সোমবার, ১৫ Jun ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সিএনজি শ্রমিক ইউনিয়ন হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের অনিয়ম, দুর্নীতির অভিযোগে স্মারকলিপি প্রদান হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর উদ্যোগে  ফ্রি খতনা ক্যাম্পের উদ্বোধন আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ রায়হান হ ত্যা মা ম লা, সিলেট র‌্যাবের কব্জায় বিলাল সিলেটে যে কারণে লাখ টাকা জ রি মা না দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য আহবান ওসমানীনগরে স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম হবিগঞ্জে চেয়ারম্যানের ‘পদ’ নিয়ে সংঘর্ষ সুনামগঞ্জ মেডিকেল কলেজে ক্লাস বর্জন, বিক্ষোভ জকিগঞ্জে সুরমা নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার আশারকান্দি ইউনিয়নের উন্নয়নে মাঠে সাংবাদিক শেখ লুৎফুর রহমান কোম্পানীগঞ্জে হত্যা মামলার দুই আসামিসহ তিনজন গ্রেফতার মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল সিলেট বড়লেখায় আ*সা*মি গ্রে প্তা র, আদালতে স্বীকারোক্তি পুশ-ইন ঠেকাতে সিলেট সীমান্তে যা করছে বিজিবি আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কোন দেশ থেকে দেখা যাবে পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বানকে মার্কিনিদের ‘সেকেলে স্বপ্ন’ বলছে উ. কোরিয়া ভোলাগঞ্জের সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা হবিগঞ্জে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত রামিসা হত্যাকাণ্ডের বিচার : আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ রামিসা হত্যা মামলার আপিল শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এফআইভিডিবির ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা

এফআইভিডিবির ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা

সবসময় ডেস্ক :: সিলেট সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পুনর্গঠন ও কার্যক্রম বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)-এর বাস্তবায়নে এবং ইউনাইটেড ডেমোক্রেসি ফান্ড (ইউএনডিইএফ)-এর অর্থায়নে রোববার (২১ ডিসেম্বর) এ সভা অনুষ্ঠিত হয়।

 

 

সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ রানা। প্রকল্পের কোয়ালিটি অ্যাসিউরেন্স অফিসার তাসমিয়া তাহসিনা চৌধুরী সভা সঞ্চালনা করেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রকল্প সমন্বয়কারী আবুবকর শিকদার এবং গীতা পাঠ করেন প্রীতিস দাস।

 

 

সভায় প্রকল্প কার্যক্রম উপস্থাপন করেন আবুবকর শিকদার। তিনি বলেন, পরিবর্তিত জলবায়ুর সাথে বস্তিবাসী জনগোষ্ঠীকে খাপ খাওয়ানোর লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্পের মাধ্যমে তরুণ নেতৃত্ব তৈরি হবে এবং দুর্যোগকালে তাদের সম্মুখসারিতে রেখে বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত করা যাবে। তিনি সিটি কর্পোরেশনের বিভিন্ন দপ্তরের সহযোগিতার কথাও উল্লেখ করেন এবং এলাকার সমস্যা চিহ্নিতকরণে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সহযোগিতা কামনা করেন।

 

 

মুক্ত আলোচনায় কমিটির সদস্যরা তাদের এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বিশেষ করে বন্যাকালে আশ্রয়কেন্দ্রের সংকট, নিরাপদ পানির অভাব ও শিশু খাদ্যের সমস্যার কথা গুরুত্বসহকারে আলোচিত হয়।

 

 

কমিটির সদস্য সচিব প্রীতিস দাস বলেন, প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে ওয়ার্ডের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।

 

 

কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর হুমায়ূন কবীর শাহীন বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এলাকায় বন্যার প্রকোপ বেড়েছে, ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং নৌকার অভাবে উদ্ধার কার্যক্রম ব্যাহত হয়। এসব বিষয়ে প্রকল্পের সহযোগিতা কামনা করেন তিনি।

 

 

সভাপতির বক্তব্যে অতিরিক্ত পুলিশ কমিশনার মো.মাসুদ রানা বলেন, যুবক-যুবতীদের জলবায়ুর সাথে খাপ খাওয়ানোর জন্য প্রশিক্ষণ ও নেতৃত্ব বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষিত যুবদের একটি সঠিক ডাটাবেজ তৈরি করা প্রয়োজন। তিনি অগ্নিনির্বাপক প্রশিক্ষণ, বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম গ্রহণের প্রস্তাব দেন এবং ফায়ার সার্ভিস সিলেটের সাথে সমন্বয়ের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করার আশ্বাস প্রদান করেন।

 

 

সভায় আরও উপস্থিত ছিলেন মো. রায়হান উদ্দিন (ইমাম ও খতিব, তেররতন জামে মসজিদ), রাবেয়া আক্তার (নগর স্বাস্থ্য কেন্দ্র, তেররতন উপশহর), মাহফুজ আহমদ, মহবুব আহমদ, বাবু আহমদ, বিলাশ দেব, রাফি আহমদ শুভ, আব্দুস সামাদ, আব্দুল্লাহ, অনিক আহমদ হৃদয়, রিমা আক্তার, অরুনা আক্তার, মনু, রিনা আক্তার, ইমরান হোসাইন, ফজলে রাব্বি (সমাজকর্ম বিভাগ, শাবিপ্রবি) এবং রাজিয়া বেগম (এফআইভিডিবি)।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com