বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৩ গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা মামলায় ২ আসামি কারাগারে গোয়াইনঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক কে.এম লিমনকে গ্রাম পুলিশ বাহিনীর সংবর্ধনা ৯৯৯ টাকা দেনমোহরে অভিনেতা শিমুলের বিয়ে হবিগঞ্জে ‘ভুয়া’ চিকিৎসক আরিফ কারাগারে ক্ষমতায় থাকছেন, নাকি ছাড়তে হচ্ছে গদি— নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ আজ আসামে হোটেলে গুলিতে নিহত ৫ কলকাতায় প্রেমিক, তার বাবা ও বন্ধুকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে স্বাস্থ্যব্যবস্থার অগ্রগতি হয়নি : রাষ্ট্রপতি জাপানের নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, চালু হচ্ছে বিদ্যুৎকেন্দ্র সিলেটে একদিনে স্বজনের হাতে প্রাণ গেল ৩ জনের ঐতিহাসিক শাহী ঈদগাহ নিয়ে যা বলেলন সিসিক প্রশাসক সিলেটের লামাপাড়া থেকে আ ট ক ২ সিলেটে যুবদল নেতা বদরুল হ ত্যা মা ম লা র দুই আসামি কারাগারে হাজী জহির বখত’র মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত : হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট’র যাত্রা শুরু রৌমারীতে ওয়ালটনের ‘সুরক্ষা সহায়তা’সুবিধা পেল মৃত গ্রাহকের পরিবার সরকারি গাছ কাটার অভিযোগে একব্যক্তির জেল জরিমানা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি পুলিশ সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইজিপি সিলেটে ২৯ অক্টোবর প্রকৌশলীদের সংগঠন AEB-এর সভা পোলিওমুক্ত বিশ্ব গড়ার প্রত্যয়ে রোটারি ক্লাবের সচেতনতামূলক র‌্যালি কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে রেনাল নার্সিং কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু ২৫ অক্টোবর নদীর ভাঙন থেকে দেওয়ান বাজার জামে মসজিদ রক্ষায় গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের অনুদান শাহজালালের মাজার: পঞ্চম দফার গণনায় মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর অভিষেক র‍্যাভেনার জার্সিতে মেসিকে পুরস্কৃত করল স্প্যানিশ রাজপরিবার, আবেগঘন বার্তা বার্সেলোনার জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান বিনা টিকিটে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট, থাকছে শর্ত
পুলিশি ধরপাকড়: সিলেটে ব্যাটারি রিকশা শ্রমিকদের ‘প্রতীকী অনশন’ স্থগিত

পুলিশি ধরপাকড়: সিলেটে ব্যাটারি রিকশা শ্রমিকদের ‘প্রতীকী অনশন’ স্থগিত

সবসময় ডেস্ক :::গত মঙ্গলবার সিলেটের চৌহাট্টা এলাকায় এক কর্মসূচী থেকে ব্যাটারি রিকশার উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়াসহ ১১ দাবিতে রোববার পর্যন্ত সময় সীমা বেঁধে দেয় রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। দাবি পুরণ না হলে রোববার প্রতীকী অনশন কর্মসূচীর গোষণা দেয়েছিলো তারা।

 

তবে তার আগে শুক্রবার রাতে ওইদিনের আন্দোলনে অংশ নেওয়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেটের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। আর শনিবার দুপুরে বাসদের ২২ নেতকের্মীকে গ্রেপ্তার করা হয়।

 

এছাড়া ব্যাটারি শ্রমিকদের আহুত অনশন কর্মসূচীতেও নিষেধাজ্ঞা জারি করে পুলিশ। এ অবস্থায় কর্মসূচীটি স্থগিত করার কথা জানায় রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন।

 

শনিবার রাতে সংগনিটির সিলেট জেলা আহ্বায়ক মাশরুখ জলিল এক বিবৃতিতে এই তথ্য জানিয়ে বলেস, সিলেট মহানগরীর রিকশা শ্রমিকদের আন্দোলনে পুলিশের ভূমিকা সিলেটবাসীকে ফ্যাসিস্ট হাসিনা আমলকে আবার মনে করিয়ে দিল । পুলিশের পক্ষ থেকে মিথ্যা বক্তব্য,  নিরপরাধীদের গ্রেপ্তার ও আঞ্চলিক জাতীবাদের উস্কানির মধ্যদিয়ে দেশে বিভক্তি সৃষ্টিতে যে ভূমিকা রাখা হয়েছে আমরা তার নিন্দা জানাই এবং মিথ্যা ও বিভক্তির উস্কানি মূলক সকল বক্তব্য প্রত্যাহার দাবি করছি। একই সাথে আমরা গ্রেপ্তারকৃতদের নি:শর্ত মুক্তি দাবি করছি।

 

বিবৃতিতে আরও বলা হয়, কতিপয় স্বার্থান্বেষী ব্যাক্তি-মহল ও পুলিশের ভূমিকার কারণে সিলেট মহানগরীর স্থীতিশীলতা বিনষ্ট হয়েছে। আমরা সিলেট মহানগরীকে শান্তি-সম্প্রীতি-মানবিকতার নগরী হিসেবে দেখতে চাই।  কেও যেনো শ্রমিকের ন্যায্য অধিকারের আন্দোলনকে ইস্যু বানিয়ে নগরীর শান্তি-সম্প্রীতি ও শ্রমিকের অধিকার বিনষ্ট  করতে না পারে তাই সার্বিক বিবেচনায় আমরা শ্রমিকদের পূর্বঘোষিত রোববারের প্রতীকী অনশন কর্মসূচি স্থগিত করছি।

 

বিবৃতিতে আরও বলা হয়, শ্রমিকের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রমিকের জীবন-জীবিকার লড়াই চলবে। আন্দোলন ও সিলেট মহানগরীর সার্বিক বিষয়ে সংগঠনের বিস্তারিত বক্তব্য পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে সিলেটবাসীসহ সমগ্র দেশবাসীর কাছে উত্থাপন করা হবে ।

 

উল্লেখ্য, গত সেপ্টেম্বরের শেষ দিক থেকে সিলেট মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে অভিযান শুরু করে পুলিশ। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর উদ্যোগে পরিচালিত এই অভিযানে বহু রিকশা জব্দ ও একাধিক চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এরপর থেকে নগরে ব্যাটারি রিকশা চলতে দেওয়া হচ্ছে না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com