শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আরও ভয়াবহ হতে পারে ডেঙ্গু পরিস্থিতি, ভিন্ন পদ্ধতিতে মশা নিয়ন্ত্রণের তাগিদ

আরও ভয়াবহ হতে পারে ডেঙ্গু পরিস্থিতি, ভিন্ন পদ্ধতিতে মশা নিয়ন্ত্রণের তাগিদ

বরগুনায় গত আট মাসে ৯ হাজার মানুষের ডেঙ্গু শনাক্ত হয়েছে। জেলাটিতে এখন পর্যন্ত এই রোগে ৬৫ জন প্রাণ হারিয়েছেন। এতো রোগী এবং মৃত্যু অন্য কোনো জেলায় নেই।

 

চলটি বছর সারাদেশে ৭৭ হাজারের বেশি মানুষের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এরমধ্যে রাজধানীতে ২২ হাজার। বাকি ৬৫ ভাগ রাজধানীর বাইরেরচ রোগীই। অথচ জেলা ও উপজেলা পর্যায়ে মশা মারার কোনো উদ্যোগ নেই। সিটি করপোরশনগুলোতেও তেমন কোনো গুরুত্ব নেই।

 

স্বাস্থ্য অধিদফতরের সাবেক পরিচালক ডা. বে-নজির আহমেদ বলেন, আগামী ৩০ থেকে ৪০ বছর মফস্বলে ডেঙ্গু একটি ভয়াবহ স্বাস্থ্য সমস্যা হতে যাচ্ছে। এটি কেউ ঠেকাতে পারবে না। এক্ষেত্রে পৌরসভা বা ইউনিয়ন কিছু করতে পারবে না।

 

এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কীটতত্ত্ববিদ ও অধ্যাপক ড. কবিরুল বাশার বলেছেন, মশা নিয়ন্ত্রণের চেয়ে আমরা দেখাতে বেশি পছন্দ করি। লোক দেখানো কর্মসূচির কারণেই ডেঙ্গু কমে না। এর জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে মশা মারার উদ্যোগ দরকার। এডিস ও কিউলেক্স মশার জীবন, প্রজনন ও আচরণ আলাদা। এই দুই ধরণের মশা একটি উপায়ে নিয়ন্ত্রণ সম্ভব না। এউ ভুলটিই সিটি করপোরেশন করে থাকে।

 

অন্যদিকে, চলতি মাসে সারা দেশেই ডেঙ্গু পরিস্থিতির অবনতি হয়েছে। প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে। অথচ আগে থেকেই এ বিষয়ে কীটতত্ত্ববিদরা সতর্ক করেছিলেন। তবুও সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়নি। শুধুমাত্র পরিস্থিতির অবনতি হলেই কিছু স্বল্প মেয়াদি কর্মসূচি কেবল নেয়া হয়।

 

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত রোগী বাড়লেও কাগজে কলমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মৃত্যু বেশি। সিটি করপোরেশন এটিকে তথ্যজনিত ভুল বলছে। সারাদেশ থেকে ঢাকায় আসা রোগীদের বড় অংশ দক্ষিণ সিটিতে দেখানো হয় বলে দাবি করেছেন তারা।

 

দক্ষিণ সিটি করপোরেশন প্রধান নির্বাহী জহিরুল ইসলাম, জনবল সংকটের কারণে নিয়মিত ওষুধ দেয়া যাচ্ছে না। এখন বিশেষ কর্মসূচির চিন্তা করা হচ্ছে। এই বিশেষ অভিযান জনবণ ও সুশীল সমাজকে যুক্ত করার চেষ্টা করা হচ্ছে।

 

কীটতত্ত্ববিদরা বলছেন, সামনের ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। শীতের আগে এডিস মশাবাহিত এই রোগের প্রকোপ কমবে না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com