শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘পরকীয়ার’ জেরে কনস্টেবলকে হত্যা: পুলিশ দম্পতির ফাঁসির রায়

‘পরকীয়ার’ জেরে কনস্টেবলকে হত্যা: পুলিশ দম্পতির ফাঁসির রায়

বুধবার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক হারুন-অর রশিদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আনোয়ারুল আজিজ টুটুল।

 

দণ্ড পাওয়ারা হলেন- পুলিশ কনস্টেবল মো. আলাউদ্দিন ও তার স্ত্রী কনস্টেবল নাসরিন নেলী। আলাউদ্দিন ঝালকাঠির নলছিটি উপজেলার ভবানীপুর এলাকার বাসিন্দা।

 

মামলার বরাতে পিপি টুটুল বলেন, “২০১৪ সালে পুলিশ কনস্টেবল সাইফুল ইসলামের সঙ্গে তার সহকর্মী নাসরিন নেলী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে বিষয়টি জানতে পারেন নেলীর স্বামী আলাউদ্দিন। পরে ওই বছরের অগাস্টে ময়মনসিংহের কাঁচিঝুলি এলাকায় নেলীর ভাড়া বাসায় সাইফুলকে ডেকে নেওয়া হয়।

 

“সেখানে সাইফুলকে হত্যার পর মৃতদেহ বস্তাবন্দি করে গুম করার চেষ্টা করেন পুলিশ দম্পতি। তবে লাশ গুম করতে গিয়েই বাধে বিপত্তি। নগরের টাউন হল মোড়ে পুলিশের তল্লাশির সময় বস্তাবন্দি লাশসহ আলাউদ্দিন ও নেলীকে আটক হন।”

 

পরে এ ঘটনায় সাইফুলের মা মোছা. মুলেদা বেগম ২০১৪ সালের ১৩ আগস্ট ময়মনসিংহ কোতোয়ালি থানায় কনস্টেবল আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিন নেলীসহ অজ্ঞাতপরিচয় আরও দুইজনকে আসামি করে হত্যা মামলা করেন বলে জানান পিপি টুটুল।

 

দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামিদের মৃত্যুদণ্ডের আদেশ দেয় বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com