বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
স্বপ্নের বিদেশ, বাস্তবের বন্দিশালা মানব পাচারের বড় শিকার নারীরা : সবচেয়ে বেশি ঝুঁকিতে সীমান্তবর্তী ও পাহাড়ি অঞ্চল ঢাকাসহ ৯ জেলায় বৃষ্টির আভাস মামলার সুষ্ঠু তদন্তের নির্দেশ পুলিশ সদর দফতরের ৫০তম বিসিএসের প্রথম ধাপের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ হরিপুর সীমান্তে থামছে না ভারতীয় পণ্যের চোরাচালান: রাতের আঁধারে সক্রিয় সিন্ডিকেট, কোটি টাকার অবৈধ বাণিজ্যের অভিযোগ হরিপুর সীমান্তে চোরাচালানের রমরমা: শপিং ব্যাগে কোটি টাকার ভারতীয় পণ্য সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী বৃহস্পতিবার কানাইঘাটে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা সিলেটের তাপমাত্রা ৩৫ ডিগ্রির বেশি, যেমন থাকবে বৃহস্পতিবারের আবহাওয়া সিলেটে লুটের পাথর চু*রি, গ্রে ফ তা র ২ নদীর তীরে কিশোরীকে ধ র্ষ ণ করেছিলেন যুবক, অতঃপর… রাজনগরে হাওরে ডুবে সাবেক পুলিশ সদস্যের মৃ*ত্যু সিলেট র‌্যাবের অভিযানে উদ্ধার ম্যাগাজিনসহ বিদেশী পি*স্তল হবিগঞ্জ শহরে ঢুকতে না পেরে রশিদপুর গ্যাসক্ষেত্র এলাকার রাস্তায় অবস্থান এনসিপির বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন তরুণীর হবিগঞ্জে হামলার শিকার সারজিস ও নাসীরুদ্দীন পুলিশি নিরাপত্তায় মৌলভীবাজারে ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি নিরাপত্তা নিশ্চিত না হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চায় এনসিপি ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা বিসিবির বোর্ড সভা আজ, আসতে পারে যেসব সিদ্ধান্ত ভিএআরের ভুলে বিশ্বকাপে সুবিধা পেয়েছে আর্জেন্টিনা, যা জানাল ফিফা ক্রিকেটারের প্রেমে মৃণাল! ‘স্পাইডারম্যান’-এর প্রথম মুক্তি বাংলাদেশে নতুন গানচিত্রে আঁচল আঁখি আজাদ কাশ্মিরের বিক্ষোভকারীরা ভারতের মতোই শত্রু : পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ভারতে মুসলিম নেতার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৩৮ ভবন ভাঙার নির্দেশ ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছেন ট্রাম্প পাঁচ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে চাচা আটক

সিলেটে সড়কে ২৫ জনের প্রা ণ হা নি

সিলেটে সড়কে ২৫ জনের প্রা ণ হা নি

নভেম্বর মাসে সিলেট বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত ও ৬৬ জন আহত হয়েছেন। এ মাসে অন্যান্য মাসের তুলনায় মোটরসাইকেল দুর্ঘটনার প্রাণহানির সংখ্যা কমেছে।

 

বুধবার (৩ ডিসেম্বর) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করেছে।

 

প্রকাশিত প্রতিবেদনে নভেম্বর মাসে সিলেট বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত ও ৬৬ জন আহত হয়েছেন উল্লেখ করা হয়। নিহতের মধ্যে ৯ জন পথচারী রয়েছেন। এরমধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সিলেট জেলায়। কম সংঘঠিত হয়েছে সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায়। নভেম্বর মাসে সিলেট জেলায় ১৮টি সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ২টি সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ১টি সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ১ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ৫টি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন।

 

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহবায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।

 

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, নভেম্বর মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে  ৩ জন মোটরসাইকেল চালক ও আরোহী ও ৪ জন সিএনজি ও লেগুনা চালক ও আরোহী, ৪ জন চালক ও ৯ জন পথচারী রয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ২টি দুর্ঘটনায় ২ জন, মুখোমুখি সংঘর্ষে ৬টি দুর্ঘটনায় ৮ জন নিহত, বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কায় ১টি দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন। এছাড়া নভেম্বর মাসে নিহত ২৫ জনের মধ্যে ১৮ জন পুরুষ, ২ জন নারী ও ৫ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

 

উল্লেখ্য, অক্টোবর মাসে সিলেট বিভাগে ২৮টি সড়ক দুর্ঘটনায় ২৮ জন নিহত ও ১১০ জন আহত হয়েছেন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com