শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত
কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ১২ জনের তিন মাসের কারাদণ্ড

কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ১২ জনের তিন মাসের কারাদণ্ড

Oplus_131072

সবসময় ডেস্ক :::সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই ব্রীজের নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ১২ জনকে আটক করেছে মোবাইল কোর্ট। পরে সোমবার (৩ নভেম্বর) দুপুরে মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।

রবিবার (২ নভেম্বর) রাতে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত অভিযানে এদের আটক করা হয়। অভিযান চলাকালে ধলাই ব্রীজের নিচ থেকে বালু উত্তোলনে ব্যবহৃত একাধিক নৌকাও জব্দ করা হয়।

 

 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্তরা হলেন- মো. ফয়জুল ইসলাম (৫৫), পিতা: মৃত আব্দুল সোবহান, দক্ষিণ কলাবাড়ী, কোম্পানীগঞ্জ; মো. শাহ আলম (২৫), পিতা: মো. ফয়জুল ইসলাম, দক্ষিণ কলাবাড়ী, কোম্পানীগঞ্জ; মো. সাগর মিয়া (১৯), পিতা: মো. ফয়জুল ইসলাম, দক্ষিণ কলাবাড়ী, কোম্পানীগঞ্জ; মো. ফাইজুল ইসলাম (৪৫), পিতা: মৃত মজিবুর রহমান, পুরান বালুচর, কোম্পানীগঞ্জ; মো. হারুন অর রশিদ (২৫), পিতা: মো. ওয়াসিম মিয়া, নতুন জিবনপুর নিগারপাড়, কোম্পানীগঞ্জ; মো. মোশা মিয়া (১৯), পিতা: মো. ফাইজুল ইসলাম, পুরান বালুচর, কোম্পানীগঞ্জ; মো. আরিফ মিয়া (২২), পিতা: মো. জহির মিয়া, দক্ষিণ রজনগর, কোম্পানীগঞ্জ; মো. সোলাইমান মিয়া (২৫), পিতা: মো. লেচু মিয়া, শান্তিপুর, জামালগঞ্জ, সুনামগঞ্জ; মো. রুহুল আমিন (৩০), পিতা: মো. বাছির মিয়া, মাতা: হনুফা বেগম, রাজনগর নতুন বস্তি, কোম্পানীগঞ্জ; মো. আমিন মিয়া (২৫), পিতা: মো. রফিক মিয়া, রাজনগর নতুন বস্তি, কোম্পানীগঞ্জ; মো. শাকিল মিয়া (২০), পিতা: মো. লেচু মিয়া, মাতা: শান্তিপুর, জামালগঞ্জ, সুনামগঞ্জ; বর্তমান ঠিকানা: ভোলাগঞ্জ গুচ্ছগ্রাম, কোম্পানীগঞ্জ; মো. ফারুক আহমদ (২০), পিতা: মৃত আ. কাদের জিলানী, দক্ষিণ রাজনগর, কোম্পানীগঞ্জ।

 

 

ওসি রতন শেখ জানান, সোমবার সন্ধ্যায় সাজাপ্রাপ্ত ১২ জনকে প্রিজন ভ্যানে করে কোম্পানীগঞ্জ থানা হাজত থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

 

কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, ধলাই ব্রিজ এলাকায় অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের কারণে নদীর প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং সেতুর স্থায়িত্ব ঝুঁকিতে পড়ছে। নদী ও সেতু রক্ষায় প্রশাসনের এই অভিযান চলমান থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com