রবিবার, ১৪ Jun ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সিএনজি শ্রমিক ইউনিয়ন হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের অনিয়ম, দুর্নীতির অভিযোগে স্মারকলিপি প্রদান হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর উদ্যোগে  ফ্রি খতনা ক্যাম্পের উদ্বোধন আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ রায়হান হ ত্যা মা ম লা, সিলেট র‌্যাবের কব্জায় বিলাল সিলেটে যে কারণে লাখ টাকা জ রি মা না দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য আহবান ওসমানীনগরে স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম হবিগঞ্জে চেয়ারম্যানের ‘পদ’ নিয়ে সংঘর্ষ সুনামগঞ্জ মেডিকেল কলেজে ক্লাস বর্জন, বিক্ষোভ জকিগঞ্জে সুরমা নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার আশারকান্দি ইউনিয়নের উন্নয়নে মাঠে সাংবাদিক শেখ লুৎফুর রহমান কোম্পানীগঞ্জে হত্যা মামলার দুই আসামিসহ তিনজন গ্রেফতার মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল সিলেট বড়লেখায় আ*সা*মি গ্রে প্তা র, আদালতে স্বীকারোক্তি পুশ-ইন ঠেকাতে সিলেট সীমান্তে যা করছে বিজিবি আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কোন দেশ থেকে দেখা যাবে পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বানকে মার্কিনিদের ‘সেকেলে স্বপ্ন’ বলছে উ. কোরিয়া ভোলাগঞ্জের সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা হবিগঞ্জে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত রামিসা হত্যাকাণ্ডের বিচার : আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ রামিসা হত্যা মামলার আপিল শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শহীদ হাদির জানাজায় লাখো মানুষের ঢল, যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম

শহীদ হাদির জানাজায় লাখো মানুষের ঢল, যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম

সবসময় ডেস্ক :::জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিয়েছেন লাখো মানুষ। গত ১২ ডিসেম্বর হত্যাচেষ্টায় আহত হওয়ার পর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শুক্রবার (১৯ ডিসেম্বর) নিহত শহিদ ওসমান হাদির লাশ দেশে পৌঁছায়। শনিবার সকালে তার লাশ জাতীয় সংসদ ভবন এলাকায় নেওয়া হয়। সেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতা এবং সর্বস্তরের লাখো মানুষ তাঁর জানাজায় অংশ নেন। ওসমান হাদির জানাজায় মানুষের ঢল আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও বিশেষ গুরুত্ব পেয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম জানায়, ২০২৪ সালের ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের অন্যতম নেতা ওসমান হাদির জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। তাঁর স্মরণে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। জানাজা ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থার কথাও তুলে ধরা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ লাখো মানুষ হাদির জানাজায় অংশ নেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাঁকে দাফনের মাধ্যমে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে তাঁর বীরত্বপূর্ণ ভূমিকার প্রতি সম্মান জানানো হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।

পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন শিরোনাম করে জানায়, কঠোর নিরাপত্তার মধ্যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় নিহত যুব নেতার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানাজা ও দাফনের সরাসরি আপডেট প্রকাশ করে। তাদের শিরোনামে অধ্যাপক ইউনূসের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, “তুমি কখনো হারিয়ে যাবে না।” জনস্রোতের বিষয়টিও তারা গুরুত্বের সঙ্গে তুলে ধরে।

এনডিটিভির শিরোনাম ছিল, “তার রক্ত বৃথা যাবে না—হাদির জানাজায় অংশ নেওয়া লাখো মানুষের প্রত্যয়।” তুরস্কের টিআরটি ওয়ার্ল্ড, পাকিস্তানের জিও নিউজসহ বহু আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও ওসমান হাদির প্রতি বাংলাদেশের মানুষের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার চিত্র উঠে এসেছে।

টিআরটি ওয়ার্ল্ড শিরোনাম করেছে- নিহত বাংলাদেশ ছাত্রনেতার শোক পালনে ঢাকায় জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ ।

ওয়াশিংটন পোস্টে এসেছে নির্বাচনের আগে উত্তেজনা বৃদ্ধির সাথে সাথে নিহত কর্মীর প্রতি বাংলাদেশ শোক প্রকাশ করেছে। গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া শীর্ষস্থানীয় বাংলাদেশী শরীফ ওসমান হাদির জানাজায় লাখ লাখ মানুষ অংশ নিয়েছেন।

আরব নিউজের সংবাদে এসেছে- নিহত বাংলাদেশ ছাত্রনেতার জানাজায় লাখ লাখ মানুষ অংশগ্রহণ করেছেন। এছাড়া বিশ্বের বেশিরভাগ সংবাদমাধ্যমের প্রতিবেদনেই উঠে এসেছে এই শহীদ হাদির প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার চিত্র।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com