বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৩ গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা মামলায় ২ আসামি কারাগারে গোয়াইনঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক কে.এম লিমনকে গ্রাম পুলিশ বাহিনীর সংবর্ধনা ৯৯৯ টাকা দেনমোহরে অভিনেতা শিমুলের বিয়ে হবিগঞ্জে ‘ভুয়া’ চিকিৎসক আরিফ কারাগারে ক্ষমতায় থাকছেন, নাকি ছাড়তে হচ্ছে গদি— নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ আজ আসামে হোটেলে গুলিতে নিহত ৫ কলকাতায় প্রেমিক, তার বাবা ও বন্ধুকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে স্বাস্থ্যব্যবস্থার অগ্রগতি হয়নি : রাষ্ট্রপতি জাপানের নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, চালু হচ্ছে বিদ্যুৎকেন্দ্র সিলেটে একদিনে স্বজনের হাতে প্রাণ গেল ৩ জনের ঐতিহাসিক শাহী ঈদগাহ নিয়ে যা বলেলন সিসিক প্রশাসক সিলেটের লামাপাড়া থেকে আ ট ক ২ সিলেটে যুবদল নেতা বদরুল হ ত্যা মা ম লা র দুই আসামি কারাগারে হাজী জহির বখত’র মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত : হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট’র যাত্রা শুরু রৌমারীতে ওয়ালটনের ‘সুরক্ষা সহায়তা’সুবিধা পেল মৃত গ্রাহকের পরিবার সরকারি গাছ কাটার অভিযোগে একব্যক্তির জেল জরিমানা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি পুলিশ সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইজিপি সিলেটে ২৯ অক্টোবর প্রকৌশলীদের সংগঠন AEB-এর সভা পোলিওমুক্ত বিশ্ব গড়ার প্রত্যয়ে রোটারি ক্লাবের সচেতনতামূলক র‌্যালি কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে রেনাল নার্সিং কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু ২৫ অক্টোবর নদীর ভাঙন থেকে দেওয়ান বাজার জামে মসজিদ রক্ষায় গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের অনুদান শাহজালালের মাজার: পঞ্চম দফার গণনায় মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর অভিষেক র‍্যাভেনার জার্সিতে মেসিকে পুরস্কৃত করল স্প্যানিশ রাজপরিবার, আবেগঘন বার্তা বার্সেলোনার জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান বিনা টিকিটে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট, থাকছে শর্ত
দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকে’র দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকে’র দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সবসময় রিপোর্ট ::: সিলেটর দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১লা ডিসেম্বর (সোমবার) যুক্তরাজ্যের লুটনের একটি রেস্টুরেন্টে এই সাধারণ সভার আয়োজন করা হয়।

 

 

 

দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের সভাপতি শাহজাহান শিকদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ আলীর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গাজী বকুল মিয়া।
সাধারণ সভায় সমিতির সভাপতি শাহজাহান শিকদার এর শুভেচ্ছা বক্তব্যের পর গত দুই বছরের কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক এম এ আলী। আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন সমিতির কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম। উপরোক্ত দুই প্রতিবেদন নিয়ে উপস্থিত নেতৃবৃন্দ আলোকপাত করেন এবং বিগত দিনের কার্যক্রমের জন্য প্রশংসা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় উপদেষ্টা পরিষদের সুপারিশক্রমে কমিটির মেয়াদ আরও ৬ মাস বৃদ্ধি করার সিদ্ধান্ত গৃহীত হয়। একইসঙ্গে তাদের পরামর্শে আগামী মার্চ ২০২৬ পর্যন্ত নতুন সদস্য সংগ্রহ চলবে এবং মে ২০২৬-এর শেষের দিকে সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

 

সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদ সদস্য কামাল আহমদ, মকসুদ রহমান, আব্দুর রকিব, আব্দুল কাইয়ুম পংকি, সাবেক উপদেষ্টা সদস্য আমিনুল হক আহাদ, সাবেক সভাপতি হোসেইন আহমদ, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আলহাজ্ব সেলিম আহমদ, সহ-সভাপতি সৈয়দ মাহবুব আলম, আব্দুর রশিদ বাবুল, আব্দুল মতিন, সিদ্দিকুর রহমান জয়নাল, সহ-সাধারণ সম্পাদক ডালিম আহমদ, সেবুল ইসলাম, কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম, সহকারী কোষাধ্যক্ষ ইলিয়াছ আলী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তোয়াহিদুর রহমান টিপু, ধর্ম সম্পাদক গাজী আব্দুল আহাদ, ক্রীড়া সম্পাদক শিবলী আহমদ, সিনিয়র সদস্য গাজী বকুল মিয়া, মারুফ আহমদ, আবু বক্কর সিদ্দিক ফয়সল, আক্তার মিয়া, আনোয়ার মিয়া নামওয়ার, আবুল আহাদ, কয়েছ আহমদ লিটন, শাহ মোহাম্মদ ছাদিক মিয়া, সেবুল মিয়া এবং আবু নসর প্রমুখ। বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com