শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা
সিলেটে আইডিইবির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে র‌্যালি

সিলেটে আইডিইবির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে র‌্যালি

সিলেটে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস ২০২৫ পালন করা হয়েছে।

 

দিবসটি উপলক্ষে ‘দক্ষ জনশক্তি-দেশ গঠনের মূল ভিত্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (৯ নভেম্বর) সকাল ১০টায় নগরীর রেজিস্টারি মাঠ থেকে আইডিইবি সিলেট জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।

বেলুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম।

 

র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় রেজিস্টারি মাঠে এসে সমাপনী বক্তব্যের মাধ্যমে প্রকৌশলী সমাবেশের সমাপ্তি ঘটে।

 

সমাবেশে বক্তব্য রাখেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিলেট জেলা শাখার সভাপতি প্রকৌশলী মাহমুদুর রশীদ মসরুর, সাধারণ সম্পাদক প্রকৌশলী রফিক উদ্দীন আহমেদ, সহ-সভাপতি আব্দুস ছোবহান, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ কারিগরী ছাত্র-শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের সিলেট জেলার আহবায়ক ইঞ্জিনিয়ার মোঃ আব্দুস সবুর, যুগ্ম আহবাহক ও সিলেট পলিটেকনিকের শিক্ষক প্রকৌশলী মোঃ সালাহ উদ্দিন, অর্থ সম্পাদক শামসুল আলম, প্রচার সম্পাদক মো. মাহবুবুর রহমান জাকারিয়া, দপ্তর সম্পাদক হাসানুজ্জামান চৌধুরী সুহেল, চাকরি বিষয়ক সম্পাদক কফিল উদ্দিন আকন্দ, শাবিপ্রবির সহকারী প্রকৌশলী মো. রফিক উল্লাহ, পিডব্লিউডি এর সভাপতি প্রকৌশলী মোঃ আব্দুছ ছালাম, সহ-সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আশফাকুল আলম ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. জাবেদ আহমদ, জেলা শাখার কাউন্সিলর মো. সালাহ উদ্দিন আহমেদ, মোঃ সাইদুর রহমান, মো. আতিকুর রহমান, প্রিন্সিপাল মো. মিরাজ আহমেদ, মো. জাবেদ আলম, মো. ফরিদ আহমদ, মো. আব্দুল আহাদ, রমাপদ দাশ, আনোয়ার হোসেন প্রমুখ।

 

এছাড়াও র‌্যালি ও সমাবেশে জেলা নির্বাহী কমিটির সদস্য, সিলেট জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের সদস্য প্রকৌশলী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

সমাবেশে বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ গঠনে প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের সার্বিক অগ্রযাত্রায় প্রকৌশলীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দক্ষ জনশক্তি তৈরি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কারিগরি শিক্ষার সম্প্রসারণ এখন সময়ের দাবি।

 

বক্তারা আরও বলেন, আইডিইবি সবসময় জনগণের কল্যাণ ও দেশের উন্নয়ন কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রেখে আসছে। আধুনিক প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে জাতির ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ করে গড়ে তোলাই এই সংগঠনের মূল লক্ষ্য।

 

বক্তারা বলেন, প্রকৌশলীদের যথাযথ মর্যাদা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি করে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com