সোমবার, ১৫ Jun ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সিএনজি শ্রমিক ইউনিয়ন হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের অনিয়ম, দুর্নীতির অভিযোগে স্মারকলিপি প্রদান হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর উদ্যোগে  ফ্রি খতনা ক্যাম্পের উদ্বোধন আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ রায়হান হ ত্যা মা ম লা, সিলেট র‌্যাবের কব্জায় বিলাল সিলেটে যে কারণে লাখ টাকা জ রি মা না দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য আহবান ওসমানীনগরে স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম হবিগঞ্জে চেয়ারম্যানের ‘পদ’ নিয়ে সংঘর্ষ সুনামগঞ্জ মেডিকেল কলেজে ক্লাস বর্জন, বিক্ষোভ জকিগঞ্জে সুরমা নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার আশারকান্দি ইউনিয়নের উন্নয়নে মাঠে সাংবাদিক শেখ লুৎফুর রহমান কোম্পানীগঞ্জে হত্যা মামলার দুই আসামিসহ তিনজন গ্রেফতার মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল সিলেট বড়লেখায় আ*সা*মি গ্রে প্তা র, আদালতে স্বীকারোক্তি পুশ-ইন ঠেকাতে সিলেট সীমান্তে যা করছে বিজিবি আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কোন দেশ থেকে দেখা যাবে পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বানকে মার্কিনিদের ‘সেকেলে স্বপ্ন’ বলছে উ. কোরিয়া ভোলাগঞ্জের সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা হবিগঞ্জে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত রামিসা হত্যাকাণ্ডের বিচার : আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ রামিসা হত্যা মামলার আপিল শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিজিবির অভিযানে ভারতীয় ই*য়া*বা ও অবৈধ মালামাল উদ্ধার

বিজিবির অভিযানে ভারতীয় ই*য়া*বা ও অবৈধ মালামাল উদ্ধার

Oplus_131072

নিজস্ব প্রতিবেদক :::নতুন বছরের প্রথম দিন বৃহস্পতিবার সিলেটের বিভিন্ন সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী জোরালো অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পৃথক অভিযানে প্রায় ১৬ লাখ টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট, গরু ও অবৈধ পণ্য উদ্ধার করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। অভিযানে একজন আসামিকে আটক করা হয়েছে।

 

 

বিজিবি জানায়, ১ জানুয়ারি বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধীন জৈন্তাপুর ও সুরাইঘাট বিওপির পৃথক আভিযানিক টহল দল সিলেট জেলার জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৯টি গরু ও ৮ হাজার ৮৮০ প্যাকেট পাতার বিড়ি আটক করা হয়। এসব অবৈধ মালামালের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ লাখ ৫৪ হাজার টাকা।

 

 

এর আগে, গত ৩১ ডিসেম্বর জকিগঞ্জ উপজেলার আমলশীদ ত্রিমোহনী এলাকায় বিজিবির বিশেষ অভিযানে ১ হাজার ৭৫০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়। ওই অভিযানে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়, যার সিজার মূল্য ৫ লাখ ২৬ হাজার টাকা।

 

 

সব মিলিয়ে পৃথক অভিযানে উদ্ধারকৃত মালামালের মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ১৫ লাখ ৮০ হাজার টাকা।

 

 

এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অধিনায়ক ও অতিরিক্ত পরিচালক মেজর মোঃ মঈনুল আলম বলেন,সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। নতুন বছরের প্রথম দিনেই মাদক ও চোরাচালানবিরোধী এই সফল অভিযান আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ। সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ কার্যক্রম সহ্য করা হবে না।

 

 

তিনি আরও জানান, আটককৃত আসামি ও ইয়াবা ট্যাবলেট সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত অন্যান্য মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং চোরাচালান ও মাদক পাচার রোধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com