শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা
গোলাপগঞ্জে মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ৫ম মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

গোলাপগঞ্জে মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ৫ম মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

 সবসময় ডেস্ক :::শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. জাকির হোসেন বলেছেন, মায়ের আদর্শে সন্তানদের বড় করা উচিত। ছোট বেলা থেকে পড়াশুনার বাইরে মা-বাবা মানবিক, গুনাবলির যে শিক্ষা দেন বড় হয়ে সন্তান সেই আদর্শে সু-শিক্ষায় শিক্ষিত হয়। সন্তানদের ভালো মানুষে হিসেবে গড়ে তুলতে মা-বাবার অবদান সবচেয়ে বেশি। সন্তানদের এমন স্বপ্ন দেখান যে স্বপ্ন তাকে ঘুমাতে দেয় না। বাস্তব সম্পন্ন স্বপ্ন দেখাতে হবে যাতে বড় হয়ে সে, মা-বাবার, দেশ ও সমাজের কাজে লাগে। তিনি আরও বলেন, জ্ঞান-বিজ্ঞানের জন্য প্রতিযোগিতা ভালো, তবে ইসলামি রীতি-নীতি অনুযায়ী শুভ প্রতিযোগিতায় অংশগ্রণ করা ভালো, অশুভ প্রতিযোগিতা থেকে সন্তানদের দূরে রাখবেন।

 

সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির অধ্যাপক প্রফেসর ড. তোফায়েল আহমদ বলেন, মায়েরা সন্তাদের বড় করতে সবচেয়ে বেশি কষ্ট করেন। দেশ ও জাতি গঠনে মায়েদের অবদান অনস্বীকার্য। এই এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী করতে এই এলাকার কৃতী সন্তান, সমাজ সেবক গোলাম রব্বানী চৌধুরী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি একজন বড় মনের মানুষ। তিনি মা-বাবার স্মৃতি ধরে রাখছেন সাথে সাথে তিনি এলাকার মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি মেধাবৃত্তি পরীক্ষা সুন্দরভাবে পরিচালনা করায় আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
আজ (শনিবার) গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নে আবদুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশন ৫ম মেধাবৃত্তি পরীক্ষার হল পরিদর্শনকালে বক্তারা এসব কথা বলেন।

 

পরিক্ষার হল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, গোলাম কিবরিয়া চৌধুরী, আবুল খায়ের চৌধুরী শাহিন, বাঘা ইউনিয়ন কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র সভাপতি আবুল হাসনাত আলম, সাধাররণ সম্পাদক ফয়জুর রহমান সুমন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক জাহাঙ্গীর আলম সুহেল, মারুফ আহমদ, রুপন রুদ্র পাল, মিলাদুর রহমান, নাসিম আহমদ, সায়েম আহমদ, রুমানা হানিফা আক্তার, জাহাঙ্গীর হোসেন, বদরুল হক প্রমুখ। গোলাপগঞ্জে মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশনের ৫ম মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষার সার্বিক সহযোগিতা করে বাঘা ইউনিয়ন কিন্ডার গার্টেন এসোসিয়েশন। ১০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৩শতাধিক শিক্ষার্থীরা মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে-বিজ্ঞপ্তি

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com