শনিবার, ১৩ Jun ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সিএনজি শ্রমিক ইউনিয়ন হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের অনিয়ম, দুর্নীতির অভিযোগে স্মারকলিপি প্রদান হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর উদ্যোগে  ফ্রি খতনা ক্যাম্পের উদ্বোধন আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ রায়হান হ ত্যা মা ম লা, সিলেট র‌্যাবের কব্জায় বিলাল সিলেটে যে কারণে লাখ টাকা জ রি মা না দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য আহবান ওসমানীনগরে স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম হবিগঞ্জে চেয়ারম্যানের ‘পদ’ নিয়ে সংঘর্ষ সুনামগঞ্জ মেডিকেল কলেজে ক্লাস বর্জন, বিক্ষোভ জকিগঞ্জে সুরমা নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার আশারকান্দি ইউনিয়নের উন্নয়নে মাঠে সাংবাদিক শেখ লুৎফুর রহমান কোম্পানীগঞ্জে হত্যা মামলার দুই আসামিসহ তিনজন গ্রেফতার মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল সিলেট বড়লেখায় আ*সা*মি গ্রে প্তা র, আদালতে স্বীকারোক্তি পুশ-ইন ঠেকাতে সিলেট সীমান্তে যা করছে বিজিবি আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কোন দেশ থেকে দেখা যাবে পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বানকে মার্কিনিদের ‘সেকেলে স্বপ্ন’ বলছে উ. কোরিয়া ভোলাগঞ্জের সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা হবিগঞ্জে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত রামিসা হত্যাকাণ্ডের বিচার : আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ রামিসা হত্যা মামলার আপিল শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নেতাদের বিতর্কিত মন্তব্য নিয়ে কী বলছেন জামায়াতের শীর্ষ নেতারা?

নেতাদের বিতর্কিত মন্তব্য নিয়ে কী বলছেন জামায়াতের শীর্ষ নেতারা?

স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে এক প্রকার নিরাপদ অবস্থানে থেকেই রাজনীতি করেছে জামায়াত। তবে, আওয়ামী লীগের শেষ ১৫ বছরের শাসনামলে কিছুটা কোনঠাসা ছিল দলটি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ পতনের পর আবারও গতি পেয়েছে দলের কর্মকাণ্ড।

 

নির্বাচন ও রাজনীতিতে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে উঠেপড়ে লেগেছে জামায়াত। সেই সঙ্গে বেড়েছে নেতাদের বিতর্কিত ও বেফাঁস কথাবার্তাও।

 

কখনো থানার ওসিকে শিবির-জামায়াতের লোক দিয়ে ‘সহায়ক পুলিশ সরবরাহের প্রস্তাব’, আবার কখনো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, নবীজি সাংবাদিক ছিলেন, মহানবী মক্কা থেকে মদিনায় পালিয়ে গিয়েছিলেন— দলটির নেতাদের এমন মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।

 

এর মধ্যে সম্প্রতি জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীর বক্তব্য ‘টক অব দ্য কান্ট্রিতে’ পরিণত হয়। প্রশাসনকে নিয়ন্ত্রণে নেয়ার ঘোষণা দেন তিনি। শাহজাহান চৌধুরীর জন্য সূর্যও দাঁড়িয়ে থাকবে, নিজেকে গার্ডিয়ান অব চিটাগং বলে উল্লেখ করেন তিনি।

 

এমন ঔধ্যত্বপূর্ণ বক্তব্যে নিন্দা ও প্রতিবাদ জানায় নাগরিক সমাজসহ পেশাজীবীরা।

 

আবার ওয়াজ মাহফিলে দলটির আরেক নেতা আমির হামজার বক্তব্য ঘিরেও সমালোচনা হয় দেশজুড়ে। নিজেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী দাবি করলেও সেটা সঠিক নয়। এক সমাবেশে তিনি মুহাম্মদ (সা.)-কে সাংবাদিক বলেও মন্তব্য করে বিতর্কের জন্ম দেন।

 

ধারাবাহিকভাবে এসব ঘটনার পরও সতর্কতা ও শোকজ করার মধ্যেই সীমাবদ্ধ জামায়াত। ফলে জনমনে প্রশ্ন দলীয় উদাসীনতার কারণেই কি এসব নেতা বেপরোয়া?

 

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও দলের মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের বলছেন, বেফাঁস বক্তব্য ব্যক্তির নিজের, এর দায় নেবে না দল।

 

তিনি বলেছেন, প্রয়োজনে আমরা সর্বোচ্চ কঠোরও থাকি। কারও সংশোধন প্রত্যাশিত মানে হচ্ছে না, তখন গঠনতন্ত্র মোতাবেক আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

 

দলটির আরেক সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, কোনও ভুল-ভ্রান্তিকে দলীয়ভাবে আমরা গ্রহণ করি না। ব্যক্তি যদি ভুল করে এবং সেক্ষেত্রে যদি সীমা বা মাত্রা বা দলীয় পলিসির বাইরে চলে যায়, সেক্ষেত্রে আমরা সাংগঠনটিকভাবে পদক্ষেপ নিই।

 

পরিস্থিতি বুঝে নেতাকর্মীদের সতর্কতার সাথে কথা বলা ও চলার পরামর্শ জামায়াতের শীর্ষ নেতাদের।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com