রবিবার, ১৪ Jun ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সিএনজি শ্রমিক ইউনিয়ন হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের অনিয়ম, দুর্নীতির অভিযোগে স্মারকলিপি প্রদান হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর উদ্যোগে  ফ্রি খতনা ক্যাম্পের উদ্বোধন আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ রায়হান হ ত্যা মা ম লা, সিলেট র‌্যাবের কব্জায় বিলাল সিলেটে যে কারণে লাখ টাকা জ রি মা না দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য আহবান ওসমানীনগরে স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম হবিগঞ্জে চেয়ারম্যানের ‘পদ’ নিয়ে সংঘর্ষ সুনামগঞ্জ মেডিকেল কলেজে ক্লাস বর্জন, বিক্ষোভ জকিগঞ্জে সুরমা নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার আশারকান্দি ইউনিয়নের উন্নয়নে মাঠে সাংবাদিক শেখ লুৎফুর রহমান কোম্পানীগঞ্জে হত্যা মামলার দুই আসামিসহ তিনজন গ্রেফতার মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল সিলেট বড়লেখায় আ*সা*মি গ্রে প্তা র, আদালতে স্বীকারোক্তি পুশ-ইন ঠেকাতে সিলেট সীমান্তে যা করছে বিজিবি আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কোন দেশ থেকে দেখা যাবে পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বানকে মার্কিনিদের ‘সেকেলে স্বপ্ন’ বলছে উ. কোরিয়া ভোলাগঞ্জের সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা হবিগঞ্জে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত রামিসা হত্যাকাণ্ডের বিচার : আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ রামিসা হত্যা মামলার আপিল শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিলেট-ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজট

সিলেট-ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজট

সবসময় ডেস্ক :::নারায়ণগঞ্জের রূপগঞ্জে উত্তেজিত শ্রমিকরা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী থেকে শুরু করে পথচারীরা।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার আরিয়াবো এলাকার প্রিমিয়ার স্টিল রি-রোলিং মিলস লিমিটেড কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, প্রিমিয়ার স্টিল রোলিং মিলস লিমিটেড কারখানায় প্রায় দুই শতাধিক শ্রমিক-কর্মচারী কাজ করেন। গত চার মাস ধরে মালিকপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা ঘুরাচ্ছেন। বকেয়া বেতন না পাওয়ায় শ্রমিকরা খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন। বাকিতে সদাই কিনে বিপাকে পড়েছেন শ্রমিকরা। বাড়িওয়ালারাও বাড়িভাড়ার টাকার জন্য শ্রমিকদের চাপ প্রয়োগ করছেন। এমন অবস্থায় শ্রমিকরা চরম সংকটে পড়েছেন। শ্রমিকদের চাপের মুখে পড়ে মালিকপক্ষ বুধবার সকালে বকেয়া বেতন পরিষদের আশ্বাস দেন।

 

এদিকে মালিকপক্ষ ২০ দিনের বকেয়া ভাতা পরিশোধ করার চেষ্টা করলে শ্রমিকরা মেনে নেননি। এক পর্যায়ে শ্রমিকরা উত্তেজিত হয়ে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের এক পর্যায়ে উত্তেজিত শ্রমিকরা কারখানার সামনের ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে ফেলেন। পরে বিক্ষোভকারীরা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ শুরু করেন। দুপুর একটা থেকে শুরু হয়ে তিনটা পর্যন্ত টানা অবরোধ করে রাখেন শ্রমিকরা। এতে করে সড়কের উভয় দিকে দীর্ঘ যানজট হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ থেকে পথচারীরা।

 

কারখানার ঠিকাদার মিন্টু মিয়া বলেন, শ্রমিকদের দাবিকৃত বকেয়া ভাতার মধ্যে এক মাসের টাকা পরিশোধের চেষ্টা করেছিলাম। শ্রমিকরা মানেনি। মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের দাবি-দাওয়া পূরণ করার চেষ্টা চলছে।

 

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, শ্রমিক অসন্তোষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শ্রমিকদের দাবি-দাওয়ার বিষয় নিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা চলছে। বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com