বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৩ গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা মামলায় ২ আসামি কারাগারে গোয়াইনঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক কে.এম লিমনকে গ্রাম পুলিশ বাহিনীর সংবর্ধনা ৯৯৯ টাকা দেনমোহরে অভিনেতা শিমুলের বিয়ে হবিগঞ্জে ‘ভুয়া’ চিকিৎসক আরিফ কারাগারে ক্ষমতায় থাকছেন, নাকি ছাড়তে হচ্ছে গদি— নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ আজ আসামে হোটেলে গুলিতে নিহত ৫ কলকাতায় প্রেমিক, তার বাবা ও বন্ধুকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে স্বাস্থ্যব্যবস্থার অগ্রগতি হয়নি : রাষ্ট্রপতি জাপানের নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, চালু হচ্ছে বিদ্যুৎকেন্দ্র সিলেটে একদিনে স্বজনের হাতে প্রাণ গেল ৩ জনের ঐতিহাসিক শাহী ঈদগাহ নিয়ে যা বলেলন সিসিক প্রশাসক সিলেটের লামাপাড়া থেকে আ ট ক ২ সিলেটে যুবদল নেতা বদরুল হ ত্যা মা ম লা র দুই আসামি কারাগারে হাজী জহির বখত’র মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত : হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট’র যাত্রা শুরু রৌমারীতে ওয়ালটনের ‘সুরক্ষা সহায়তা’সুবিধা পেল মৃত গ্রাহকের পরিবার সরকারি গাছ কাটার অভিযোগে একব্যক্তির জেল জরিমানা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি পুলিশ সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইজিপি সিলেটে ২৯ অক্টোবর প্রকৌশলীদের সংগঠন AEB-এর সভা পোলিওমুক্ত বিশ্ব গড়ার প্রত্যয়ে রোটারি ক্লাবের সচেতনতামূলক র‌্যালি কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে রেনাল নার্সিং কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু ২৫ অক্টোবর নদীর ভাঙন থেকে দেওয়ান বাজার জামে মসজিদ রক্ষায় গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের অনুদান শাহজালালের মাজার: পঞ্চম দফার গণনায় মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর অভিষেক র‍্যাভেনার জার্সিতে মেসিকে পুরস্কৃত করল স্প্যানিশ রাজপরিবার, আবেগঘন বার্তা বার্সেলোনার জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান বিনা টিকিটে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট, থাকছে শর্ত
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: ট্রেনিংয়ের টাকা আত্মসাতের অভিযোগ দুই কর্মকর্তার বিরুদ্ধে

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: ট্রেনিংয়ের টাকা আত্মসাতের অভিযোগ দুই কর্মকর্তার বিরুদ্ধে

রৌমারী (কুড়িগ্রাম)  প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ ও কথিত পরিসংখ্যানবিদ আবু তাহেরের বিরুদ্ধে ট্রেনিংয়ের টাকা আত্মসাৎ করার অভিযোগ ওঠেছে। ট্রেনিং বঞ্চিত কর্মকর্তা ও কর্মচারীদের দাবি, তাদের ট্রেনিং না করিয়ে ও তাদের উপস্থিতি হাজিরার জাল স্বাক্ষরে বিল উত্তোলন করে আত্মসাৎ করেন ওই দুই কর্মকর্তা। পাঁচ পর্বের এই ট্রেনিংয়ের মেয়াদ ছিল ৩১শে আগস্ট থেকে ৩০শে সেপ্টেম্বর, ২৫খ্রি. পর্যন্ত। বিল উত্তোলন ও ভাগাভাগি করা হলেও ২৩ ডিসেম্বের ২০২৫ খ্রি. একই দিনে দুইটি ট্রেনিংয়ের কার্যক্রম চলমান ছিল। ২৩ ডিসেম্বর ব্যানার শো, নামে মাত্র ট্রেনিং করা ছিল স্থানীয় গণমাধ্যম কর্মী ও প্রশাসনের লোকজন জানাজানির কারণ। শুধু তাই নয়, পাঁচ পর্বের এই ট্রেনিং শুরু করার আগে মাইক্রোপ্লান ট্রেনিংয়ের বরাদ্দ পেলেও সে ট্রেনিং বাস্তবায়ন করা হয়নি।

