শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা
পুলিশ কমিশনারের বক্তব্য ‘ভুলভাবে’ মিডিয়ায় এসেছে, অভিযোগ এসএমপির

পুলিশ কমিশনারের বক্তব্য ‘ভুলভাবে’ মিডিয়ায় এসেছে, অভিযোগ এসএমপির

সবসময় ডেস্ক :::নির্বাচনী সভা সমাবেশের নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোর কাছে স্বেচ্ছাসেবক আহ্বান করে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরীর একটি বক্তব্য নিয়ে আলোচনা-সমালোচনার প্রেক্ষিতে এর ব্যাখ্যা দিয়েছে এসএমপি।

 

শনিবার এসএমপির মিডিয়া শাখা থেকে বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলা হয়, মিডিয়ায় কমিশনারের বক্তব্য ভুলভাবে এসেছে।

 

এরআগে গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনারের কার্যালয়ে সিলেট-১ ও সিলেট-৩ আসনের প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা করেন কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।

 

এসময় তিনি বলেন, আমাদের যে পরিমান পুলিশ ফোর্স আছে তা দিয়ে সবার সিকিউরিটি এনসিওর (নিরাপত্তা নিশ্চিত) করতে পারবো না। সেটা করতে গেলে আপনাদের পার্টিসিপেশন (অংশগ্রহণ) লাগবে। এ জন্য আমরা চাই, আপনারা স্বতস্ফূর্তভাবে আপনাদের দল থেকে কিছু ভলান্টিয়ারের (স্বেচ্ছাসেবক) নাম দিবেন। তাদের আমরা নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে ব্রিফিং করবো। নিরাপত্তাসংক্রান্ত ট্রেনিং দিবো। যাতে আমাদের সকল প্রোগ্রাম সুন্দরমতো হয়।

 

স্বেচ্ছাসবদের প্রশিক্ষণ দেওয়ার কারণ হিসেবে পুলিশ কমিশনার বলেন, আমাদের পুলিশের সংখ্যার সীমাবদ্ধতা আছে। উৎসবমুখর পরিবেশে যদি সভা-সমাবেশ হয়, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু কোথাও অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা পাওয়া যাচ্ছে। তাই সবাইকে প্রস্তুত থাকতে হবে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সবার সহযোগিতাও প্রয়োজন।

 

ওই সভায় তিনি বলেন, নির্বাচনে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। তবে দ্বিতীয় স্তরে দায়িত্ব পালন করবে প্রার্থীদের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা।

 

এ ব্যাপারে শনিবার সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার নির্বাচনের প্রচার কালীন সময়ে পুলিশের পাশাপাশি রাজনৈতিক দলের পক্ষ থেকে তাদের নিজ দলীয় স্বেচ্ছাসেবক মোতায়েন করতে অনুরোধ করেন।

 

‘কিন্তু কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় পুলিশ কমিশনাররে প্রকৃত বক্তব্যকে এড়িয়ে নির্বাচনে রাজনৈতিক দলের স্বেচ্ছাসেবক চান পুলিশ কমিশনার মর্মে সংবাদ প্রকাশিত হয়েছে। যা সত্য নয়।’

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘সর্বসাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, নির্বাচনের সময় আইনানুগভাবে রাজনৈতিক দলের স্বেচ্ছাসেবক মোতায়েনের কোন সুযোগ নেই’।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com