শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত
নিরাপদ নির্বাচনী পরিবেশে সিলেট পুলিশের উদ্যোগে রাজনৈতিক নেতাদের মতবিনিময় সভা

নিরাপদ নির্বাচনী পরিবেশে সিলেট পুলিশের উদ্যোগে রাজনৈতিক নেতাদের মতবিনিময় সভা

oplus_0

নিজস্ব প্রতিবেদক ::: আজ বিকাল ৩ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স এর কনফারেন্স রুমে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম এর সভাপতিত্বে, সিলেট মহানগর এলাকায় রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

 

উক্ত মতবিনিময় সভায় সিলেটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পুলিশ কমিশনার কাছে বিগত নির্বাচনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ কমিশনার তাদের তুলে ধরা সমস্যার প্রেক্ষিতে সমাধানের আশ্বাস প্রদান করেন। এসময় পুলিশ কমিশনার বক্তব্যে বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে প্রচার–প্রচারণার সময় সকল রাজনৈতিক দল যেন শৃঙ্খলার মধ্যে কার্যক্রম পরিচালনা করেন সে লক্ষ্যে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের জন্য থ্রেট অ্যানালাইসিস করা হচ্ছে, প্রয়োজন মনে হলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। তিনি আর বলেন, প্রতিটি দলের সমাবেশে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করবে। তবে সীমিত জনবল বিবেচনায় দলগুলোর স্বেচ্ছাসেবকদেরও নিরাপত্তা ব্যবস্থায় অংশ নিতে পারে। প্রয়োজনে তাদের নির্বাচনী নিরাপত্তা বিষয়ে ব্রিফিং ও সংক্ষিপ্ত প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। পুলিশ কমিশনার প্রস্তাব করেন, সকল রাজনৈতিক দলের জন্য একটি উন্মুক্ত মঞ্চ তৈরি করা যেতে পারে, যেখানে সবাই নিরাপদে জনসমাবেশ করতে পারবে। অনেকে একে–অপরের ব্যানারের ওপর পোস্টার লাগিয়েছেন ও ছিঁড়ে ফেলছেন, যা সংঘাতের কারণ হতে পারে। নির্বাচনী তফসিল ঘোষণার পর নিয়ম অনুযায়ী এসব সরিয়ে ফেলতে হবে। এখন থেকেই সবাইকে শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।

 

 

তিনি আরও জানান,নিরাপত্তা সংক্রান্ত যেকোনো অভিযোগ জানাতে কল সেন্টার নম্বর: 01339911742 চালু করা হয়েছে, যা ২৪ ঘণ্টা খোলা থাকবে। পাশাপাশি “জিনিয়া অ্যাপ” শিগগিরই সিলেট মেট্রোপলিটন এলাকার ৬ থানায় চালু হবে। নির্বাচনী সময় যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে ড্রোন সার্ভেল্যান্স ও শক্তিশালী সাইবার টিম কাজ করবে। ইতিমধ্যে সিটিজেন ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হয়েছে, এর আওতায় ৩০ নভেম্বরের মধ্যে সকল নগরীর বাসিন্দা ও কর্মচারীর তথ্য জমা দিতে অনুরোধ করা হয়েছে।

 

 

সর্বশেষে তিনি বলেন,“আমরা চাই ২০২৬ সালের নির্বাচন হোক নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর। সবার সহযোগিতায় সেটি সম্ভব। এসময় সভায় উপস্থিত ছিলেন এসএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com