শনিবার, ১৩ Jun ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর উদ্যোগে  ফ্রি খতনা ক্যাম্পের উদ্বোধন আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ রায়হান হ ত্যা মা ম লা, সিলেট র‌্যাবের কব্জায় বিলাল সিলেটে যে কারণে লাখ টাকা জ রি মা না দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য আহবান ওসমানীনগরে স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম হবিগঞ্জে চেয়ারম্যানের ‘পদ’ নিয়ে সংঘর্ষ সুনামগঞ্জ মেডিকেল কলেজে ক্লাস বর্জন, বিক্ষোভ জকিগঞ্জে সুরমা নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার আশারকান্দি ইউনিয়নের উন্নয়নে মাঠে সাংবাদিক শেখ লুৎফুর রহমান কোম্পানীগঞ্জে হত্যা মামলার দুই আসামিসহ তিনজন গ্রেফতার মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল সিলেট বড়লেখায় আ*সা*মি গ্রে প্তা র, আদালতে স্বীকারোক্তি পুশ-ইন ঠেকাতে সিলেট সীমান্তে যা করছে বিজিবি আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কোন দেশ থেকে দেখা যাবে পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বানকে মার্কিনিদের ‘সেকেলে স্বপ্ন’ বলছে উ. কোরিয়া ভোলাগঞ্জের সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা হবিগঞ্জে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত রামিসা হত্যাকাণ্ডের বিচার : আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ রামিসা হত্যা মামলার আপিল শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাণিজ্যমন্ত্রীর অসন্তোষ

সীমান্তে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

সীমান্তে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

সবসময় ডেস্ক :::লালমনিরহাটের পাটগ্রামে দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে এক বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি। আটক ওই বিএসএফ সদস্যের নাম ‘বেদ প্রকাশ’ বলে জানা গেছে।

রোববার (২১ ডিসেম্বর) সীমান্ত আইন লঙ্ঘন করে দহগ্রাম ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আঙ্গরপোতা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ডিএএমপি ১/৭ এস এর কাছে ডাঙ্গাপাড়া নামক স্থানে এই বিএসএফ সদস্যকে আটক করা হয়।

৫১-বিজিবি ও স্থানীয় সূত্রমতে, ‘বেদ প্রকাশ‘ ডাঙ্গাপাড়া নামক স্থানে ১৭৪/অর্জুন ক্যাম্পের সদস্য। তিনি ভারতীয় গরু ধাওয়া করে শূন্য লাইন অতিক্রমের পর বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে ঢুকে পড়ে। তখন দহগ্রাম-আঙ্গরপোতা বিজিবি টহলরত সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসেন। আটক বিএসএফ সদস্যের কাছ থেকে ১টি শর্টগান ও ২ রাউন্ড গুলি, ১টি ওয়ারলেস সেট এবং একটি অ্যান্ড্রয়েড ফোন পাওয়া গেছে।

দহগ্রাম সংগ্রাম কমিটির সম্পাদক রেজানুর রহমান রেজা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ব্যাপারে এখন পর্যন্ত বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনোকিছু জানা যায়নি। দহগ্রাম ভারতবেষ্টিত হওয়ার কারণে বিএসএফ সদস্যরা বরাবরের মতো উস্কানিমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। তাদের এসব কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ ও বাড়াবাড়ি বন্ধের দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে ৫১ বিজিবির পক্ষ থেকে কোনোকিছু না জানালেও বিএসএফ আটকের কথা নিশ্চিত করেছেন দহগ্রাম-আঙ্গরপোতা ক্যাম্পের সুবেদার আইয়ুব আলী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com