বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৩ গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা মামলায় ২ আসামি কারাগারে গোয়াইনঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক কে.এম লিমনকে গ্রাম পুলিশ বাহিনীর সংবর্ধনা ৯৯৯ টাকা দেনমোহরে অভিনেতা শিমুলের বিয়ে হবিগঞ্জে ‘ভুয়া’ চিকিৎসক আরিফ কারাগারে ক্ষমতায় থাকছেন, নাকি ছাড়তে হচ্ছে গদি— নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ আজ আসামে হোটেলে গুলিতে নিহত ৫ কলকাতায় প্রেমিক, তার বাবা ও বন্ধুকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে স্বাস্থ্যব্যবস্থার অগ্রগতি হয়নি : রাষ্ট্রপতি জাপানের নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, চালু হচ্ছে বিদ্যুৎকেন্দ্র সিলেটে একদিনে স্বজনের হাতে প্রাণ গেল ৩ জনের ঐতিহাসিক শাহী ঈদগাহ নিয়ে যা বলেলন সিসিক প্রশাসক সিলেটের লামাপাড়া থেকে আ ট ক ২ সিলেটে যুবদল নেতা বদরুল হ ত্যা মা ম লা র দুই আসামি কারাগারে হাজী জহির বখত’র মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত : হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট’র যাত্রা শুরু রৌমারীতে ওয়ালটনের ‘সুরক্ষা সহায়তা’সুবিধা পেল মৃত গ্রাহকের পরিবার সরকারি গাছ কাটার অভিযোগে একব্যক্তির জেল জরিমানা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি পুলিশ সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইজিপি সিলেটে ২৯ অক্টোবর প্রকৌশলীদের সংগঠন AEB-এর সভা পোলিওমুক্ত বিশ্ব গড়ার প্রত্যয়ে রোটারি ক্লাবের সচেতনতামূলক র‌্যালি কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে রেনাল নার্সিং কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু ২৫ অক্টোবর নদীর ভাঙন থেকে দেওয়ান বাজার জামে মসজিদ রক্ষায় গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের অনুদান শাহজালালের মাজার: পঞ্চম দফার গণনায় মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর অভিষেক র‍্যাভেনার জার্সিতে মেসিকে পুরস্কৃত করল স্প্যানিশ রাজপরিবার, আবেগঘন বার্তা বার্সেলোনার জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান বিনা টিকিটে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট, থাকছে শর্ত
প্রত্যেক মানবিক কাজে বিএনপি পাশে ছিলো এবং থাকবে : মুক্তাদির

প্রত্যেক মানবিক কাজে বিএনপি পাশে ছিলো এবং থাকবে : মুক্তাদির

 সবসময় ডেস্ক :::বিএনপি সবসময় মানবতার পক্ষে কাজ করে এসেছে, আগামীতেও করবে। এমন মন্তব্য করেছেন সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

 

তিনি রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর ১১ নম্বর ওয়ার্ড লালদীঘিরপাড়ে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে আরও বলেন, অসহায় ও হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে বিএনপি সবসময়ই মানবিক কাজ করে যাচ্ছে। মানবিক সমাজ গঠনে বিএনপি সবসময় মানুষের পাশে থাকতে চায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা সর্বদা মানবিক কাজ করছে। বিএনপি ক্ষমতায় থাকুক আর না থাকুক, মানুষের পাশে থাকবে।

 

এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, মহানগর কৃষক দলের আহবায়ক হুমায়ুন কবির শাহীন, জেলা বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ফরহাদ চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, মহানগর বিএনপির সহ-সভাপতি রিসায়দ আজিম হক আদনান, প্রচার সম্পাদক লুৎফুর রহমান মোহন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, মহানগর কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব আহমদ, মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল রহিম মতছির, ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মো. তায়েফ, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, দেওয়ানবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম পিন্টু, লালদিঘীরপাড় জামে মসজিদ পরিচালনা কমিটির আহবায়ক ও পঞ্চায়েত কমিটির সভাপতি ইমাদ মিয়া, বিশিষ্ট মুরব্বী আব্দুল মজিদ টিয়া মিয়া, লালদিঘীরপাড় মণিপুরী সম্প্রদায়ের সভাপতি রাম গোপাল সরমা রানা সিংহ, লালদিঘীরপাড় হিন্দু সম্প্রদায়ের সভাপতি নিলু দেব, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের প্রফেসর মনিরুল ইসলাম, শামীম আহমদ, আফতাব আলী,

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com