শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
যশোর-৫ : মনোনয়ন পরিবর্তন করায় কাফনের কাপড় বেধে বিএনপির বিক্ষোভ মিছিল

যশোর-৫ : মনোনয়ন পরিবর্তন করায় কাফনের কাপড় বেধে বিএনপির বিক্ষোভ মিছিল

মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
যশোর-৫ (মনিরামপুর) আসনে ধানের শীষের প্রার্থী পরিবর্তন করেছে হাইকমান্ড। প্রাথমিক মনোনীত প্রার্থী শহীদ ইকবাল হোসেনকে বদল করে নতুন করে রশীদ বিন ওয়াক্কাসকে মনোনয়ন দেওয়া হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে মনিরামপুর বিএনপির একাংশের নেতাকর্মীরা ‘অবৈধ মনোনয়ন মানি না মানবো না’ শ্লোগানে বিক্ষোভ মিছিল করেছে। প্রতিবাদ মিছিলে মাথায় কাফনের কাপড় বেধে অংশ নিতে দেখা যায় নেতাকর্মীদের। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, উপজেলা সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান, এ্যাড. মকবুল ইসলাম, সদর ইউনিয়নের চেয়ারম্যান নিস্তার ফারুক, পৌর সিনিয়র সহসভাপতি সন্তোষ স্বর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান।

মনোনয়ন পরিবর্তন করে পুনরায় শহীদ ইকবালকে বহাল না করা হলে আগামীকাল (শনিবার) বিকাল ৩টায় পুনরায় মনিরামপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে ডাক দেন মনিরামপুর পৌর বিএনপির সম্পাদক আব্দুল হাই।
নেতাকর্মীরা জানান, চলতি মাসের ৪ ডিসেম্বর আসনটিতে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী ঘোষণা করা হয় মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড.শহীদ ইকবাল হোসেনকে। এরপর জোট সমঝোতায় গত বুধবার (২৪ ডিসেম্বর) ঐক্যজোটের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয় জমিয়তে ওলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com