটের ব্যবসায়ী মহল শান্তিপূর্ণ পরিবেশে তাদের নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ পাবেন।

 

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট ব্যবসায়ী ফোরামের উপদেষ্টা খন্দকার সিপার আহমদ, সিলেট চেম্বার নির্বাচনের ফোরাম মনোনীত সভাপতি পদপ্রার্থী এহতেশামুল হক চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী নাফিস জুবায়ের চৌধুরী, অর্ডিনারী শ্রেণির পরিচালক পদপ্রার্থী আব্দুর রহমান রিপন, মোতাহার হোসেন, আব্দুল হাদী পাবেল, সৈয়দ জাহিদ উদ্দিন, ইমরান হোসাইন, মো. আবুল কালাম, খন্দকার কাওছার আহমদ রবি, মো. মাজাহারুল হক, মো. নাহিদুর রহমান, এসোসিয়েট শ্রেণীর পরিচালক পদপ্রার্থী মো. মামুনুর রশিদ, মোহাম্মদ রায়হান উদ্দিন, ব্যবসায়ী নিয়াজ মো. আজিজুল করিম প্রমুখ।

 

এছাড়াও নগরীর বিভিন্ন মার্কেটের সভাপতি, সাধারণ সম্পাদক সহ দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সভায় বক্তারা আনন্দ র‌্যালিতে সিলেটের সর্বস্থরের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত হওয়ায় অভিনন্দন জানিয়ে পূর্ব ঘোষিত সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দর করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com