জানা যায়, Reaching Every Mother and Newborn (REMN)-তে stands for Social and Behavior Change Communication (SBCC)–এর অংশ হিসেবে উঠান সভা যার বরাদ্দ ছিল ১ লক্ষ ৪৬ হাজার ৪ শত টাকা, Reaching Every Mother and Newborn (REMN) অধিবেশন পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান পরিদর্শনে বরাদ্দ ছিল ৪৩ হাজার টাকা, Reaching Every Mother and Newborn (REMN) সেশন কন্ডাকশনে ৭৬ হাজার ৭ শত টাকা, স্বাস্থ্য অধিদপ্তর এবং ডিজিএফপি মাঠকর্মীদের মধ্যে মাসিক ইউনিয়ন পর্যায়ের সমন্বয় সভায় বরাদ্দ ছিল ২৫ হাজার ৮শত টাকা ও উপজেলা পর্যায়ের ত্রৈমাসিক পর্যালোচনা কর্মশালা (মাতৃ, নবজাতক, শিশু, ইপিআই)-তে বরাদ্দ ছিল ৬২ হাজার ৬শত টাকা। পাঁচ পর্বের ট্রেনিংয়ের জন্য মোট বরাদ্দ ছিল ৩ লক্ষ ৫৪ হাজার ৫শত ৬০ টাকা। যার সিংসভাগ গিলেছেন অভিযুক্ত ওই দুই কর্মকর্তা।

বিল-ভাউচারের সারসংক্ষেপে দেখা যায়,  ট্রেনিংয়ে অংশগ্রহণ করার কথা ছিল- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা, স্বাস্থ্য পরিদর্শক, সিনিয়র স্টাফ নার্স, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী, পরিবার কল্যাণ পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শীকা, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই), পরিসংখ্যানবিদ, সিএইচসিপি, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) ও স্টোর কিপার। গণ্যমান্য ব্যক্তি ও সাপোর্ট স্টাফ এই ট্রেনিংয়ের সকল সম্মানি ভাতা, যাতায়াত ভাতা, কলম, প্যাড, ফাইল, ব্যানার, সাউন্ড সিস্টেম, ভেন্যু, নাস্তা ও ডেকোরেশন বাবদ বরাদ্দ। যা নামে মাত্র ও কাগজ-কলমে দেখিয়ে বিল উত্তোলন করে আত্মাসাৎ করেন।

অনুসন্ধানে আরও জানা যায়, নিয়োগপত্র অনুযায়ী আবু তাহের স্বাস্থ্য সহকারী নিয়োগপ্রাপ্ত হলেও কাজ করেন পরিসংখ্যানবিদ হিসেবে। অভিযোগ আছে সরকারি নীতিমালা উপেক্ষা করে স্বাস্থ্য সহকারী আবু তাহের মোটা অংকের টাকার বিনিময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদের পদ বাগিয়ে নিয়েছে। শুধু তাই নয় ওই দুই কর্মকর্তার যোগসাজশে নানা অনিয়ম-দুর্নীতি লাগামহীন। যার কারণে স্বাস্থ্যসেবা কেন্দ্রটি নিজেই অসুস্থ হতে বসেছে। এসব অনিয়ম ও দুর্নীতির বিষয়ে কোনো কর্মকর্তা/কর্মচারী প্রতিবাদ করলে তাদের চাকরি খাওয়ার হুমকি ও দুর্গম এলাকায় বদলি করে দেওয়ার হুমকি থামকি দিয়ে যাচ্ছে ওই অসাধু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা । সেই সাথে বেশ বেপোরোয়া উঠেছে কথিত পরিসংখ্যানবিদ আবু তাহের। ইতোমেধ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার সামসুল আলামকে জেদের উপর বদলি করেন টাউট ওই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ।

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কথিত পরিসংখ্যানবিদ আবু তাহের বলেন, মাইক্রোপ্ল্যান ট্রেনিং করানো হয়নি তা সত্য। তবে হাজিরায় স্বাক্ষর নিয়ে সবাইকে টাকা দেয়া হয়েছে। ট্রেনিং না করে কিভাবে টাকা দিলেন এ প্রসঙ্গে জানতে চাইলে কোনও সূদত্তর দিতে পারেনি।

ট্রেনিংয়ের টাকা আত্মসাৎ অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ বলেন, সিভিল সার্জন ব্যস্ত থাকায় মাইক্রোপ্ল্যানের কিছু ট্রেনিংগুলো বাদ রয়েছে। তবে ট্রেনিংয়ের টাকা উত্তোলন হয়েছে কি না তা আমি জানিনা। পরিসংখ্যানবিদের নিয়োগ সংক্রান্ত আমি কিছুই জানিনা। তবে ট্রেনিংয়ের কোনও টাকা আমি আত্মসাৎ করিনি। কেউ বললে তা মিথ্যা।

এ ব্যাপারে কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, ট্রেনিং হয়েছে কী না এবং পরিসংখ্যানবিদের নিয়োগ সংক্রান্ত বিষয়ে জেনে ব্যবস্থা নিব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com